
চুয়াডাঙ্গায় গ্রীষ্মের ঘামঝরা দিনে প্রশান্তির পরশ হয়ে উঠেছে তাল ও তার কচি শাঁস। তাপপ্রবাহে কাহিল জনজীবনে এই মৌসুমি ফল যেন ঠান্ডা এক স্বস্তির নাম। জেলা শহরের অলিগলি থেকে শুরু করে উপজেলার বাজারের মোড়ে মোড়ে বিক্রি হচ্ছে তালের শাঁস। গরমের প্রকোপ যত বাড়ছে, তালের চাহিদাও ততই বাড়ছে। তালের শাঁসে তৃষা মেটাচ্ছেন পথচারী থেকে শুরু করে ফলপ্রেমী সবাই।
সরেজমিন দেখা গেছে, শহরের কলেজ রোড, রেলস্টেশন এলাকা, হাসপাতাল মোড়সহ বিভিন্ন স্থানে বিক্রি হচ্ছে তালের শাঁস। তাল কেটে শাঁস তুলছেন বিক্রেতারা। প্রতিটি তালে সাধারণত তিনটি শাঁস পাওয়া যায়। একেকটি শাঁস আকারভেদে বিক্রি হচ্ছে ৫ থেকে ৭ টাকায়। একটি তাল বিক্রি হচ্ছে ১৫ থেকে ২০ টাকায়, হালি দরে বিক্রি হচ্ছে ২০ থেকে ২৫ টাকায়। একজন বিক্রেতা জানান, প্রতিদিন ৪০০ থেকে ৫০০ পিস তাল বিক্রি হচ্ছে।
তালের শাঁস কিনতে এসেছিলেন বেসরকারি চাকরিজীবী সিরাজুল ইসলাম। তিনি বলেন, ‘তাল বছরের মধ্যে সবচেয়ে সুস্বাদু ফলগুলোর একটি। ঠান্ডা ঠান্ডা শাঁস খেতে যেমন ভালো লাগে, তেমনি শরীরের জন্যও উপকারী। নিজের জন্য খাচ্ছি, বাসার লোকজনের জন্যও নিচ্ছি।’
আরেক ক্রেতা মোস্তাক খন্দকার জানান, ‘তাল আমাদের চুয়াডাঙ্গার পরিচিত গ্রীষ্মকালীন ফল। বছরে একবার পাওয়া যায়—তাই ছোট-বড় সবাইকে খাওয়ানো উচিত। আমি আমার নাতির জন্য নিয়ে যাচ্ছি।’
সদর উপজেলার বেলগাছি গ্রামের আরিফুর রহমান বলেন, ‘আমাদের বাড়িতে ১০টি তালগাছ রয়েছে। এই মৌসুমে কাঁচা তাল বিক্রি করে ভালো আয় হয়েছে।’
খুচরা বিক্রেতা মনিরুল হোসেন বলেন, ‘তাল এবার খুব ভালো হয়েছে, চাহিদাও দারুণ। গরমে ঠান্ডা তালের শাঁস মানুষ খুব আগ্রহ নিয়ে খাচ্ছে।’ আরেক বিক্রেতা লিটন আলী বলেন, ‘বেচাবিক্রি ভালোই হচ্ছে। মানুষ খুশি, আমরাও খুশি। দামও খুব একটা বেশি না—২০ টাকা হালি।’

তবে তালগাছ এখন আগের মতো আর ততটা চোখে পড়ে না—বিষয়টি নিয়ে খেদ প্রকাশ করেন সদর উপজেলার দিগড়ী গ্রামের প্রবীণ মসলে উদ্দীন। তিনি বলেন, ‘আগে গ্রামে প্রচুর তালগাছ ছিল। এখন গাছ কমে যাচ্ছে। যেভাবে হারিয়ে যাচ্ছে, তা দুঃখজনক।’
তালের শাঁসের পুষ্টিগুণ সম্পর্কে সদর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. আওলিয়ার রহমান বলেন, ‘তালের শাঁস শরীরের জন্য অত্যন্ত উপকারী। গরমে শরীরে পানিশূন্যতা দূর করে, ক্যালসিয়াম, ভিটামিন সি, এ ও বি কমপ্লেক্স থাকে এতে। অ্যান্টি-অক্সিডেন্ট থাকায় রোগপ্রতিরোধ ক্ষমতা বাড়ে। রক্তশূন্যতা কমাতে সাহায্য করে, চোখ ও ত্বকের জন্যও উপকারী। মৌসুমি ফল হিসেবে তাল খাওয়া উচিত।’

কুমিল্লার দেবীদ্বারে বাঁশকাটা নিয়ে দ্বন্দ্বে কুপিয়ে ও ছুরিকাঘাত করে দিনমজুরকে হত্যার ঘটনায় প্রধান অভিযুক্ত লিমনকে (৪৭) গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
২৭ মিনিট আগে
ময়মনসিংহের নান্দাইলে একটি বৃদ্ধাশ্রমে প্রতিবন্ধী নারীকে ধর্ষণচেষ্টার অভিযোগে এক মসজিদের ইমামকে আটক করা হয়েছে। আটক ইমামের নাম মো. রুবেল মিয়া (৩০)। বৃহস্পতিবার (১ অক্টোবর) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার একটি গ্রামে এ ঘটনা ঘটে। আটককৃত মো. রুবেল মিয়া ওই উপজেলার একটি মসজিদে ইমামতি করতেন...
২ ঘণ্টা আগে
বরিশাল সরকারি ব্রজমোহন (বিএম) কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে দায়িত্বভার গ্রহণ করেছেন পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক কাজী জাবের আহমেদ। তিনি উপাধ্যক্ষ হিসেবে কর্মরত রয়েছেন। আজ বৃহস্পতিবার কলেজের অধ্যক্ষ অধ্যাপক ড. শেখ মো. তাজুল ইসলাম অবসরে যাওয়ায় অধ্যাপক জাবের এ দায়িত্ব গ্রহণ করেন।
২ ঘণ্টা আগে
৫৬ দিনের মাথায় উপাচার্য পরিবর্তনকে কেন্দ্র করে টানা ১০ দিন ধরে অচলাবস্থায় রয়েছে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)। আজ বৃহস্পতিবার ক্যাম্পাসে শিক্ষার্থীরা কমপ্লিট শাটডাউন কর্মসূচি পালন করেন। শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীরা টানা পঞ্চম দিনের মতো প্রশাসনিক ভবনের সামনে অবস্থান কর্মসূচি পাল
২ ঘণ্টা আগে