
এবার চুয়াডাঙ্গায় শুরু হলো অতি তাপ প্রবাহ। আজ শনিবার বিকেল ৩টায় চুয়াডাঙ্গায় ৪২ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। যা সারা দেশের মধ্যে এই মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা। চুয়াডাঙ্গায় একটানা ১৪ দিন দেশের সবোচ্চ তাপমাত্রার রেকর্ড করা হয়েছে।
চুয়াডাঙ্গা হাটকালুগঞ্জে আবহাওয়া অফিসের তথ্য মতে, এপ্রিলের শুরু থেকেই চুয়াডাঙ্গার তাপমাত্রা ক্রমশ বাড়ছে। গত ২ এপ্রিল দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় চুয়াডাঙ্গায় ৩৩ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। এরপর থেকে প্রতিদিনই এ জেলার তাপমাত্রা বেড়েছে। ৩ এপ্রিল ৩৫ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস, ৪ এপ্রিল চুয়াডাঙ্গায় ৩৭ ডিগ্রি সেলসিয়াস, ৫ এপ্রিল ৩৭ ডিগ্রি সেলসিয়াস, ৬ এপ্রিল ৩৭ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস, ৭ এপ্রিল ৩৮ ডিগ্রি সেলসিয়াস, ৮ এপ্রিল ৩৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস, ৯ এপ্রিল ৩৯ ডিগ্রি সেলসিয়াস, ১০ এপ্রিল ৩৯ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস, ১১ এপ্রিল চুয়াডাঙ্গায় ৩৯ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস, ১২ এপ্রিল ৩৯ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস, ১৩ এপ্রিল ৪১ দশমিক ০ ডিগ্রি সেলসিয়াস এবং গতকাল ১৪ এপ্রিল ৪১ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা তাপমাত্রা রেকর্ড করা হয়। এদিনও দেশের সবোর্চ্চ তাপমাত্রা ছিল চুয়াডাঙ্গায়।
এদিকে তীব্র তাপপ্রবাহে অতিষ্ঠ হয়ে উঠেছে চুয়াডাঙ্গার জনজীবন। অসহনীয় ভ্যাপসা গরমে চুয়াডাঙ্গার জনজীবনসহ প্রাণীকুল অতিষ্ঠ। এই গরম ব্যাঘাত ঘটিয়েছে চুয়াডাঙ্গার মানুষের জীবনযাত্রায়। স্বাভাবিক সময়ের মতো ঘর থেকে বের হচ্ছেন না মানুষ। জরুরি কাজ ছাড়া তীব্র রোদে পুড়তে আগ্রহী নন কেউ। তীব্র গরমে এই জেলার মানুষের জীবনে নেমে এসেছে স্থবিরতা।
চুয়াডাঙ্গা আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা জামিনুর রহমান বলেন, ‘শনিবার বেলা ৩টায় চুয়াডাঙ্গায় ৪২ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। এ সময় বাতাসে আদ্রতার পরিমান ছিল ১৬ শতাংশ। এটি এ জেলার এবং দেশের এই মৌসুমেরও সর্বোচ্চ তাপমাত্রা। বৃষ্টিপাত না থাকার কারণে বাতাসে আদ্রতার পরিমাণ কমে গেছে।’
তিনি আরও বলেন, টানা ১৪ দিন ধরে এ জেলায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হচ্ছে। তার সঙ্গে তাপপ্রবাহ বয়ে যাচ্ছে একটানা ১২ দিন ধরে।
তিনি আরও বলেন, সাধারণত তাপমাত্রা ৪০ থেকে ৪২ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকলে তাঁকে তীব্র তাপ প্রবাহ বলা হয়। আর ৪২ ডিগ্রি বা তার বেশি হলে সেটাকে অতি তাপপ্রবাহ বলে। সেই হিসেবে চুয়াডাঙ্গা টানা ৯ দিন মাঝারি তাপ প্রবাহের পর টানা চার দিন তীব্র তাপ প্রবাহ এবং আজ শনিবার থেকে অতি তাপপ্রবাহ শুরু হয়েছে।
চুয়াডাঙ্গার জেলা প্রশাসক আমিনুল ইসলাম খান বলেন, ‘জেলা প্রশাসনের পক্ষ থেকে মাইকিং করে জনসাধারণকে সতর্ক করা হচ্ছে। অতি প্রয়োজন ছাড়া ঘর থেকে বাহির না হওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে। এ ছাড়া স্বাস্থ্য বিভাগকে গরমজনিত রোগীদের চিকিৎসায় বিশেষ ব্যবস্থা করার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে।’
উল্লেখ্য, ঢাকা, ফরিদপুর, মানিকগঞ্জ, রাজশাহী, পাবনা, পটুয়াখালী জেলা ও খুলনা বিভাগের ওপর দিয়ে আজ শনিবার তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। দিনে ও রাতে তাপমাত্র প্রায় একই রকম থাকবে। প্রচণ্ড গরমের মধ্যে আজ বৃষ্টিরও কোনো আভাস নেই।

কুমিল্লার দাউদকান্দিতে পৃথক দুটি অভিযানে ১১০ কেজি গাঁজা উদ্ধার করেছে পুলিশ। গতকাল বুধবার ও আজ বৃহস্পতিবার অভিযান চালিয়ে গাঁজা উদ্ধার ও এক কারবারিকে আটক করা হয়। এ ঘটনায় একটি পিকআপ ভ্যানও জব্দ করা হয়েছে।
১৬ মিনিট আগে
বৃষ্টি ও জলাবদ্ধতার মধ্যে এইচএসসি পরীক্ষা নেওয়ার প্রতিবাদে শিক্ষার্থীদের আন্দোলনে সরকার পতনের স্লোগান দেওয়া এবং বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করা ব্যক্তিরা ‘বহিরাগত’ বলে দাবি করেছে আন্দোলনরত এইচএসসি পরীক্ষার্থীরা। একই সঙ্গে তারা ঘোষণা দিয়েছে, আগামী দিনে পরিচয়পত্র (আইডি কার্ড) ছাড়া কাউকে...
২৩ মিনিট আগে
শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের পদত্যাগ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে আন্দোলনরত এইচএসসি পরীক্ষার্থীরা। একই সঙ্গে তারা দাবি করেছে, আন্দোলনের সময় সরকার পতনের স্লোগান দেওয়া ও বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করা ব্যক্তিরা বহিরাগত।
৪০ মিনিট আগে
ভোলার বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা মনপুরায় মেঘনা নদীর পানি বিপৎসীমার ১০০ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হওয়ায় বেড়িবাঁধের ভেতর ও বাইরের নিম্নাঞ্চল পাঁচ থেকে ছয় ফুট জোয়ারের পানিতে প্লাবিত হয়েছে। এতে হাজারো মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। একই সঙ্গে ঢাকায় যাতায়াতের অন্যতম রামনেওয়াজ লঞ্চঘাট জোয়ারের পানিতে তলিয়ে
১ ঘণ্টা আগে