ওই ডিপোতে রাসায়নিক মজুতের অনুমোদন ছিল না: বিস্ফোরক পরিদর্শক

সীতাকুণ্ডের বিএম কনটেইনার ডিপোতে রাসায়নিক মজুতের অনুমোদন ছিল না। ডিপোতে রাসায়নিক মজুতের জন্য বিস্ফোরক অধিদপ্তর থেকে নেওয়া হয়নি লাইসেন্স কিংবা কোনো ধরনের অনুমতি। এ তথ্য জানিয়েছেন চট্টগ্রাম বিস্ফোরক অধিদপ্তরের পরিদর্শক তোফাজ্জল হোসেন।
চট্টগ্রাম বিস্ফোরক অধিদপ্তরের পরিদর্শক তোফাজ্জল হোসেন বলেন, ‘ডিপোতে হাইড্রোজেন পার অক্সাইড বা যেকোনো রাসায়নিক মজুতের জন্য লাইসেন্স কিংবা কোনো ধরনের অনুমতি নেয়নি ডিপো কর্তৃপক্ষ। এমনকি এ বিষয়ে পরিদপ্তরকে কোনো কিছু জানানোও হয়নি। কোনো ধরনের অনুমোদন ছাড়াই ডিপোতে রাসায়নিক মজুত করেছিল তারা।’
অধিদপ্তরের পরিদর্শক আরও বলেন, ‘হাইড্রোজেন পার অক্সাইড একটি রাসায়নিক যৌগ। এটি যদি উত্তপ্ত করা হয়, তাহলে তাপীয় বিয়োজনে হাইড্রোজেন পার অক্সাইড ভয়ংকর বিস্ফোরক রূপ নেয়। কর্তৃপক্ষ লোকালয়বেষ্টিত ডিপোর ভেতরে কোনো ধরনের অনুমোদনের তোয়াক্কা না করে নিয়মবহির্ভূতভাবে বিপজ্জনক রাসায়নিক মজুত করে রেখেছিল, যার ফলে বিস্ফোরণে ঘটেছে বড় ধরনের দুর্ঘটনা। এতে ৪৫ জনের প্রাণহানির পাশাপাশি দগ্ধ হয়ে আহত হয়েছেন চার শতাধিক।’
সীতাকুণ্ডে বিস্ফোরণ সম্পর্কিত সবশেষ খবর পেতে - এখানে ক্লিক করুন
গতকাল শনিবার রাত সাড়ে ৯টার দিকে সীতাকুণ্ডের বিএম কনটেইনার ডিপোতে আগুন লাগে। কুমিরা থেকে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নেভানোর সময় বিকট শব্দে কনটেইনার বিস্ফোরিত হয়। এ ঘটনায় এখন পর্যন্ত ৪১ জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে প্রশাসন। আহত ও দগ্ধ হয়ে চিকিৎসাধীন আছেন চার শতাধিক।
এই সম্পর্কিত সর্বশেষ:
- সীতাকুণ্ডের ডিপোতে কিছু কনটেইনারে এখনো আগুন জ্বলছে
- অগ্নিকাণ্ডের ১২ ঘণ্টা পরও ডিপোর মালিকপক্ষের খোঁজ নেই
- সীতাকুণ্ডে বিস্ফোরণে নিহতদের মধ্যে আছেন ফায়ার সার্ভিসের ৫ কর্মী
- কারও হাত উড়ে গেছে, কারও শরীরের অর্ধেকই পোড়া
- অগ্নিদগ্ধদের রক্ত দিতে মধ্যরাতে হাসপাতালে ছুটলেন চবির শত শত শিক্ষার্থী
- ভোর পাঁচটাতেও জ্বলছিল ডিপো, পুড়েছে ৫০০ কনটেইনার

৪০ মিনিট লাইভের পর বিস্ফোরণে উড়ে গেলেন অলিউর







