
মিয়ানমার থেকে আসা গুলিতে আহত টেকনাফের শিশু হুজাইফা আফনানের (৯) অবস্থা এখনো সংকটাপন্ন। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসকেরা জানিয়েছেন, আইসিইউতে লাইফ সাপোর্টে থাকা হুজাইফার মস্তিষ্কের ‘চাপ কমাতে’ তার মাথার খুলির একটি অংশ খুলে রাখা হয়েছে। উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এ কথা নিশ্চিত করে আজ মঙ্গলবার (১৩ জানুয়ারি) চমেক হাসপাতালে থাকা হুজাইফার চাচা শওকত আলী বলেছেন, প্রশাসনের সহায়তায় তাঁর ভাতিজিকে ঢাকায় নিয়ে যাওয়া হচ্ছে। তাঁদের সঙ্গে চিকিৎসকেরাও যাচ্ছেন।
এর আগে সকালে চমেক হাসপাতালে শিশুটির চিকিৎসার জন্য গঠিত মেডিকেল বোর্ডের বৈঠক হয়। জানা গেছে, শিশুটিকে ঢাকা ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে মেডিকেল বোর্ড।
চমেক হাসপাতালের আইসিইউ বিভাগের প্রধান ডা. হারুনুর রশীদ বলেছেন, হুজাইফার মাথার খুলির একটি অংশ খুলে রাখা হয়েছে।
টেকনাফের হোয়াইক্যং সীমান্তের ওপারে মিয়ানমারের রাখাইন রাজ্যে আরাকান আর্মি ও আরসার মধ্যে ব্যাপক সংঘর্ষ চলছে। সীমান্তের ওপারে ব্যাপক গোলাগুলিতে এপারেও আতঙ্ক বিরাজ করছে। গত রোববার সকালে মিয়ানমার থেকে আসা গুলিতে টেকনাফের হোয়াইক্যাং তেচ্ছাব্রিজ এলাকায় গুলিবিদ্ধ হয় হুজাইফা। সে হোয়াইক্যং ইউনিয়নের লম্বাবিল গ্রামের জসিম উদ্দিনের মেয়ে। ওই দিন বিকেলে হুজাইফাকে উন্নত চিকিৎসার জন্য চমেক হাসপাতালে আনা হয়। হাসপাতালে আনার পর থেকে তাঁকে আইসিইউতে লাইফ সাপোর্টে রাখা হয়েছে। সেই রাতেই অস্ত্রোপচারের মাধ্যমে চিকিৎসকেরা শিশুটির মস্তিষ্কের ভেতরে থাকা গুলিটি বের করার চেষ্টা করে ব্যর্থ হন।

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের আওতায় ভিজিএফ একটি সামাজিক নিরাপত্তামূলক কর্মসূচি। এর মাধ্যমে অসহায়, ভূমিহীন, কর্মহীন, অতিদরিদ্র ও নদীভাঙন, বন্যা বা ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে সাময়িক খাদ্যসহায়তা দেওয়া হয়। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের মাধ্যমে সুবিধাভোগীর তালিকা প্রস্তুত...
১ ঘণ্টা আগে
সিরাজগঞ্জের কাজীপুরে এক শিক্ষকের বাড়ি থেকে ১২ ফুট উচ্চতার একটি গাঁজাগাছ উদ্ধার করা হয়েছে। রোববার (১ মার্চ) রাত ৯টার দিকে উপজেলার চালিতাডাঙ্গা দক্ষিণপাড়া এলাকায় পরিচালিত যৌথ অভিযানে গাছটি উদ্ধার করা হয়।
১ ঘণ্টা আগে
কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় আড়াই কোটি টাকা বরাদ্দে কানাইল খাল খনন করে পাড়ে রাখা মাটি ও পাশের ফসলি জমির উর্বর মাটি কেটে ইটভাটায় বিক্রি করে দিচ্ছে অসাধু একটি চক্র। উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের বারাইশ-নবগ্রাম সেতুসংলগ্ন উত্তর পাশের মাটি কেটে লাখ লাখ টাকায় বিক্রি করে দিচ্ছে সংঘবদ্ধ চক্রটি।
৭ ঘণ্টা আগে
সুন্দরবনে গোলপাতা আহরণে গত বছর দুই দফায় ৫৬ দিনের অনুমতি দিয়েছিল বন বিভাগ। কিন্তু এবার এক দফায় মাত্র ২৮ দিনের অনুমতি দেওয়া হয়েছে। সুন্দরবনের ওপর চাপ কমাতেই সময় কমানো হয়েছে বলে জানিয়েছে বন বিভাগ।
৭ ঘণ্টা আগে