
সরকারি ওএমএসের চাল ও আটার বস্তা পরিবর্তন করে বিক্রির সময় একটি চক্রকে আটক করেছেন সেনাবাহিনীর ২৩ ইস্ট বেঙ্গলের বছিলা ক্যাম্পের সদস্যরা। অভিযানে ২০ হাজার কেজি চাল ও আটা জব্দ করা হয়েছে। আটক দু-তিনজনকে মোহাম্মদপুর থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
গতকাল সোমবার (৯ ফেব্রুয়ারি) রাতে মোহাম্মদপুরের চাঁদ উদ্যান এলাকার একটি গুদামে অভিযান চালায় সেনাবাহিনী। গুদামটি স্থানীয় ওএমএস ডিলার হালিম মিয়ার মালিকানাধীন ছিল, যেখানে তিনি সরকারি চাল ও আটার বস্তা পরিবর্তন করে তা বাজারে বিক্রি করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সেনাবাহিনী প্রমাণ পায় এবং চাল-আটা জব্দসহ সেখানে থাকা দু-তিনজনকে আটক করে। তবে ঘটনাস্থলে ডিলারকে পাওয়া যায়নি।
অভিযানের নেতৃত্ব দেওয়া সেনা কর্মকর্তা জানান, চাঁদ উদ্যানে ‘সিয়াম স্টোর’ নামে একটি দোকানের পেছনের গুদামে অবৈধভাবে মজুত করা হয় চাল ও আটা। বস্তাগুলো পরিবর্তন করে বিভিন্ন পাইকারি দোকানে সরবরাহ করতেন হালিম।
এর আগে গতকাল খাদ্য অধিদপ্তর এই ডিলারকে চাল ও আটা সরবরাহ করেছিল। খাদ্য অধিদপ্তরের সরবরাহ, বিপণন ও বিতরণ শাখার সহকারী উপপরিচালক মোহাম্মদ আক্তার হোসেন বলেন, ‘এ ডিলারের বিরুদ্ধে কর্তৃপক্ষ প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।’
প্রধান নিয়ন্ত্রক কার্যালয়ের ডি-৬ এলাকার এডিআই রেশনিং কর্মকর্তা রাহাতুল ইসলাম বলেন, ‘আমাদের কাছে রাতেই ফোন আসে, তবে পুরো বিষয়টি এখনো জানা হয়নি। তবে সিয়াম স্টোরের হালিম ওএমএস ডিলার ছিলেন।’
বছিলা সেনা ক্যাম্পের কর্মকর্তারা জানান, জব্দকৃত ট্রাক ও মালামাল আইনানুগ প্রক্রিয়ায় থানায় হস্তান্তর করা হবে।

চট্টগ্রামে টানা বৃষ্টিতে নগরীর বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। কোথাও হাঁটুসমান, আবার কোথাও কোমরসমান পানি জমে যাওয়ায় দুর্ভোগে পড়েছেন চাকরিজীবী, শিক্ষার্থী ও পথচারীরা। ভারী বৃষ্টিতে নগরীর সড়কে যানবাহন চলাচলও ব্যাহত হচ্ছে...
১২ মিনিট আগে
ময়মনসিংহের ভালুকায় কার্যক্রম নিষিদ্ধঘোষিত আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতা-কর্মীদের বিরুদ্ধে অপহরণ ও হত্যাচেষ্টার অভিযোগ তুলেছেন রাষ্ট্র সংলাপ ফোরামের সদস্যসচিব এ এন এম আয়াস। আজ সোমবার সকালে এ এন এম আয়াস বিষয়টি নিশ্চিত করে জানান...
১ ঘণ্টা আগে
‘মেঘনা নদী দেব পাড়ি কল ওয়ালা এক নাইয়ে’—কালের সাক্ষী হয়ে থাকা কালজয়ী এই পঙ্ক্তির রচয়িতা, আধুনিক বাংলা সাহিত্যের অন্যতম প্রধান কবি শামসুর রাহমানের ২০তম মৃত্যুবার্ষিকী আজ। ২০০৬ সালের ১৭ আগস্ট ঢাকায় মৃত্যুবরণ করেন প্রখ্যাত এই কবি।
১ ঘণ্টা আগে
পটুয়াখালীর বাউফলে ঋণ দেওয়ার কথা বলে স্থানীয়দের কাছ থেকে সঞ্চয় ও বিমার নামে টাকা নেওয়ার পর ‘সমাজ কল্যাণ উন্নয়ন সংস্থা’ নামের একটি কথিত এনজিও অফিস ছেড়ে পালিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে।
২ ঘণ্টা আগে