Ajker Patrika

রাউজানে অস্ত্র-গুলিসহ গ্রেপ্তার ১, আহত ১২ পুলিশ

রাউজান প্রতিনিধি, চট্টগ্রাম 
রাউজানে অস্ত্র-গুলিসহ গ্রেপ্তার ১, আহত ১২ পুলিশ
আগ্নেয়াস্ত্র, গুলিসহ গ্রেপ্তার দিলদার হোসেন। ছবি: সংগৃহীত

চট্টগ্রামের রাউজানে পুলিশের অভিযানে আগ্নেয়াস্ত্র, গুলিসহ দিলদার হোসেন (৩৭) নামে ‘ডাকাত আলম ও আজিজ বস’ গ্রুপের এক সহযোগীকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার (৩০ সেপ্টেম্বর) রাতে রাউজানের কদলপুর ইউনিয়নের দক্ষিণ কদলপুর জয়নগর বড়ুয়াপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।

পুলিশের দাবি, অভিযানের সময় গ্রুপটির সদস্যরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়েন। এতে ১২ জন পুলিশ সদস্য আহত হন। এ সময় দিলদার হোসেন গুলিবিদ্ধ অবস্থায় গ্রেপ্তার হন।

অভিযান থেকে একটি দোনলা বন্দুক, একটি একনলা বন্দুক, ১১৯টি গুলি, ছয়টি সিসা কার্তুজ, চারটি রামদা, দুটি বঁটি ও দুটি গুলি রাখার পাত্র উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার (১ অক্টোবর) দুপুরে জেলা পুলিশের আয়োজিত সংবাদ সম্মেলনে পুলিশ সুপার মাসুদ আলম এসব তথ্য জানান।

পুলিশ সুপার বলেন, রায়হান ও আলমের বাহিনীর সদস্যদের একের পর এক গ্রেপ্তারের ফলে পরিস্থিতি যখন স্বাভাবিক হয়ে আসছিল, তখন রায়হান গ্রুপের বিপক্ষের ‘ডাকাত আলম-আজিজ বস’ গ্রুপ এলাকায় অপতৎপরতা শুরু করে। তারা চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িয়ে পড়ে বলে দাবি করেন তিনি।

পুলিশ সুপার আরও বলেন, সর্বশেষ গত ২৫ সেপ্টেম্বর ওই চক্রের সদস্যরা আবু বক্কর চৌধুরীর বাড়িতে গিয়ে চাঁদা দাবি করেন। এর পরিপ্রেক্ষিতে বুধবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে বড়ুয়াপাড়া এলাকায় অভিযান চালানো হয়।

পুলিশের ভাষ্য অনুযায়ী, অভিযানের সময় জানে আলম ওরফে ডাকাত আলম, মোহাম্মদ আজিজ ওরফে আজিজ বস, দিলদার হোসেন, মো. রুবেল, মামুন-অর-রশিদ ওরফে মামুন এবং মো. বাঁচা সেখানে অবস্থান করছিলেন। পুলিশের উপস্থিতি টের পেয়ে তাঁরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়েন। এতে ১২ পুলিশ সদস্য আহত হন।

পরে পুলিশ অভিযান চালিয়ে দিলদার হোসেনকে গুলিবিদ্ধ অবস্থায় গ্রেপ্তার করে। এ সময় বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র, গুলি ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, অভিযানে এসআই (নিরস্ত্র) জান্নাতুন নাঈম রাজন, এসআই খোরশেদ আলম, এসআই বায়েজিদ মৃধা, এসআই জাহাঙ্গীর আলম, এএসআই জুয়েল চন্দ্র বিশ্বাস ও এএসআই রবিউল হোসেনসহ মোট ১২ জন পুলিশ সদস্য আহত হয়েছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত