Ajker Patrika

মরিচের গুঁড়া ছিটিয়ে সোনা লুটের চেষ্টা, নারী আটক

ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি 
মরিচের গুঁড়া ছিটিয়ে সোনা লুটের চেষ্টা, নারী আটক
ফটিকছড়িতে জুয়েলারির দোকানে ঢুকে মরিচের গুঁড়া ছিটিয়ে সোনা লুটের চেষ্টা। ছবি: আজকের পত্রিকা

চট্টগ্রামের ফটিকছড়িতে জুয়েলারির দোকানে ঢুকে মরিচের গুঁড়া ছিটিয়ে সোনা লুটের চেষ্টার অভিযোগ উঠেছে। এই ঘটনায় এক নারীকে আটক করেছে পুলিশ। আজ মঙ্গলবার পৌর এলাকার বিবিরহাট এলাকায় এই ঘটনা ঘটে।

আটক নারীর নাম সালমা আকতার। তিনি উপজেলার ধর্মপুর ইউনিয়নের বাসিন্দা হলেও বর্তমানে হাটহাজারী উপজেলা সদরে ভাড়া বাসায় থাকেন বলে জানিয়েছে পুলিশ।

জানা যায়, মঙ্গলবার বেলা ২টার দিকে বিবিরহাট এলাকার নিউ টুনটু জুয়েলার্সে বোরকা পরিহিত ওই নারী ক্রেতা পরিচয়ে দোকানে ঢোকেন। কর্মচারীদের বিভিন্ন ধরনের সোনার হার, চুড়ি ও কানের দুল দেখাতে বলেন। একপর্যায়ে গয়না বের করলে তিনি বোরকার পকেট থেকে মরিচের গুঁড়া নিয়ে দোকানের তিন কর্মচারীর চোখে ছিটিয়ে দেন। এ সময় প্রায় সাড়ে তিন ভরি ওজনের গয়না নিয়ে পালানোর চেষ্টা করেন ওই নারী।

তবে চোখে জ্বালা নিয়ে হিমশিম খেলেও কর্মচারীরা তাঁকে দোকান থেকে বের হতে দেননি। এক কর্মচারী কৌশলে তাঁর হাত চেপে ধরলে স্থানীয় লোকজন এগিয়ে এসে তাঁকে আটক করেন। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ওই নারীকে থানায় নিয়ে যায়।

দোকানের মালিক সুমন ধর বলেন, মরিচের গুঁড়া ছিটিয়ে সোনা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করা হয়। তবে কর্মচারীদের তৎপরতায় সব গয়না উদ্ধার করা সম্ভব হয়েছে।

এ বিষয়ে ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম খান বলেন, ওই নারীর বিরুদ্ধে আগের দিনও উপজেলার আরেকটি জুয়েলারি দোকানে চুরির অভিযোগ পাওয়া গেছে। তাঁকে থানার হাজতে রাখা হয়েছে। মামলা শেষে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

চট্টগ্রাম সিটি করপোরেশনে নিয়োগ

ভিসা সহজীকরণে ৮ মুসলিম দেশের বৈঠক, সভাপতিত্বে বাংলাদেশ

ইরানি যুদ্ধবিমানগুলোকে আশ্রয় দিয়েছিল পাকিস্তান: প্রতিবেদন

শুভেন্দু অধিকারীর পিএ খুন: অযোধ্যা থেকে গ্রেপ্তার ‘শুটার’ বিজেপি-ঘনিষ্ঠ

বরফ জমাট পানির বোতল দিয়ে স্কুলছাত্রের মাথায় শিক্ষকের আঘাত, মুহূর্তেই জ্ঞান হারাল ছাত্র

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত