Ajker Patrika

চকরিয়ায় বন্যার পানিতে ডুবে শিশু ও তরুণের মৃত্যু

চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি   
চকরিয়ায় বন্যার পানিতে ডুবে শিশু ও তরুণের মৃত্যু
প্রতীকী ছবি

কক্সবাজারের চকরিয়া উপজেলায় বন্যার পানিতে ডুবে এক শিশু ও এক তরুণের মৃত্যু হয়েছে। গতকাল রোববার বিকেলে চকরিয়া পৌরসভার হাশেম মাস্টারপাড়া এবং উপজেলার বরইতলী ইউনিয়নের শান্তিবাজার ফতেহ আলী সিকদারপাড়ায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন বরইতলী ইউনিয়নের শান্তিবাজার ফতেহ আলী সিকদারপাড়ার নেছার আহমদের ছেলে আতা উল্লাহ (২০) এবং চকরিয়া পৌরসভার হাশেম মাস্টারপাড়া গ্রামের আবুল কাশেমের ছেলে দেড় বছর বয়সী মোহাম্মদ হাসান।

জানা গেছে, গতকাল বিকেল সাড়ে চারটার দিকে মোহাম্মদ হাসান বসতঘরের মেঝেতে হামাগুড়ি দিয়ে খেলছিল। এ সময় পরিবারের সদস্যদের অগোচরে ঘর থেকে বের হয়ে উঠোনের বন্যার পানিতে ডুবে যায়। পরে ঘরে তাকে না পেয়ে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে বাড়ির উঠোনে পানিতে ভাসমান অবস্থায় তাকে দেখতে পান।

এদিকে বিকেল পাঁচটার দিকে আতা উল্লাহ বাড়ি থেকে ব্যবসা প্রতিষ্ঠানে যাচ্ছিলেন। এ সময় বন্যার পানির স্রোতে তিনি ভেসে যান। পরে স্থানীয় লোকজন পানিতে নেমে তাঁকে উদ্ধার করে।

স্থানীয় লোকজন ও পরিবারের সদস্যরা দুজনকে উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহীন দেলোয়ার বলেন, ‘বন্যার পানিতে ডুবে এক তরুণ ও এক শিশুর মৃত্যু হয়েছে। এ ছাড়া আজ বিকেলে গতকাল নিখোঁজ আরেক কিশোরের মরদেহ উদ্ধার করা হয়। তিনজনের পরিবারকে আর্থিক অনুদান দেওয়া হয়েছে। বন্যার সময় পরিবারের শিশু ও বৃদ্ধদের নিরাপদ স্থানে রাখা প্রয়োজন।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত