
কিশোর অপরাধ ও কিশোর গ্যাংয়ের বিস্তার ঠেকাতে চাঁদপুর জেলার আট উপজেলায় বিশেষ অভিযান চালিয়ে ৩৭০ জনকে আটক করেছে জেলা পুলিশ। তাদের মধ্যে মাদকসহ বিভিন্ন অপরাধে সম্পৃক্ততার অভিযোগে ১৩ জনের বিরুদ্ধে নিয়মিত মামলা হয়েছে। যাচাই-বাছাই শেষে ৩৫৭ জনকে মুচলেকা নিয়ে অভিভাবকদের জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে।
গতকাল রোববার সন্ধ্যার পর থেকে রাত ১০টা পর্যন্ত জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ ও অপরাধপ্রবণ এলাকায় এ অভিযান চালানো হয়। আজ সোমবার দুপুরে অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) নাদিয়া নূর এ তথ্য নিশ্চিত করেন।
জেলা পুলিশ সূত্র জানায়, চট্টগ্রাম রেঞ্জের ডিআইজির নির্দেশে এবং চাঁদপুরের পুলিশ সুপার মো. মিজানুর রহমানের দিকনির্দেশনায় জেলার সব থানা ও গোয়েন্দা পুলিশ (ডিবি) সদস্যদের সমন্বয়ে অভিযান পরিচালিত হয়।
অভিযানে কিশোর গ্যাং, উঠতি বয়সী কিশোরদের অপরাধপ্রবণতা এবং জনশৃঙ্খলা বিঘ্নিতকারী কর্মকাণ্ড প্রতিরোধে বিভিন্ন এলাকায় তল্লাশি চালানো হয়। এ সময় সন্দেহভাজন ব্যক্তিদের আটক করে তাদের পরিচয় ও অপরাধে সম্পৃক্ততার তথ্য যাচাই করা হয়।
পুলিশের তথ্য অনুযায়ী, এদের মধ্যে মতলব উত্তর থানার ছয়জন, মতলব দক্ষিণ থানার একজন এবং গোয়েন্দা পুলিশের অভিযানে মাদকের সঙ্গে সম্পৃক্ত চারজনের বিরুদ্ধে মামলা হয়েছে। হাজীগঞ্জ থানা পুলিশের অভিযানে আটক দুই মাদক কারবারির বিরুদ্ধেও নিয়মিত মামলা করা হয়েছে।
পুলিশ সুপার মো. মিজানুর রহমান বলেন, ‘উঠতি বয়সী কিশোরদের সঠিকভাবে পরিচালনা এবং কিশোর অপরাধ ও কিশোর গ্যাংয়ের বিস্তার রোধে অভিভাবকদের আরও সচেতন হতে হবে। জননিরাপত্তা নিশ্চিত করতে জেলা পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।’

রাজধানী শেরেবাংলা নগর থানার আত্মহত্যায় প্ররোচনা মামলায় গ্রেপ্তার সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে দুই দফা রিমান্ড শেষে কারাগারে পাঠানো হয়েছে। আজ সোমবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. এহসানুল ইসলাম তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
২ মিনিট আগে
মুন্সিগঞ্জের সিরাজদিখানে ধর্ষণ মামলায় মো. সাঈদ আলী নামে এক উপসহকারী কৃষি কর্মকর্তাকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ সোমবার দুপুর ২টার দিকে উপজেলা কৃষি কার্যালয় থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার সাঈদ আলী সিরাজদিখান উপজেলা কৃষি কার্যালয়ে উপসহকারী কৃষি কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন।
৩ মিনিট আগে
রাজশাহীতে আলু সংরক্ষণের হিমাগারভাড়া প্রতি কেজি ৫ টাকা ৭৫ পয়সা নির্ধারণ করা হলেও অধিকাংশ হিমাগারে তা কার্যকর হয়নি বলে অভিযোগ করেছেন আলু ব্যবসায়ীরা। জেলা প্রশাসনের নির্ধারিত ভাড়া দ্রুত কার্যকর করতে হিমাগার মালিকদের প্রতি আহ্বান জানিয়েছে রাজশাহী জেলা আলু ও কাঁচামাল ব্যবসায়ী সমবায় সমিতি।
১৯ মিনিট আগে
মাত্র দুই মাস আগে প্রেমিকের হাত ধরে ঘর ছেড়েছিল কিশোরী লামিয়া আক্তার। এরপর পরিবারের অমতেই বিয়ে করে ভাড়া বাসায় সংসারও বাঁধে। সেই ঘরেই স্বামী, শাশুড়ির নির্যাতনে তার মৃত্যুর অভিযোগ উঠেছে। রোববার রাত ১০টার দিকে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে লামিয়ার মৃতদেহ রেখে পালিয়েছে স্বামী রনি শেখ।
২৮ মিনিট আগে