
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে তিন হাজার মিটার নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ করেছে পুলিশ। আজ সোমবার দুপুরের দিকে আন্ধারীঝাড় ইউনিয়নের বামনের কুঠি এলাকা থেকে এ জাল জব্দ করা হয়।
পুলিশ জানায়, বামনের কুঠির নুর নবীর (৩৫) বাড়িতে ৪২টি নিষিদ্ধ চায়না দুয়ারি জাল পাওয়া যায়। জব্দ করা জালের আনুমানিক দৈর্ঘ্য ৩ হাজার মিটার বা ৩ কিলোমিটার। নুর নবী জালগুলো বিক্রির উদ্দেশ্যে মজুত করে রেখেছিলেন। অভিযানের সময় নুর নবী বাড়িতে না থাকায় পুলিশ তাঁকে আটক করতে পারেনি।
ভূরুঙ্গামারী সার্কেলের সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুন বলেন, চায়না দুয়ারি বা ম্যাজিক জাল অত্যন্ত ক্ষতিকর মাছ ধরার ফাঁদ। এতে ছোট-বড় যেকোনো জলজ প্রাণী একবার ঢুকলে আর বের হতে পারে না। দেশীয় প্রজাতির মাছ ও জলজ জীববৈচিত্র্য ধ্বংসের কারণে বাংলাদেশে এই জাল উৎপাদন, আমদানি ও ব্যবহার আইনত দণ্ডনীয়। মৎস্য রক্ষা ও সংরক্ষণ আইন অনুযায়ী এ ধরনের জালের ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ। দেশীয় জীববৈচিত্র্য রক্ষার্থে নিষিদ্ধ এই জালের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।

বগুড়ার আদমদীঘি উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস থেকে চুরি হওয়া তথ্যপ্রযুক্তি সরঞ্জাম উদ্ধারসহ দুই তরুণকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ সোমবার সকালে তাঁদের বগুড়া আদালতে পাঠানো হয়েছে। গ্রেপ্তার তরুণেরা হলেন জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার তিলকপুর ইউনিয়নের উলিপুর গ্রামের রফিকুল ইসলামের ছেলে নাসিফ...
৬ মিনিট আগে
নেত্রকোনার বারহাট্টা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চম্পক দামের বিরুদ্ধে মারধরে জখম হওয়া এক নারীর অভিযোগ না নিয়ে সালিসে সমস্যা সমাধানের পরামর্শ দেওয়ার অভিযোগ উঠেছে। ভুক্তভোগীদের দাবি, ওসি চম্পক দাম লিখিত অভিযোগ না নিয়ে বিষয়টি সালিসের মাধ্যমে নিষ্পত্তির পরামর্শ দেন।
১২ মিনিট আগে
চলমান বন্যায় মৌলভীবাজারের কমলগঞ্জ, কুলাউড়া, রাজনগর ও সদর উপজেলার প্রায় ২৮ ইউনিয়নে বসতঘর ও চারণভূমি ডুবে যাওয়ায় তীব্র গোখাদ্য সংকট দেখা দিয়েছে। খাদ্যের অভাবে গবাদিপশু অসুস্থ হচ্ছে, আর ক্ষতিগ্রস্তরা কম দামে গরু বিক্রিও করতে পারছেন না।
৩৪ মিনিট আগে
খুলনায় গুম হওয়ার ৫ মাস পর মারুফ নামে এক ব্যক্তির পুতে রাখা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার বেলা ১১টার দিকে হরিণটানা থানার রেলব্রিজ ব্লু হোয়েল আবাসিক এলাকায় এ অভিযান চালানো হয়। এ ঘটনায় মুরাদ মোল্লা ও তাঁর স্ত্রী ফাল্গুনী খাতুনকে গ্রেপ্তার করা হয়েছে।
১ ঘণ্টা আগে