
কক্সবাজারের চকরিয়ায় অভিযান চালিয়ে ডাকাতির প্রস্তুতির অভিযোগে দুই পরিবারের দুই নারীসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের কাছ থেকে দুটি বন্দুক ও মাইক্রোবাসসহ ডাকাতির নানা সরঞ্জাম উদ্ধার করা হয়েছে বলেও জানানো হয়েছে।
আজ বুধবার চকরিয়া থানা-পুলিশ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, গতকাল মঙ্গলবার দিবাগত রাত সোয়া একটার দিকে চকরিয়া পৌরসভার আমানপাড়া থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, চকরিয়া পৌরসভার আমানপাড়ার মৃত নুর হোসেনের ছেলে নাছির উদ্দিন (৩৫) ও তাঁর স্ত্রী খুর্শিদা বেগম (৩৫) এবং ইসমত আরা (৪৫) নামের এক নারী ও তাঁর ছেলে ইমতিয়াজুল কাদের রায়হান (২৫)।
পুলিশ বলছে, গত কিছুদিন যাবৎ ডাকাত চক্রকে নজরদারিতে রাখা হচ্ছিল। তারা ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল বলে গোপন সংবাদের পর অভিযান চালানো হয়। অভিযানে তাদের কাছ থেকে একটি একনলা বন্দুক, একটি দোনলা বন্দুক, ১০টি কার্তুজ, তালা কাটার মেশিন, একটি হাতুড়ি, একটি রামদা, একটি চাকু এবং একটি মাইক্রোবাস গাড়ি (হাইয়েস) ও দুটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে।
এ বিষয়ে চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন বলেন, গ্রেপ্তার ৪ জনের বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে থানায় অস্ত্র আইন ও ডাকাতির প্রস্তুতি আইনে দুটি মামলা করেছে। চারজনকে চকরিয়া সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে নেওয়া হবে।

খুলনায় সন্ত্রাসী, চাঁদাবাজ, মাদক কারবারিসহ বিভিন্ন অপরাধীদের গ্রেপ্তারে খুলনা মেট্রোপলিটন পুলিশের নেতৃত্বে চলছে বিশেষ যৌথ অভিযান। অভিযানের গত চার দিনে ১৮৪ জন অপরাধী আটক হলেও শীর্ষ সন্ত্রাসীরা রয়েছে ধরাছোঁয়ার বাইরে।
২ ঘণ্টা আগে
পাবনার রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র ঘিরে পাকশীতে নতুন পর্যটন সম্ভাবনার দুয়ার খুলেছে। ঐতিহাসিক হার্ডিঞ্জ ব্রিজ, লালন শাহ সেতু, পদ্মা নদীর প্রাকৃতিক সৌন্দর্য এবং অত্যাধুনিক প্রযুক্তির এই মেগা প্রকল্পের সমন্বয় পর্যটকদের আকর্ষণ বাড়িয়ে তুলেছে।
৩ ঘণ্টা আগে
রাঙামাটি সদর উপজেলার বালুখালি ইউনিয়নের দুর্গম পাহাড়ি এলাকা মরিশ্যাবিল। এখানে সবুজ পাহাড়ের ঢালে বিশাল এলাকাজুড়ে শোভা পাচ্ছে লাল, বেগুনি আর সোনালি রঙের নানা জাতের বিদেশি আম। গ্রীষ্মের মৌসুম ঘিরে জানান দিচ্ছে সুস্বাদু ফল উৎপাদনে এক নতুন সম্ভাবনার কথা।
৩ ঘণ্টা আগে
কুমিল্লায় এইচআইভি সংক্রমণ উদ্বেগজনক হারে বাড়ছে। মানবদেহের রোগ প্রতিরোধ ক্ষমতা ধ্বংসকারী এই ভাইরাসে আক্রান্ত হয়ে চলতি বছরের প্রথম পাঁচ মাসেই জেলায় সাতজনের মৃত্যু হয়েছে। তাঁদের মধ্যে তিনজনই মারা গেছেন গত মে মাসে। আর সাত মাসে নতুন ৩৭ জনের শরীরে এইচআইভি শনাক্ত হয়েছে।
৩ ঘণ্টা আগে