
চুয়াডাঙ্গার জীবননগর উপজেলায় ২০২৫-২৬ অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) আওতায় উপজেলার বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসার অষ্টম শ্রেণিতে প্রথম স্থান অর্জনকারী ৩১ শিক্ষার্থীর মধ্যে সাইকেল বিতরণ করা হয়েছে।
আজ বৃহস্পতিবার (৩০ জুলাই) দুপুর সাড়ে ১২টায় উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা শেষে উপজেলা পরিষদ চত্বরে শিক্ষার্থীদের মধ্যে সাইকেল বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের মধ্যে সাইকেল বিতরণ করেন চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য মো. রুহুল আমিন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জীবননগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুমাইয়া সুলতানা অ্যানি।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, উপজেলার বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসার অষ্টম শ্রেণিতে প্রথম স্থান অর্জনকারী ৩১ জন শিক্ষার্থী এ কর্মসূচির আওতায় সাইকেল পেয়েছে। শিক্ষার্থীদের বিদ্যালয়ে যাতায়াত সহজ করা এবং তাদের পড়াশোনায় আরও উৎসাহিত করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য মো. রুহুল আমিন বলেন, ‘মেধাবী শিক্ষার্থীরাই দেশের ভবিষ্যৎ। তাদের উৎসাহিত করতে সরকার বিভিন্ন শিক্ষাবান্ধব কর্মসূচি বাস্তবায়ন করছে। শিক্ষা খাতে বিনিয়োগই দেশের উন্নয়নের সবচেয়ে বড় বিনিয়োগ।’
এ সময় উপস্থিত ছিলেন জীবননগর উপজেলা বিএনপির সভাপতি আনোয়ার হোসেন খান খোকন, উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা সাজেদুর রহমান, নায়েবে আমির সাখাওয়াত হোসেন, সেক্রেটারি মাহফুজুর রহমান, উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা, শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান, শিক্ষক-শিক্ষিকা, জনপ্রতিনিধি, অভিভাবক ও শিক্ষার্থীরা।
সাইকেল পেয়ে শিক্ষার্থীরা আনন্দ প্রকাশ করে এবং এ উদ্যোগের জন্য সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা জানায়।

ময়মনসিংহের ত্রিশালে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে ইউনাইটেড পরিবহনের একটি বাসের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে দুই যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছেন। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার কাজির শিমলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
১৩ মিনিট আগে
বরিশালের জ্যেষ্ঠ সাংবাদিক পুলক চ্যাটার্জির মৃত্যুকে কেবল ব্যক্তিগত সমস্যা না ভেবে পেশাগত চ্যালেঞ্জ হিসেবে দেখার জন্য গণমাধ্যমকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এম জহির উদ্দিন স্বপন। তিনি বলেন, ‘সাংবাদিক পুলক চ্যাটার্জির মৃত্যু একটি অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা...
১৮ মিনিট আগে
জামালপুরের বকশীগঞ্জে গভীর রাতে অভিযান চালিয়ে ২৩ বস্তা ডিএপি সার জব্দ করেছে উপজেলা প্রশাসন। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) দিবাগত রাত ১টার দিকে উপজেলার মেরুরচর ইউনিয়নের টুপকারচর গ্রামে অভিযান চালিয়ে সারগুলো জব্দ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুরাদ হোসেন।
২১ মিনিট আগে
সরকার ও পুলিশসহ বিভিন্ন বাহিনী নিয়ে বক্তব্যের একটি অডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর আলোচনায় আসা ঢাকা ক্যান্টনমেন্ট থানার প্রত্যারকৃত ওসি মো. রাকিবুল হাসানকে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগের (ডিবি) কার্যালয়ে নেওয়া হয়েছে।
১ ঘণ্টা আগে