
কক্সবাজারের মহেশখালীতে থানা থেকে লুট হওয়া পিস্তলসহ একজনকে আটক করেছে কোস্ট গার্ড। আজ শুক্রবার ভোররাতে উপজেলার শাপলাপুরের জেএম ঘাট ঢালারমুখ এলাকায় অভিযান চালিয়ে বিদেশি পিস্তলটি জব্দ করা হয়।
আজ বিকেলে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার হারুন-অর-রশীদ এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছেন।
হারুন-অর-রশীদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে কোস্ট গার্ডের মহেশখালী স্টেশনের একটি দল জেএম ঘাট ঢালারমুখ-সংলগ্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযান চলাকালে ডাকাত দলের সদস্যরা কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে বিক্ষিপ্তভাবে গহিন পাহাড়ের দিকে পালাতে থাকেন। এ সময় ধাওয়া করে আব্দুল মান্নান ওরফে নুনাইয়া (৩২) নামের একজনকে আটক করা হয়। তাঁর কাছ থেকে মহেশখালী থানা থেকে লুট হওয়া একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও দুটি তাজা গোলা জব্দ করা হয়।
মান্নান উপজেলার কালারমারছড়া এলাকার বাসিন্দা। তাঁর বিরুদ্ধে বিভিন্ন থানায় হত্যা ও অস্ত্র আইনে একাধিক মামলা রয়েছে। অস্ত্র জব্দের ঘটনায় পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য তাঁকে মহেশখালী থানায় সোপর্দ করা হয়েছে বলে জানান কোস্ট গার্ডের এই কর্মকর্তা।

ঝিনাইদহে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে আরিফ হোসেন (১৭) ও সোহান আহমেদ (১৭) নামের মোটরসাইকেল আরোহী দুই কিশোর নিহত হয়েছে। আজ মঙ্গলবার (২১ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ঝিনাইদহ-মাগুরা সড়কের পাঁচমাইল আড়ুয়াকান্দি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আরিফ হোসেন সদর উপজেলার বিজয়পুর গ্রামের মিজানুর রহমানের ছেলে এবং সোহান আহমেদ
৩ মিনিট আগে
শরীয়তপুরের নড়িয়া উপজেলার আমির হোসেন তালুকদার জীবিকার সন্ধানে ৩০ বছর আগে মালয়েশিয়া পাড়ি দেন। কিন্তু সেখানে যাওয়ার তিন বছর পরই তিনি নিখোঁজ হয়ে যান। পরে ১৫ বছর মালয়েশিয়ার জঙ্গলে কাটান তিনি। অবশেষে ২৭ বছর নিখোঁজ থাকার পর দেশে ফিরছেন আমির হোসেন।
২৪ মিনিট আগে
ময়মনসিংহ ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ কর্মকর্তা মো. সানোয়ার হোসেন বলেন, একটি লরির সঙ্গে মাহিন্দ্রার মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছে। তাদের মধ্যে ১৮ মাস বয়সী একটি শিশু রয়েছে। দুর্ঘটনায় শিশুটির মায়ের একটি হাত ভেঙে গেছে। অপর নিহত নারীর নাম-পরিচয় এখনো জানা যায়নি। তবে তাঁর বয়স আনুমানিক ৪৫ বছর হবে।
২৬ মিনিট আগে
জুলাই আন্দোলনের সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে হত্যাচেষ্টার মামলায় দেড় মাসের মেয়েকে নিয়ে কারাগারে যাওয়া ঢাকা যুব মহিলা লীগের কর্মী শিল্পী বেগমকে জামিন দেওয়া হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে জামিন নামঞ্জুর করে তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন ঢাকার একটি আদালত।
১ ঘণ্টা আগে