
২ দিন পর নাফ নদে মাছ ধরার সময় আটক ২০ জন বাংলাদেশী জেলেকে ফেরত দিয়েছে মিয়ানমারের আরকান আর্মি। আজ বৃহস্পতিবার নাফ নদের শাহপরীর দ্বীপ জেটি ঘাটের কাছে তাদের বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর সদস্যদের কাছে হস্তান্তর করা হয়।
বিজিবি টেকনাফ ২ ব্যাটালিয়নের অধিনায়ক লে কর্নেল মো. মহিউদ্দীন আহমেদ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
ফেরত আসা জেলেরা হলেন-টেকনাফের শাহপরীরদ্বীপের শাহ আলম (২৮), আসমত উল্লাহ (১৮), আবদুস শুক্কুর (৩২), আবুল হোছন (৪৫), আয়ুব খান (৪৮), নুর হোছন (৪৫), মো. বেলাল (২৯), সলিম (৩৫), আবদুল কাদের (২৫), মো. হাশিম (৩৫), মো. হোছেন (২৮), মহি উদ্দিন (২৬), এনায়েত উল্লাহ (৩০), নুর হাফেজ (৪০), মো. ইয়াছিন (৩৫), আবদু রহিম (৪৪), হাছান আলী (৫৩), ওসমান গণি (৩০), মহেশখালী ইন্নামিন (২৭) এবং উখিয়ার আবদু শুক্কুর (৪৬)।
লে কর্নেল মো. মহিউদ্দীন আহমেদ আজকের পত্রিকাকে বলেন, ‘২০ জেলে মাছ ধরার একপর্যায়ে সীমান্তে শূন্য লাইন অতিক্রম করে মিয়ানমার জলসীমানায় ঢুকে পড়েছিল। এ কারণে মিয়ানমারের বিদ্রোহী আরকান আর্মি তাদের আটক করে নিয়ে যায়। পরে আরকান আর্মির সঙ্গে কার্যকর যোগাযোগের মাধ্যমে আটক জেলেদের ফেরত আনা হয়। পরে তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়।’
উল্লেখ্য, গত মঙ্গলবার বিকেলে কক্সবাজারের টেকনাফের নাইক্ষ্যংছড়ির এলাকায় ২০ জেলেকে মিয়ানমার জলসীমানায় অনুপ্রবেশের অভিযোগে আটক করে। এই সময় দুটি ইঞ্জিনসহ ১৩টি হস্তচালিত কাঠের বোট জব্দ করে নিয়ে যায় তারা। পরে বিজিবি বিষয়টি অবগত হয়ে আটক জেলেদের ফেরত আনতে তৎপরতা শুরু করে।

কৃষি বিভাগের তথ্য অনুযায়ী, এ বছর জেলায় প্রায় ৩২ টন পেঁয়াজবীজ উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। সাধারণত নভেম্বরের প্রথম থেকে ডিসেম্বরের প্রথম সপ্তাহ পর্যন্ত বীজ উৎপাদনের জন্য জমিতে পেঁয়াজ রোপণ করা হয়। বীজ উৎপাদনে সময় লাগে চার থেকে সাড়ে চার মাস।
১ ঘণ্টা আগে
গাজীপুরের শ্রীপুরে বৈদ্যুতিক ট্রান্সফর্মার বিস্ফোরণে দগ্ধ ব্যক্তিদের মধ্যে ইয়াছিন (৩৫) নামের একজন মারা গেছেন। জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। গতকাল শুক্রবার রাতে শাহবাগ থানা-পুলিশ হাসপাতাল থেকে নিহত ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে।
১ ঘণ্টা আগে
নিহত গালিবের চাচা জহিরুল ইসলাম কলিম জানান, গালিবদের বাসা বনশ্রী এলাকায়। তাঁদের বাসায় বেড়াতে এসেছিলেন গালিবের মামা। মামার মোটরসাইকেল নিয়ে শুক্রবার ইফতারের পর একাই ঘুরতে বের হন গালিব।
১ ঘণ্টা আগে
জেলার ১৩টি উপজেলায় নামে-বেনামে গড়ে উঠেছে কয়েক শ সেমাই কারখানা। স্বাস্থ্যসম্মত খাদ্য নিশ্চিত করতে এসব কারখানার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন ভোক্তারা।
৩ ঘণ্টা আগে