
চুয়াডাঙ্গার দর্শনায় পুলিশের ওপর হামলা চালিয়ে আসামি ছিনিয়ে নেওয়ার ঘটনায় মূল অভিযুক্তসহ নয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বুধবার রাত থেকে আজ বৃহস্পতিবার (১ অক্টোবর) দুপুর পর্যন্ত পুলিশ ও জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ যৌথ অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করে।
গ্রেপ্তারদের মধ্যে ছিনতাই হওয়া মূল আসামি মো. আবু সিদ্দীকও (৭০) রয়েছেন। অন্য আসামিরা হলেন—লক্ষণ (৩৮), মো. ফিরোজ হোসেন (১৯), মো. ফরহাদ হোসেন (১৯), সোনালী হালদার (৩০), কণা রাণী (২৫), মোছা. নাছিমা বেগম (৪০), আলম বাদশা (৫৫) এবং ফুলন হালদার (৩২)। তাঁরা সবাই দর্শনা থানার চণ্ডীপুর (পূর্বপাড়া) এলাকার বাসিন্দা।
জেলা পুলিশ আজ বৃহস্পতিবার বেলা পৌনে পাঁচটায় এক বিজ্ঞপ্তির মাধ্যমে জানায়, গতকাল রাতে দর্শনা থানা পুলিশের একটি দল চণ্ডীপুর পূর্বপাড়া গ্রামের শ্রীশ্রী দুর্গা মন্দিরের সামনে বিশেষ অভিযান চালায়। অরাজকতা সৃষ্টির চেষ্টাকালে চণ্ডীপুর গ্রামের আবু সিদ্দীককে আটক করে পুলিশ। আসামিকে থানায় নেওয়ার পথে স্থানীয় কিছু লোক সংঘবদ্ধ হয়ে পুলিশের ওপর হামলা চালায়। এতে দুই পুলিশ সদস্য আহত হন। হামলাকারীরা পুলিশের ব্যবহৃত মোটরসাইকেল ভাঙচুর করে আটক সিদ্দীককে ছিনিয়ে নিয়ে যায়।
ঘটনার পরই যৌথ অভিযানে নেমে রাতেই জড়িত আটজনকে গ্রেপ্তার করা হয়। এ সময় ঘটনাস্থল থেকে ৯টি বাঁশের লাঠি ও ২টি হাসুয়া উদ্ধার করে পুলিশ। পরে আজ বৃহস্পতিবার দুপুরে চুয়াডাঙ্গা সদর বাসস্ট্যান্ড এলাকা থেকে পলাতক আসামি আবু সিদ্দীককে ফের গ্রেপ্তার করা হয়।
চুয়াডাঙ্গা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মিনহাজ-উল-ইসলাম বলেন, ‘সরকারি কাজে বাধা, পুলিশের ওপর হামলা ও আসামি ছিনতাইয়ের ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তারদের আদালতে পাঠানো হয়েছে।’

দেশে নারী ও শিশুদের বিরুদ্ধে সাইবার সহিংসতার ঘটনা বাড়ছে। সাইবার সাপোর্ট ফর উইমেন অ্যান্ড চিলড্রেন (সিএসডব্লিউসি) প্ল্যাটফর্মে গত ২১ মাসে পাওয়া ৮০টি অভিযোগের মধ্যে ৫৫টিই নারীদের। এসব অভিযোগের মধ্যে অন্তরঙ্গ ছবি বা ভিডিও ছড়িয়ে দেওয়ার হুমকি, আপত্তিকর ছবি-ভিডিও প্রকাশ, ভুয়া সামাজিক যোগাযোগমাধ্যম...
২৫ মিনিট আগে
বরিশাল নগরীর একটি তালাবদ্ধ ফ্ল্যাট থেকে আমিনা খানম (৬৫) নামের অবসরপ্রাপ্ত এক প্রাথমিক বিদ্যালয় শিক্ষিকার হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ধারণা করা হচ্ছে, অন্তত দুই দিন আগে তাঁকে হত্যা করা হয়েছে। আজ বৃহস্পতিবার পুলিশ গিয়ে ফ্ল্যাটের দরজা ভেঙে তাঁর মরদেহ উদ্ধার করে।
৩০ মিনিট আগে
কুমিল্লায় যাওয়ার পথে মুন্সিগঞ্জের গজারিয়ায় প্রথমে সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে সংঘর্ষ হয় মোটরসাইকেলের। ঠিক এর পরপরই দ্রুতগতির একটি কাভার্ড ভ্যান এসে ধাক্কা দেয় মোটরসাইকেলটিকে। এই অবস্থায় গুরুতর আহত মোটরসাইকেলচালক মো. বিল্লাল হোসেনকে (৩৮) উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
৩৫ মিনিট আগে
গাজীপুরের কাপাসিয়ায় শুভেচ্ছা মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটি লিমিটেডের প্রায় তিন কোটি টাকা নিয়ে সভাপতি আবুল হাসেম উধাও হওয়ার অভিযোগে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে জেলা সমবায় কার্যালয়। সমিতির সদস্যরা জমা টাকা ফেরতের দাবিতে অফিসের সামনে অপেক্ষা করছেন।
১ ঘণ্টা আগে