
কক্সবাজারের ঈদগাঁওয়ে থানা–পুলিশের লুট হওয়া অস্ত্র পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়েছে। গতকাল শুক্রবার উপজেলার পশ্চিম গজালিয়ার একটি সেতুর নিচ থেকে এসব অস্ত্র উদ্ধার করা হয়। গত বছরের ৫ আগস্ট থানা থেকে এসব অস্ত্র খোয়া যায় বলে জানায় পুলিশ।
ঈদগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মছিউর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, স্থানীয় লোকজন একটি সেতুর নিচে পরিত্যক্ত অবস্থায় অস্ত্রগুলো দেখে পুলিশে খবর দেন। এরপর পুলিশ গিয়ে সেখান থেকে একটি দুনলা বন্দুক, একটি হেলার, একটি গ্যাস মাস্ক, দুটি গামবুট, একটি রেলিং পাইপ, একটি লেগগার্ড ও দুটি অস্ত্রের সিনিং উদ্ধার করে।
ওসি বলেন, ব্যক্তি মালিকানাধীন তিনটি অস্ত্র ৫ আগস্ট লুট হয়েছিল। এর মধ্যে একটি দুনলা বন্দুক উদ্ধার হলো। বাকি দুটি অস্ত্র উদ্ধারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলে জানান তিনি।

খুলনার ভৈরব নদের জেলখানা ঘাটে ট্রলার ডুবির ঘটনার ৭ দিন পর নিখোঁজ যুবক রাকিব খানের (২৭) ভেসে ওঠা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার রাত পৌনে ৯টার দিকে জেলার বটিয়াঘাটা উপজেলার পশুর নদী থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়...
৬ মিনিট আগে
দীর্ঘদিন কর্মস্থলে অনুপস্থিত থাকায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) দুই শিক্ষককে চাকরিচ্যুত করা হয়েছে। তাঁরা হলেন ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক সজীব কুমার ঘোষ এবং ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক ড. আশরাফুন্নাহার হেনা...
২৫ মিনিট আগে
পিরোজপুরের নাজিরপুরে পুলিশের বিশেষ অভিযানে দুই নারীসহ আটজনকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার (৭ সেপ্টেম্বর) মধ্যরাত থেকে মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) ভোররাত পর্যন্ত উপজেলার বিভিন্ন ইউনিয়নে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়...
৩৫ মিনিট আগে
গোপালগঞ্জ সদর উপজেলার বিজয়পাশা বাসস্ট্যান্ড এলাকায় দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে পিকআপের ধাক্কায় প্রবীর (৪০) নামে ওই পিকআপের হেলপার নিহত হয়েছেন। আজ বুধবার (৯ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের বিজয়পাশা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে