
লক্ষ্মীপুর সদর উপজেলার ইটেরপোল এলাকায় মেরামতের জন্য গ্যারেজে রাখা নিপু পরিবহনের একটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। আজ বুধবার ভোর ৪টার দিকে এই ঘটনা ঘটে। আগুনে বাসটির বড় ধরনের ক্ষতি হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এই ঘটনায় গ্যারেজের মালিক দিদারসহ তিনজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ।
গাড়ির মালিক মোস্তাফিজুর রহমান স্বপন কান্নাজড়িত কণ্ঠে আজকের পত্রিকাকে বলেন, ‘গাড়িটা কয়েক দিন ধরে দিদারের গ্যারেজে মেরামতের কাজ চলছিল। ভোরে কে বা কারা আগুন লাগিয়ে সব ছাই করে দিল। যন্ত্রাংশসহ বাসের প্রায় ৯৫ শতাংশ পুড়ে গেছে। মেরামতের জন্য আমি দেড় লাখ টাকা দিয়েছিলাম। আগুনে মোট প্রায় ১৮ লাখ টাকার ক্ষতি হয়ে গেল।’
মোস্তাফিজুর রহমান আরও বলেন, ‘এই গাড়িটাই ছিল আমার সংসার চালানোর একমাত্র উপায়। গাড়ি চালিয়ে স্ত্রী-সন্তান নিয়ে চলতাম। সব স্বপ্ন মুহূর্তে শেষ হয়ে গেছে। এখন আমি পথে বসার উপক্রম। এমন নিষ্ঠুরতার শিকার হয়ে আমি হতবাক। আমি ন্যায়বিচার চাই। যারা আমার সর্বনাশ করেছে, তাদের শাস্তি এবং ক্ষতিপূরণ চাই।’
এ বিষয়ে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল মোন্নাফ বলেন, বাসে আগুন দেওয়ার পেছনে কারা জড়িত এবং ঘটনাটি পরিকল্পিত নাকি অন্য কোনো উদ্দেশ্যে ঘটানো হয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে। বাসটি উদ্ধার করে লক্ষ্মীপুর পুলিশ লাইনে নেওয়া হয়েছে। ঘটনা তদন্তে তিনজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।

বরিশাল নগরের ইন্দো-বাংলা ফার্মাসিউটিক্যালস লিমিটেড কারখানায় ছাঁটাই ও বেতনবৈষম্যের প্রতিবাদে আজ শনিবার (২৮ মার্চ) দিনভর কর্মবিরতি পালন করেছেন শ্রমিকেরা। কারখানার প্রধান ফটকের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন তাঁরা।
২ ঘণ্টা আগে
নওগাঁর মান্দা উপজেলায় পারিবারিক বিরোধের জেরে ছোট ভাইয়ের হাঁসুয়ার আঘাতে গুরুতর আহত বড় ভাই চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। আজ শনিবার (২৮ মার্চ) সন্ধ্যায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে তাঁর মৃত্যু হয়। ঘটনার পর স্থানীয় লোকজন গ্রাম পুলিশের সহায়তায় অভিযুক্ত বাবুকে আটক করে মান্দা থানা পুলিশের...
২ ঘণ্টা আগে
বরিশালের বাবুগঞ্জে আওয়ামী লীগ নেতাকে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী হিসেবে দেখতে চেয়ে ফেসবুকে পোস্ট দেওয়ায় কারণ দর্শানোর নোটিশ পেয়েছেন শ্রমিক দল নেতা। আজ শনিবার (২৮ মার্চ) উপজেলার কেদারপুর ইউনিয়ন শ্রমিক দলের আহ্বায়ক জাহিদুল ইসলাম অপু এই নোটিশ পান।
২ ঘণ্টা আগে
কিশোরগঞ্জের ভৈরবে ১৬ বছর বয়সী এক মাদ্রাসাছাত্রী ও তার বাবাকে অপহরণচেষ্টার অভিযোগে দুই ব্যক্তিকে আটক করেছে পুলিশ। আজ শনিবার (২৮ মার্চ) সকাল ৯টার দিকে শহরের কমলপুর নিউটাউন এলাকায় স্থানীয় জনতা অভিযুক্ত ব্যক্তিদের আটক করে ভৈরব থানা পুলিশের হাতে সোপর্দ করে।
৩ ঘণ্টা আগে