চট্টগ্রাম নগরীর হালিশহর এলাকায় সংখ্যালঘু সম্প্রদায়ের কয়েক পরিবারের ফ্ল্যাট দখলচেষ্টার অভিযোগ উঠেছে একটি চক্রের বিরুদ্ধে। গতকাল বুধবার বেলা দেড়টার দিকে হালিশহর এলাকার ‘ভিষণ ইউনিটি টাওয়ার’ নামের একটি বহুতল ভবনে হামলার এই ঘটনা ঘটে।
এ ঘটনায় আজ বৃহস্পতিবার (১৫ মে) হালিশহর থানায় ছয়জনের নাম উল্লেখ করে ও ২০-৩০ জনকে অজ্ঞাতনামা আসামি করে একটি মামলা করেছেন একটির ফ্ল্যাটের মালিক জয়াশীষ বড়ুয়া। এতে দিদারুল আলম, হানিফ আলম, বাহার উদ্দিন, আশরাফ, সেলিম ফারুকী ও আলম নামের ছয়জনকে আসামি করা হয়েছে।
জয়াশীষ বড়ুয়া মামলার এজাহারে উল্লেখ করেন, দীর্ঘদিন ধরে একটি চক্র তাঁর কাছে চাঁদা দাবি করে আসছে। তিনি চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তারা মসজিদের জায়গা দাবি করে ‘ভিষণ ইউনিটি টাওয়ারে’ থাকা তাঁর ফ্ল্যাট দখলের চেষ্টা করে। একপর্যায়ে গতকাল দুপুরে ২০-৩০ জনের একদল সন্ত্রাসী লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্র নিয়ে এসে ভবনের কয়েকটি ফ্ল্যাটে হামলা চালায় এবং ভাঙচুর করে। তাদের বিরুদ্ধে ২০২৪ সালেও চাঁদাবাজির মামলা হয়েছে।
ওই ভবনের তৃতীয় তলায় বসবাসরত ত্রিদিব বড়ুয়া বলেন, ‘গতকাল দুপুরে একদল সন্ত্রাসী এসে আচমকা আমাদের বাসায় হামলা ও ভাঙচুর চালায়। এতে ভবনের ফ্ল্যাটে থাকা নারী-শিশুরা চরম আতঙ্কিত হয়ে পড়ে। এ সময় তারা ভবনের সিসি ক্যামেরা ও স্টোররুমে রাখা মালামাল নিয়ে যায়। বর্তমানে আমরা চরম আতঙ্কের মধ্যে রয়েছি।’ ত্রিদিব বড়ুয়া জানান, গত বছরের ২২ ফেব্রুয়ারি এসব চাঁদাবাজ থেকে রক্ষা পেতে সিএমপি কমিশনারের কাছে আবেদন করা হয়েছিল।
হালিশহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান বলেন, বিষয়টি গুরুত্বসহকারে নেওয়া হয়েছে। সংখ্যালঘু হোক বা যে-ই হোক, আইনের আওতায় এনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
এ বিষয়ে অভিযুক্ত দিদারুল আলম বলেন, ‘আমরা মসজিদের জায়গা উদ্ধার করতে গিয়েছিলাম।’ জোর করে উদ্ধার করা যায় কি না, জানতে চাইলে তিনি বলেন, ‘সিডিএ কাজ বন্ধ করছে না বিধায় আমরা নিজেরা কাজ বন্ধ করতেছি।’

জর্ডানে শ্রমিক পাঠানোর নামে প্রতারণা, জাল নথি ব্যবহার ও অভিবাসী চোরাচালানের অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। গতকাল রোববার বিকেলে রাজধানীর উত্তর বাড্ডার রূপায়ণ মিলেনিয়াম স্কয়ারে অবস্থিত...
৫ মিনিট আগে
যশোরের মনিরামপুর বাজারে ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে বনফুল, আজমির বেকারি ও রাফি সিয়াম ফুড কর্নারকে মোট ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। পণ্যের মোড়কে উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখ না থাকা, মেয়াদোত্তীর্ণ খাদ্য সংরক্ষণ এবং আমদানিকারকের স্টিকার অবৈধ ব্যবহারের অভিযোগে এ জরিমানা করা হয়।
৮ মিনিট আগে
কক্সবাজারের পেকুয়ার টইটং বাজার এলাকায় যাত্রীবাহী অটোরিকশা ও বাসের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত ও চারজন আহত হয়েছেন। রোববার সকাল ৮টার দিকে আনোয়ারা-বাঁশখালী ও চকরিয়া (এবিসি) আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।
১৪ মিনিট আগে
রাজধানীর রামপুরায় ‘শীর্ষ সন্ত্রাসী’ হিসেবে পরিচিত ইয়াসিন খান পলাশ ওরফে ‘কাইল্যা পলাশকে’ গুলির ঘটনায় মারুফ সুলতান ওরফে ফেরদৌস (৩৭) নামে আরও একজনকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল রোববার হাতিরঝিল থানার উত্তর নয়াটোলা এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে র্যাব-৩।
১৬ মিনিট আগে