
এখন থেকে উন্নয়ন প্রকল্প অনুমোদনের ক্ষেত্রে নতুন নীতিমালা কার্যকর হচ্ছে। এর আওতায় ৫০ কোটি টাকা পর্যন্ত ব্যয়ের প্রকল্প সংশ্লিষ্ট মন্ত্রণালয় নিজ উদ্যোগে অনুমোদন দিতে পারবে। তবে এ সীমার বেশি ব্যয়ের প্রকল্প অনুমোদনের জন্য জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি বা একনেকের অনুমোদন বাধ্যতামূলক থাকবে। জাতীয় অর্থনৈতিক পরিষদের বৈঠকে সরকার এই নীতিমালার অনুমোদন দিয়েছে।
গতকাল সোমবার রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলনকক্ষে অনুষ্ঠিত সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত এই বৈঠকে স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান এবং সরকারি অর্থায়নে বাস্তবায়িত প্রকল্পের ক্ষেত্রেও একই নিয়ম প্রযোজ্য হবে বলে অনুমোদন দেওয়া হয়। সভা শেষে পরিকল্পনা উপদেষ্টা ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ এসব তথ্য জানান।
পরিকল্পনা উপদেষ্টা বলেন, আগের তুলনায় এখন প্রকল্প অনুমোদন ও বাস্তবায়ন—দুটিই কমেছে। নতুন প্রকল্প গ্রহণের ক্ষেত্রে প্রয়োজনীয়তা যাচাই করে সীমিতসংখ্যক প্রকল্প নেওয়া হচ্ছে। তাঁর ভাষ্য অনুযায়ী, বিগত সরকারের সময় অনুমোদিত অনেক প্রকল্পে প্রকল্প পরিচালক ও ঠিকাদার পাওয়া যায়নি। পরবর্তী সময়ে নতুন করে পিডি নিয়োগ দিয়ে সময় ও ব্যয় পুনর্নির্ধারণ করতে হয়েছে।
সংবাদ সম্মেলনে জানানো হয়, চলতি ২০২৫-২৬ অর্থবছরের সংশোধিত বার্ষিক উন্নয়ন কর্মসূচির আকার কমিয়ে ২ লাখ কোটি টাকা নির্ধারণ করা হয়েছে, যা আগের এডিপির তুলনায় ১৩ দশমিক ০৪ শতাংশ কম। স্বায়ত্তশাসিত ও করপোরেশনগুলোর প্রকল্পসহ মোট আরএডিপির আকার দাঁড়িয়েছে ২ লাখ ৮ হাজার ৯৩৫ কোটি ৫৩ লাখ টাকা।
এই আরএডিপির ৬৪ শতাংশ বা ১ লাখ ২৮ হাজার কোটি টাকা আসবে অভ্যন্তরীণ উৎস থেকে, যা আগের তুলনায় উল্লেখযোগ্যভাবে কম। বৈদেশিক উৎস থেকে বরাদ্দ রাখা হয়েছে ৭২ হাজার কোটি টাকা। খাতভিত্তিক বরাদ্দে পরিবহন ও যোগাযোগ, বিদ্যুৎ ও জ্বালানি, শিক্ষা, গৃহায়ণ এবং স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন খাত সর্বোচ্চ গুরুত্ব পেয়েছে। মেগা প্রকল্পগুলোর মধ্যে মেট্রোরেল, মাতারবাড়ী বন্দর এবং বিমানবন্দর সম্প্রসারণ প্রকল্পে সবচেয়ে বেশি বরাদ্দ কমানো হয়েছে।

১৯৮৪ সালের বিধিমালা সংশোধন করে নতুন বিধিমালা করা হচ্ছে। বর্তমান সরকার বেসামরিক বিমান চলাচল খাতে বিনিয়োগ বৃদ্ধিকে গুরুত্ব দিচ্ছে। তাই নতুন বিধিমালা ব্যবসা ও বিনিয়োগবান্ধব করার পাশাপাশি যাত্রীসেবার মানোন্নয়ন এবং বিমান চলাচলের সুরক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করার বিষয়টিও বিবেচনায় রাখা হচ্ছে...
২ ঘণ্টা আগে
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) বিশ্ব অর্থনীতিতে মন্দা সৃষ্টি করতে পারে বলে সতর্ক করেছেন ব্যাংক অব ইংল্যান্ডের গভর্নর অ্যান্ড্রু বেইলি। তিনি বলেন, এআই বৈশ্বিক আর্থিক ব্যবস্থার জন্য বড় ধরনের সাইবার নিরাপত্তাঝুঁকি তৈরি করতে পারে।
৭ ঘণ্টা আগে
চট্টগ্রাম পার্বত্য অঞ্চলের বিদ্যুৎ বিতরণব্যবস্থা আধুনিকায়ন ও সম্প্রসারণে বাংলাদেশকে ১৭ কোটি ৫০ লাখ ডলার (১৭৫ মিলিয়ন ডলার) ঋণ দেওয়ার অনুমোদন দিয়েছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। সহজ শর্তের এই ঋণে খাগড়াছড়ি, রাঙামাটি ও বান্দরবানের দুর্গম ২৬টি উপজেলায় বিদ্যুৎ বিতরণ নেটওয়ার্ক সম্প্রসারণ করা হবে।
৮ ঘণ্টা আগে
কথায় নয়, কাজের মাধ্যমে পুঁজিবাজারে বিনিয়োগকারীদের আস্থা ফেরাতে চায় নবগঠিত বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। ‘দেশের পুঁজিবাজারের বর্তমান অবস্থা ও ভবিষ্যৎ করণীয়’ শীর্ষক এক আলোচনায় যোগ দিয়ে নিয়ন্ত্রক এই সংস্থার চেয়ারম্যান মাসুদ খান স্বীকার করেছেন, বাজার উন্নয়নে গত দুই মাসে কমিশনের
১৮ ঘণ্টা আগে