
চুয়াডাঙ্গার জীবননগর সীমান্তে অভিযান চালিয়ে একটি দেশীয় পিস্তল, দুই রাউন্ড গুলি ও ৭৮ বোতল ভারতীয় এসকাফ সিরাপ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) ভোরে জীবননগর উপজেলার গয়েশপুর সীমান্তে এই অভিযান চালায় মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি)। সকালে এক বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন মহেশপুর ব্যাটালিয়নের সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান।
বিজ্ঞপ্তিতে বিজিবি জানায়, আজ ভোর ৫টার দিকে বিজিবির একটি টহল দল সীমান্ত পিলার ৬৭/২-এস থেকে প্রায় ৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে গয়েশপুর গ্রামের কুলোপাড়া গোয়ালদারের পুকুরের দক্ষিণ পাড়ে আমবাগানে অবস্থান করছিল। এ সময় এক চোরাকারবারিকে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখে বিজিবি তাঁকে ধাওয়া করে। ধাওয়া খেয়ে ওই ব্যক্তি সঙ্গে থাকা একটি বস্তা ফেলে সীমান্ত অতিক্রম করে ভারতের দিকে পালিয়ে যান।
পরে ফেলে যাওয়া বস্তাটি থেকে ৭৮ বোতল ভারতীয় এসকাফ সিরাপ উদ্ধার করা হয়। একই সঙ্গে বস্তার ভেতর স্কচটেপ দিয়ে মোড়ানো পলিথিন থেকে একটি দেশীয় পিস্তল ও দুই রাউন্ড গুলি জব্দ করা হয়।
বিজিবি জানিয়েছে, উদ্ধার হওয়া অস্ত্র, গুলি ও মাদকদ্রব্য জীবননগর থানায় হস্তান্তর করা হবে।

রাজশাহীতে আলু সংরক্ষণের হিমাগারভাড়া প্রতি কেজি ৫ টাকা ৭৫ পয়সা নির্ধারণ করা হলেও অধিকাংশ হিমাগারে তা কার্যকর হয়নি বলে অভিযোগ করেছেন আলু ব্যবসায়ীরা। জেলা প্রশাসনের নির্ধারিত ভাড়া দ্রুত কার্যকর করতে হিমাগার মালিকদের প্রতি আহ্বান জানিয়েছে রাজশাহী জেলা আলু ও কাঁচামাল ব্যবসায়ী সমবায় সমিতি।
৭ মিনিট আগে
কিশোর অপরাধ ও কিশোর গ্যাংয়ের বিস্তার ঠেকাতে চাঁদপুরের আট উপজেলায় বিশেষ অভিযান চালিয়ে ৩৭০ জনকে আটক করেছে জেলা পুলিশ। মাদকসহ বিভিন্ন অপরাধে সম্পৃক্ততার অভিযোগে ১৩ জনের বিরুদ্ধে নিয়মিত মামলা হয়েছে। যাচাই শেষে ৩৫৭ জনকে মুচলেকায় অভিভাবকদের জিম্মায় ছেড়ে দেওয়া হয়।
৭ মিনিট আগে
মাত্র দুই মাস আগে প্রেমিকের হাত ধরে ঘর ছেড়েছিল কিশোরী লামিয়া আক্তার। এরপর পরিবারের অমতেই বিয়ে করে ভাড়া বাসায় সংসারও বাঁধে। সেই ঘরেই স্বামী, শাশুড়ির নির্যাতনে তার মৃত্যুর অভিযোগ উঠেছে। রোববার রাত ১০টার দিকে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে লামিয়ার মৃতদেহ রেখে পালিয়েছে স্বামী রনি শেখ।
১৬ মিনিট আগে
গাজীপুরের কালিয়াকৈর থানা। তবে এখানে প্রবেশ করে যে কেউ প্রথমে একটি ধাক্কা খাবেন। এটা গরুর ফার্ম নাকি থানা বুঝতে বেশ কয়েক সেকেণ্ড লেগে যাবে মস্তিষ্কের। তবে বাস্তবতা হলো, চোরাই এ গরুগুলো উদ্ধারের পর প্রকৃত মালিককে আর খুঁজে পাচ্ছে না পুলিশ। ফলে প্রায় এক মাস ধরে থানার ভেতরে গোয়ালঘর তৈরি করে গরুগুলো লালন
২৮ মিনিট আগে