
চুয়াডাঙ্গার জীবননগরে বায়তুল মামুর চক্ষু হাসপাতালে অভিযান চালিয়ে ভুয়া চিকিৎসক তাফহিমুল হোসাইনকে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে কাগজপত্র হালনাগাদ না হওয়া পর্যন্ত হাসপাতালটি বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
আজ বুধবার উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আশরাফুল আলম রাসেল এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। তিনি অভিযুক্ত ব্যক্তিকে বাংলাদেশ মেডিকেল ও ডেন্টাল কাউন্সিল আইন, ২০১০-এর আওতায় তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন।
আদালত সূত্রে জানা যায়, তাফহিমুল হোসাইন দীর্ঘদিন ধরে নিজেকে চক্ষু বিশেষজ্ঞ পরিচয় দিয়ে রোগীদের চিকিৎসাসেবা দিচ্ছিলেন। অভিযোগের ভিত্তিতে গত সপ্তাহে ভ্রাম্যমাণ আদালত হাসপাতাল পরিদর্শনে গেলে তাঁকে পাওয়া যায়নি।
বুধবার পুনরায় অভিযান চালালে তিনি আদালতকে বৈধ কোনো সনদ বা নিবন্ধনপত্র দেখাতে ব্যর্থ হন। পরে ভুয়া পরিচয়ে চিকিৎসা কার্যক্রম পরিচালনার দায়ে তাঁকে কারাদণ্ড দেওয়া হয়।
এ বিষয়ে জানতে চাইলে নির্বাহী ম্যাজিস্ট্রেট আশরাফুল আলম রাসেল বলেন, বৈধ নিবন্ধন ছাড়া চিকিৎসা দেওয়া সম্পূর্ণ অবৈধ এবং জনস্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ। এ ধরনের অপরাধের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।
অভিযানে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ফাহমিদা আক্তার রুনা, ইউএনওর সহকারী মিজানুর রহমান এবং সংশ্লিষ্ট থানার পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, এর আগে একাধিকবার চিকিৎসক পরিচয়ে বিভিন্ন এলাকায় কার্যক্রম চালাতে গিয়ে ধরা পড়েন তাফহিমুল হোসাইন। ২০২৩ সালের ১৩ এপ্রিল বান্দরবানে চক্ষু ক্যাম্প পরিচালনার সময় তাঁকে ও তাঁর ৯ সহযোগীকে এক মাসের কারাদণ্ড দেওয়া হয়।
২০২৫ সালের ১০ মে মেহেরপুরের মুজিবনগর উপজেলার যতারপুর গ্রামে একই ধরনের অপরাধে তাঁকে তিন মাসের কারাদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালত।

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ও সিন্ডিকেট সদস্য অধ্যাপক ড. মো. রফিকুল ইসলামের ওপর হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। একই সঙ্গে হামলায় জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় এনে...
৮ মিনিট আগে
হাটটিতে কেনাবেচা হওয়া প্রতিটি ছাগল থেকে ১০০ টাকা করে টোল আদায় করছেন পৌরসভার কর্মীরা। এ জন্য সরকারি রসিদও দেওয়া হচ্ছে।
১৩ মিনিট আগে
চাঁদপুরের ৮টি উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের ৭টিতে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার, সহকারী কর্মকর্তা, হিসাবরক্ষক ও অফিস সহকারীসহ গুরুত্বপূর্ণ পদ শূন্য রয়েছে। জেলা শিক্ষা অফিসের ২৭ জুলাই পাঠানো প্রতিবেদনে এ তথ্য তুলে ধরে মাউশির মহাপরিচালকের কাছে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানানো হয়েছে।
২৭ মিনিট আগে
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার দৌলতপুর ইউনিয়নের বাঁশগারা গ্রামের লাচ্ছি নদীর ওপর নির্মিত কাঠের সাঁকোটি ভেঙে যাওয়ায় চরম দুর্ভোগে পড়েছেন নদীর দুই পাড়ের হাজারো মানুষ। দীর্ঘদিন সংস্কারের অভাবে জরাজীর্ণ হয়ে পড়া সাঁকোটির মাঝের অংশ সম্প্রতি ভেঙে যাওয়ায় ওই এলাকার সঙ্গে উপজেলা...
৩৯ মিনিট আগে