কক্সবাজার সমুদ্রসৈকতে নারীকে মারধর ও কান ধরিয়ে ওঠবসের ঘটনায় সদর থানায় মামলা হয়েছে। আজ শনিবার বিকেলে একজন ভুক্তভোগী বাদী হয়ে কক্সবাজার সদর থানায় এই মামলা দায়ের করেন।
কক্সবাজার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মছিউর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, মামলায় গ্রেপ্তার মো. ফারুকুল ইসলামকে প্রধান করে ৫-৬ জনকে আসামি করা হয়েছে।
মামলার অভিযোগে বলা হয়, বাদী আরোহী ইসলামসহ আরও সাতজন তৃতীয় লিঙ্গের ব্যক্তি ১১ সেপ্টেম্বর রাত ১০টায় সমুদ্র সৈকতের সুগন্ধা পয়েন্টে ঘুরতে যান। এ সময় প্রধান আসামি ফারুকুল ইসলাম নিজেকে ছাত্র সমন্বয়ক পরিচয় দেন। পরে হিজড়াদের পথরোধ করে বিচ এলাকায় অপকর্ম ও মানুষকে হয়রানির অভিযোগ তোলেন। একপর্যায়ে ফারুকুল ও নয়ন লাঠি দিয়ে হিজড়াদের বেধড়ক পিটিয়ে আহত করে এবং মোবাইল ফোন ছিনিয়ে নেয় বলেও উল্লেখ করা হয়। পরে কান ধরিয়ে ওঠবস করায়।
মামলার তদন্ত কর্মকর্তা ও সদর থানার উপপুলিশ পরিদর্শক (এসআই) নুর মোহাম্মদ জানান, প্রধান আসামি ফারুকুল ইসলামকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।
জানা গেছে, সমুদ্রসৈকতে নারীদের মারধরের ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে গোয়েন্দা পুলিশ (ডিবি) ফারুকুলকে শুক্রবার রাতে আটক করে।
আটক যুবক মো. ফারুকুল ইসলাম চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চুনতি এলাকার আবদুল মাজেদের ছেলে।
ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, কক্সবাজার সমুদ্রসৈকতের সুগন্ধা পয়েন্টে রাতে এক নারীকে কিছু যুবক ঘিরে ধরে কান ধরিয়ে ওঠবস করাচ্ছে। এ সময় লাঠি হাতে নেতৃত্ব দিচ্ছিলেন আটক যুবক মো. ফারুকুল ইসলাম।
এ সময় ফারুক ওই নারীকে শাসাতে শোনা যায়। নারীকে ঘিরে থাকা উপস্থিত অনেকেই এই দৃশ্য মোবাইলে ছবি ও ভিডিও ধারণ করতে দেখা যায়। কান ধরে ওঠবস করতে ওই নারী অপারগতা জানালে তাকে অভিযুক্ত যুবক ফারুকুল লাঠির আঘাত করে।

যশোরের কেশবপুরে ভেজাল শিশু খাদ্যসহ বিভিন্ন পণ্য বিক্রির অভিযোগে এক ব্যবসায়ীকে দুই লাখ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে কেশবপুর পৌর শহরের গমপট্টি এলাকার ইত্যাদি স্টোরে অভিযান চালিয়ে প্রতিষ্ঠানটির মালিক স্বপন কুমার দাসকে এ জরিমানা করা হয়।
২ মিনিট আগে
রাজধানীর শাহ আলী থানার নতুন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে মো. রাজীব হোসেনকে দায়িত্ব দেওয়া হয়েছে। তিনি মিরপুর মডেল থানার পরিদর্শক (তদন্ত) হিসেবে কর্মরত ছিলেন।
৬ মিনিট আগে
নোয়াখালীর সুবর্ণচরে বিভিন্ন স্থান থেকে আটক ১০ কিশোরকে ভবিষ্যতে অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত না হওয়ার শপথ করিয়ে অভিভাবকদের জিম্মায় ছেড়ে দিয়েছে পুলিশ। গতকাল রাত ১০টার দিকে চরজব্বার থানার নিচে আয়োজিত এক অনুষ্ঠানে চরজব্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল হাসান কিশোরদের শপথবাক্য পাঠ করান।
২৪ মিনিট আগে
বগুড়ায় ট্রেনে কাটা পড়ে রাবেয়া বেগম (৪২) নামে মানসিক ভারসাম্যহীন এক নারী মারা গেছেন। আজ সোমবার সকাল ১০টার দিকে সদর উপজেলার শহরদিঘী গ্রামের কৈচড়-গফুর রোডসংলগ্ন রেললাইনে এ দুর্ঘটনা ঘটে। নিহত রাবেয়া শহরদিঘী গ্রামের আব্দুল হালিমের স্ত্রী।
২৬ মিনিট আগে