
বিশ্বকাপের সেমিফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নামার আগে লিওনেল মেসিকে ঘিরে উদ্বেগ তৈরি হয়েছে আর্জেন্টিনা দলে। সুইজারল্যান্ডের বিপক্ষে কোয়ার্টার ফাইনালে টানা ১২০ মিনিট খেলার পর সোমবার দলের অনুশীলনে অংশ নেননি আর্জেন্টিনা অধিনায়ক।
আর্জেন্টাইন সংবাদমাধ্যম ওলে জানিয়েছে, নিয়মিত অনুশীলনের পরিবর্তে পুনরুদ্ধারমূলক (রিকভারি) কার্যক্রম চালিয়ে গেছেন মেসি। অতিরিক্ত সময় পর্যন্ত গড়ানো ম্যাচের ধকল সামলাতেই ৩৯ বছর বয়সী এই ফরোয়ার্ডকে নিয়ে এমন সিদ্ধান্ত নিয়েছে কোচিং স্টাফ—দাবি করা হয়েছে ওই প্রতিবেদনে।
নকআউট পর্বে আর্জেন্টিনার ওপর শারীরিক চাপও কম পড়েনি। শেষ ষোলোতে মিসরের বিপক্ষে এবং কোয়ার্টার ফাইনালে সুইজারল্যান্ডের বিপক্ষে—দুই ম্যাচই গড়িয়েছে অতিরিক্ত সময়ে। ফলে দলের অন্য খেলোয়াড়দের মতো মেসিকেও বাড়তি শারীরিক চাপ সামলাতে হচ্ছে।
সুইজারল্যান্ডের বিপক্ষে ২০২২ সালের পর প্রথমবারের মতো বিশ্বকাপের কোনো ম্যাচে গোলের দেখা পাননি মেসি। তবে আর্জেন্টিনার হয়ে আলেক্সিস মাক আলিস্তারের প্রথম গোলের আক্রমণ তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল তাঁর। অতিরিক্ত সময় শুরুর আগেও গোলের খুব কাছে পৌঁছে গিয়েছিলেন এলএমটেন। অতিরিক্ত সময়ে হুলিয়ান আলভারেস ও লাউতারো মার্তিনেস জালের দেখা পেলে ৩-১ ব্যবধানে জয় নিশ্চিত করে সেমিফাইনালে ওঠে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা।
ম্যাচ শেষে মেসি স্বীকার করেন, টানা লড়াইয়ের কারণে ক্লান্তি অনুভব করছে পুরো দল। তবে ইংল্যান্ডের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচের আগে সেরা অবস্থায় ফিরতে আত্মবিশ্বাসী তিনি। সে ম্যাচের পর মেসি বলেছিলেন, ‘আমরা ক্লান্তি অনুভব করছি, তবে যতটা সম্ভব ভালোভাবে নিজেদের পুনরুদ্ধার করব। এই ম্যাচটি কতটা গুরুত্বপূর্ণ, তা আমরা জানি। ফাইনালে ওঠার জন্য আমরা সর্বস্ব উজাড় করে দেব।’

অস্ট্রেলিয়ার মাঠে প্রথমবার টেস্ট খেলতে নেমেই সব আলো যেন নিজেদের দিকে কেড়ে নিলেন তানজিদ হাসান তামিম ও হাসান মাহমুদ। তামিম আলো ছড়িয়েছেন ব্যাটিংয়ে। আর হাসান মাহমুদ অস্ট্রেলিয়ার ব্যাটিং লাইনআপ লণ্ডভণ্ড করে দিয়েছেন। ডারউইনে এই দুই ক্রিকেটারের পারফরম্যান্সে দেখে রীতিমতো মুগ্ধ পাকিস্তানি কিংবদন্তি ওয়াসিম আ
৯ মিনিট আগে
এই ডারউইনেই ২০০৩ সালে তিন দিনে ইনিংসে হেরেছিল বাংলাদেশ। সময়ের পরিক্রমায় ২৩ বছর পর পাল্টে গেছে অনেক কিছুই। বদলেছে বাংলাদেশও। নাজমুল হোসেন শান্তর নেতৃত্বে বাংলাদেশ এবার ডারউইনের ম্যারারা ওভালে ৯ উইকেটের দাপুটে জয় পেয়েছে। তাও দেড় দিন হাতে রেখে।
১ ঘণ্টা আগে
২৩ বছর পর অস্ট্রেলিয়া সফরে গিয়েই বাংলাদেশ করল বাজিমাত। নাজমুল হোসেন শান্তর নেতৃত্বে ডারউইনে সাড়ে তিন দিনে জয় ছিনিয়ে নিল বাংলাদেশ। অসাধারণ এই জয়ের পর ক্রিকেট বিশ্বে চলছে বাংলাদেশ বন্দনা। আকাশ চোপড়ার মতে অস্ট্রেলিয়াকে হারিয়ে বাংলাদেশ কঠিন জবাব দিয়েছে।
২ ঘণ্টা আগে
অস্ট্রেলিয়ার মাটিতে ঐতিহাসিক টেস্ট জয়ের পথে বাংলাদেশের আত্মবিশ্বাসের কমতি ছিল না। ডারউইন টেস্টের তৃতীয় দিনের একটি ছোট্ট ঘটনা যেন সেটিই আরও স্পষ্ট করে দিয়েছে। স্টাম্প মাইক্রোফোনে ধরা পড়েছে অজিদের তারকা ব্যাটার স্টিভ স্মিথের সঙ্গে লিটন দাসের কথার লড়াই।
৩ ঘণ্টা আগে