
চট্টগ্রামে বন্যা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এইচএসসি পরীক্ষা স্থগিত রাখাসহ তিন দফা দাবিতে বিক্ষোভ করেছেন সাধারণ শিক্ষার্থীরা। মঙ্গলবার (১৪ জুলাই) সকাল ১১টার দিকে নগরের মুরাদপুরে অবস্থিত চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের সামনে এ কর্মসূচি শুরু হয়।
এর আগে সাধারণ শিক্ষার্থীদের একটি মিছিল নগরের ষোলশহর দুই নম্বর গেট এলাকা থেকে শুরু হয়ে শিক্ষা বোর্ডের সামনে গিয়ে জড়ো হয়। পরে সেখানে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন তারা।
বিক্ষোভ চলাকালে শিক্ষার্থীরা শিক্ষা মন্ত্রীর পদত্যাগের দাবিও জানান। এ সময় তারা বিভিন্ন স্লোগান দেন।
বিক্ষোভে অংশ নেওয়া শিক্ষার্থী সামাদ বিন আলী বলেন, ‘বন্যা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এইচএসসি পরীক্ষা স্থগিত রাখা, বন্যার কারণে যেসব শিক্ষার্থী পরীক্ষা দিতে পারেনি সেই পরীক্ষা বাতিল করে পুনরায় নেওয়া এবং শিক্ষা মন্ত্রীর পদত্যাগ—এই তিন দফা দাবিতে আমরা বিক্ষোভ করছি।’
তিনি আরও বলেন, ‘আজ দুপুর ২টা পর্যন্ত আমাদের কর্মসূচি চলবে। এর মধ্যে দাবিগুলো বাস্তবায়ন না হলে পরবর্তী সময়ে আরও বড় কর্মসূচি নেওয়া হবে।’

পঞ্চগড়ের বোদা উপজেলায় বিস্কুটের প্রলোভন দেখিয়ে বাড়িতে ডেকে নিয়ে দুই শিশুকে একাধিকবার ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় মো. আমিনুল ইসলাম (৪৫) নামের অভিযুক্ত ব্যক্তিকে সোমবার রাতেই গ্রেপ্তার করেছে পুলিশ।
৮ মিনিট আগে
নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার চেয়ারম্যান ঘাট-নলচিরা ঘাট রুটে চলাচলকারী ফেরি মহানন্দা মেঘনা নদীর মাঝ চরে আটকা পড়েছে। এতে ফেরিতে থাকা দুই শতাধিক যাত্রী ও পণ্যবাহী যানবাহনের যাত্রীরা চরম দুর্ভোগে পড়েছেন।
১ ঘণ্টা আগে
মতিউরের গ্রেপ্তারের খবর ছড়িয়ে পড়ার পর ভাটারা থানার সামনে ‘প্রতারিত শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ’র ব্যানারে সকাল থেকে জড়ো হয়ে ঘটনার সুষ্ঠু তদন্ত চেয়ে মানববন্ধন করেন অসংখ্য ভুক্তভোগী।
১ ঘণ্টা আগে
শিক্ষার্থীদের অভিযোগ, বৈরী আবহাওয়া ও বন্যা পরিস্থিতি বিবেচনায় না নিয়েই সোমবারের এইচএসসি পরীক্ষা নেওয়া হয়েছে। এতে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে পরীক্ষার্থীরা চরম ভোগান্তির শিকার হয়েছেন। কোথাও জলাবদ্ধতা, কোথাও দীর্ঘ যানজট, আবার কোথাও বিকল্প উপায়ে পরীক্ষাকেন্দ্রে পৌঁছাতে হয়েছে।
১ ঘণ্টা আগে