
বরিশাল নগরীর একটি তালাবদ্ধ ফ্ল্যাট থেকে আমিনা খানম (৬৫) নামের অবসরপ্রাপ্ত এক প্রাথমিক বিদ্যালয় শিক্ষিকার হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ধারণা করা হচ্ছে, অন্তত দুই দিন আগে তাঁকে হত্যা করা হয়েছে। আজ বৃহস্পতিবার পুলিশ গিয়ে ফ্ল্যাটের দরজা ভেঙে তাঁর মরদেহ উদ্ধার করে।
নিহত আমিনা খানম হিজলা উপজেলার দুর্গাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা ছিলেন। তিনি বরিশাল নগরীর আমানতগঞ্জ এলাকার রোকেয়া আজিম সড়কের একটি ভবনের দুই তলার ফ্ল্যাটে একা ভাড়া থাকতেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নিহত আমিনা খানমের দুই ছেলের মধ্যে বড় ছেলে রিফাত ঢাকায় ব্যাংকে চাকরি করেন এবং ছোট ছেলে রিয়াদ হিজলার গ্রামের বাড়িতে থাকেন। গতকাল বুধবার বিকেল থেকে আমিনার বন্ধ ফ্ল্যাট থেকে দুর্গন্ধ ছড়াতে থাকে। বিষয়টি বাড়ির মালিককে জানালে তিনি ওই নারীর বড় ছেলেকে খবর দেন। আজ সকালে বড় ছেলে বরিশাল এসে দরজা তালাবদ্ধ দেখে কাউনিয়া থানায় খবর দেন। পরে পুলিশ গিয়ে দরজা ভেঙে ভেতরে খাটের ওপর হাত-পা বাঁধা অবস্থায় মরদেহ উদ্ধার করে।
কাউনিয়া থানার পরিদর্শক (তদন্ত) কামাল হোসেন জানান, মরদেহে পচন ধরে দুর্গন্ধ ছড়িয়েছে। এতে মনে হচ্ছে, অন্তত দুই দিন আগে তাঁর মৃত্যু হয়েছে। তবে শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। ঘটনার রহস্য উদঘাটনে নিহত নারীর দুই ছেলেকে থানায় রেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
পাশের ফ্ল্যাটের তানিয়া জানান, গত মঙ্গলবার তিনি শেষবার আমিনা বেগমকে দেখেছিলেন। এরপর ঘরের বাইরে তালা ঝুলতে দেখে সবাই ভেবেছিলেন, তিনি কোথাও বেড়াতে গেছেন।
ফ্ল্যাটের মালিক রিনা বেগম জানান, এক বছর আগে আমিনা বেগম ফ্ল্যাট ভাড়া নিয়ে একাই থাকতেন। তাঁর দুই সন্তান মাঝে মাঝে মায়ের কাছে আসতেন। তিনি ভবনের অন্যদের সঙ্গে তেমন মিশতেন না। ফ্ল্যাটের ভেতর থেকে দুর্গন্ধ ছড়ানোয় তাঁর বড় ছেলেকে খবর দেওয়া হয়। আজ সকালে রিফাত পৌঁছে পুলিশে খবর দেন। পরে পুলিশ দরজা ভেঙে মরদেহ উদ্ধার করে।
বরিশাল মেট্রোপলিটন পুলিশের উপপুলিশ কমিশনার সুশান্ত সরকার বলেন, তালা ভেঙে পুলিশ ভেতরে প্রবেশ করে। সেখানে কাপড়ে হাত-পা বাঁধা অবস্থায় খাটের ওপর আমিনা খানমের মরদেহ মেলে। মরদেহের ময়নাতদন্ত হয়েছে। হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

ঢাকা থেকে বাবার বাড়ি ফিরছিলেন পোশাকশ্রমিক আবিদা বেগম (২৮)। সন্তান প্রসবের তখনো ২০ দিন বাকি। কিন্তু পথেই শুরু হয় তীব্র প্রসববেদনা। চলন্ত বাসেই জন্ম নিল তাঁর দ্বিতীয় সন্তান—ফুটফুটে এক ছেলে শিশু। আর সেই শিশুর জন্মের খবর শুনে মা ও শিশুর আজীবন বাসভাড়া ফ্রি করে দিয়েছে বাস কর্তৃপক্ষ।
৪ মিনিট আগে
ফেনীর ফুলগাজী, পরশুরাম ও ছাগলনাইয়া উপজেলার সরকারি ভবনের ছাদে স্থাপিত সৌরবিদ্যুৎ প্রকল্প উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রকল্পগুলো থেকে মোট ৯৬২ দশমিক ৫ কিলোওয়াট বিদ্যুৎ উৎপাদন সম্ভব হবে। অতিরিক্ত বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করা হবে।
৬ মিনিট আগে
সড়ক ও ফুটপাত দখল করে অবৈধভাবে হকার বসলে উচ্ছেদের পাশাপাশি তাঁদের মালামাল ক্রোক ও আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক মো. আবদুস সালাম। তিনি বলেছেন, সিটি করপোরেশন কর্তৃক নির্ধারিত ও অনুমোদিত স্থান ছাড়া রাজধানী ঢাকার কোথাও কোনো হকার বসতে
৭ মিনিট আগে
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু বলেছেন, ‘মাদক, অনলাইন জুয়া ও বেটিং থেকে যুবকদের মাঠমুখী করতে না পারলে সমাজ ধ্বংস হয়ে যাবে। এই সমাজকে বাঁচাতে খেলাধুলার কোনো বিকল্প নেই।’
১২ মিনিট আগে