
চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী মশিউর রহমান দিদারকে গ্রেপ্তার করেছে খুলশী থানা-পুলিশ। তিনি চট্টগ্রাম নগর যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য। গ্রেপ্তারের পর শনিবার (৯ মে) মশিউর রহমান দিদারকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুল ইসলাম বলেন, মশিউরকে গতকাল শুক্রবার রাতে গ্রেপ্তার করা হয়। তিনি পুলিশের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসীদের একজন। মশিউর রহমান দিদারের বিরুদ্ধে চাঁদাবাজিসহ একাধিক মামলায় গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। সেই পরোয়ানার ভিত্তিতে তাঁকে গ্রেপ্তারের পর আদালতে হাজির করলে আদালত তাঁকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
থানা-পুলিশের সঙ্গে কথা বলে জানা গেছে, মশিউর রহমান দিদার নব্বইয়ের দশকের পর চট্টগ্রাম নগরের ওমরগণি এমইএস কলেজ শাখা ছাত্রলীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। তাঁর বিরুদ্ধে চাঁদাবাজি, ভূমিদস্যুতাসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে যুক্ত থাকার অভিযোগও রয়েছে। তিনি আওয়ামী লীগের প্রয়াত নেতা এ বি এম মহিউদ্দিন চৌধুরীর রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন।
পুলিশ জানিয়েছে, ২০২২ সালের ১৭ জানুয়ারি একটি চাঁদাবাজির মামলায় গ্রেপ্তার হয়ে কারাগারে যান মশিউর। জামিনে বের হয়ে ২০২৪ সাল পর্যন্ত আদালতে নিয়মিত হাজিরা দিলেও পরে আত্মগোপনে চলে যান।

যশোরের শার্শা উপজেলায় গোয়ালঘরের মাটি খুঁড়ে ইকরামুল কবির (২৫) নামের এক যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (৯ মে) রাত ৮টার দিকে উপজেলার বসতপুর পূর্বপাড়া গ্রামে পুলিশের অভিযানে তাঁর লাশ উদ্ধার হয়।
১১ মিনিট আগে
রাজশাহীর বাগমারা উপজেলার বিভিন্ন এলাকা থেকে চুরি হওয়া ১৪টি বৈদ্যুতিক মিটার উদ্ধার করেছে পুলিশ। সিরাজগঞ্জের সলঙ্গা থানার চড়িয়া মধ্যপাড়া গ্রাম থেকে এক ব্যক্তিকে গ্রেপ্তারের পর মিটারগুলো পাওয়া যায়।
২৭ মিনিট আগে
কর্ণফুলীসহ দেশের নদ-নদী রক্ষায় বৃহত্তম সামাজিক আন্দোলনের অংশ হিসেবে তিন শতাধিক সাম্পান নিয়ে অনুষ্ঠিত হলো শোভাযাত্রা। আজ শনিবার বিকেলে কর্ণফুলী নদীতে এই শোভাযাত্রার আয়োজন করে সাম্পান খেলা ও চাটগাঁইয়া সাংস্কৃতিক মেলা উদ্যাপন পরিষদ। আয়োজকেরা জানান, কর্ণফুলী ঘিরে ২৩টি সাম্পান সমিতির...
৩২ মিনিট আগে
মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, ‘সমগ্র বাংলাদেশের সম্পদ হচ্ছে চলনবিল। বিগত একটি সরকার ছিল, এদিকে খেয়াল করে নাই। সেজন্য এর ঐতিহ্য হারাতে বসেছে। আমরা চলনবিলের ঐতিহ্য ফিরিয়ে আনব ইনশা আল্লাহ। এখানে ফিশ প্রসেসিং সেন্টার তো থাকবেই এবং গবেষণাগারও থাকবে।
৩৯ মিনিট আগে