
চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সীমান্তবর্তী এলাকায় সীমান্ত নিরাপত্তা জোরদার এবং চোরাচালান, মাদকসহ বিভিন্ন অপরাধ প্রতিরোধে নতুন বর্ডার অবজারভেশন পোস্ট (বিওপি) ‘রহমতপুর’ উদ্বোধন করা হয়েছে। আজ বুধবার সকালে নবনির্মিত বিওপিটির উদ্বোধন করেন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী।
উদ্বোধন শেষে বিজিবির মহাপরিচালক বলেন, নতুন ‘রহমতপুর’ বিওপি চালুর ফলে ফটিকছড়ির সীমান্তবর্তী এলাকায় বিজিবির নজরদারি আরও জোরদার হবে। পাশাপাশি চোরাচালান, অবৈধ অস্ত্র ও মাদক পাচার প্রতিরোধে বিওপিটি কার্যকর ভূমিকা রাখবে। এতে রামগড় ব্যাটালিয়নের (৪৩ বিজিবি) আভিযানিক সক্ষমতাও বাড়বে।
আশরাফুজ্জামান সিদ্দিকী বলেন, সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবির অবকাঠামোগত সক্ষমতা বাড়ানোর পাশাপাশি নিয়মিত টহল ও গোয়েন্দা কার্যক্রম জোরদার করা হচ্ছে। গুরুত্বপূর্ণ সীমান্ত এলাকাগুলোয় বিজিবির উপস্থিতি আরও কার্যকর করার মাধ্যমে সীমান্ত অপরাধ নিয়ন্ত্রণে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।
উদ্বোধনী অনুষ্ঠানে চট্টগ্রাম রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল সোহেল আহমেদ, বিজিবির অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন), অতিরিক্ত মহাপরিচালক (অপারেশন ও প্রশিক্ষণ), গুইমারা সেক্টর কমান্ডার, রামগড় ব্যাটালিয়নের অধিনায়কসহ বিজিবির ঊর্ধ্বতন কর্মকর্তা ও সদস্যরা উপস্থিত ছিলেন।
বিজিবি সূত্র জানায়, ১৭৯৫ সালে ৪৪৮ জন সৈনিক নিয়ে রামগড় এলাকায় তৎকালীন ‘রামগড় লোকাল ব্যাটালিয়ন’ গঠিত হয়। সময়ের পরিক্রমায় সেই বাহিনীই বর্তমানে বর্ডার গার্ড বাংলাদেশ হিসেবে দেশের সীমান্ত নিরাপত্তায় দায়িত্ব পালন করছে। সীমান্ত পাহারার পাশাপাশি মানব পাচার, মাদক, চোরাচালানসহ বিভিন্ন ধরনের সীমান্ত অপরাধ প্রতিরোধেও কাজ করছে বিজিবি।
রামগড় ব্যাটালিয়ন (৪৩ বিজিবি) সূত্রে জানা গেছে, বর্তমানে ব্যাটালিয়নের আওতায় দুটি অপারেশনাল সিআইও ক্যাম্প, ১৩টি বিওপি ও দুটি চেকপোস্ট রয়েছে। এর মধ্যে ফটিকছড়ি উপজেলা সীমান্ত এলাকায় রয়েছে রহমতপুর, আন্ধারমানিক, পানুয়া, ছোট ফড়িংগা ও কয়লারমুখ বিওপি।
সীমান্তবর্তী এলাকার বাসিন্দারা জানান, ফটিকছড়ির সীমান্তের কিছু অংশ দুর্গম ও পাহাড়ঘেরা। এসব এলাকায় নিয়মিত নজরদারি ও টহল জোরদার করা সীমান্ত অপরাধ নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ। নতুন বিওপি চালু হওয়ায় সীমান্তে বিজিবির উপস্থিতি আরও বাড়বে বলে আশা করছেন তাঁরা।

হবিগঞ্জের নবীগঞ্জে কিশোরী ধর্ষণ ও হত্যার মামলায় দুজনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। দণ্ডিত দুজন হলেন নবীগঞ্জ উপজেলার হরিনগর গ্রামের খলিল উদ্দিন ও গোলাম হোসেন। আজ রোববার বেলা ৩টায় হবিগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৩-এর বিচারক এবং জেলা ও দায়রা জজ সৈয়দা মিনহাজ উম মুনীরা এ রায় ঘোষণা করেন।
১২ মিনিট আগে
সুনামগঞ্জে হাওর ও ডোবা থেকে দুজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ রোববার দুপুরে সুনামগঞ্জ সদর উপজেলার জাহাঙ্গীরনগর ইউনিয়নের ইসলামপুর গ্রামসংলগ্ন ডোবা থেকে এক নারী ও শান্তিগঞ্জ উপজেলার শিমুলবাঁক ইউনিয়নের কুতুবপুর গ্রামসংলগ্ন হাওর থেকে একজন পুরুষের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
১৭ মিনিট আগে
পটুয়াখালীর কলাপাড়ায় এসিল্যান্ডের স্বাক্ষর জাল করে মিউটেশন জালিয়াতির অভিযোগে দলিল লেখকের সহকারী কেএম প্রিন্সকে আটক করেছে পুলিশ। ম্যাকটেন হোল্ডিং লিমিটেডের উপব্যবস্থাপনা পরিচালকের মৌখিক অভিযোগে উপজেলা ভূমি অফিস থেকে তাঁকে আটক করা হয়।
২০ মিনিট আগে
ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির সাবেক চেয়ারম্যান মো. নজরুল ইসলাম ও তাঁর স্ত্রী তাসলিমা ইসলামের নামে থাকা ৫৭ কোটি ৬১ লাখ ৬৭ হাজার টাকা মূল্যের স্থাবর সম্পদ ক্রোকের নির্দেশ দিয়েছেন আদালত। এসব সম্পদের মধ্যে রাজধানীর গুলশান, বারিধারা, উত্তরা, বসুন্ধরা, নিকুঞ্জ ও যাত্রাবাড়ীসহ দেশের বিভিন্ন
২৪ মিনিট আগে