
সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশন (এসসিও) শীর্ষ সম্মেলনের একটি গ্রুপ ছবি ক্রপ করে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেছে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের কার্যালয়। সম্পাদিত ছবিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে বাদ দিয়ে শাহবাজকে ছবির কেন্দ্রস্থলে দেখানো হয়েছে।
আজ মঙ্গলবার (১ সেপ্টেম্বর) কিরগিজস্তানের রাজধানী বিশকেকে অনুষ্ঠিত ২৬তম এসসিও শীর্ষ সম্মেলনের অধিবেশন শুরুর আগে সদস্য দেশগুলোর নেতারা একসঙ্গে দাঁড়িয়ে আনুষ্ঠানিক ছবি তোলেন।
শাহবাজ শরিফের কার্যালয় যে ছবি প্রকাশ করে, তাতে শুধু চীনের প্রেসিডেন্ট সি চিন পিং, কিরগিজস্তানের প্রেসিডেন্ট সাদির জাপারভ, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, তাজিকিস্তানের প্রেসিডেন্ট ইমোমালি রহমান, উজবেকিস্তানের প্রেসিডেন্ট শাভকাত মিরজিয়োয়েভ ও কিরগিজ সেনাবাহিনীর কর্নেল উলারবেক জারলিকোভিচ শারশেয়েভকে দেখা যায়।
তবে পরে নরেন্দ্র মোদি একই অনুষ্ঠানের মূল ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করলে দেখা যায়, বাস্তবে শাহবাজ শরিফ ডান দিক থেকে চতুর্থ স্থানে দাঁড়িয়ে ছিলেন। মূল ছবিতে তাঁর দুই পাশে থাকা মোদিসহ আরও পাঁচজন বিশ্বনেতাকে ক্রপ করে বাদ দেওয়া হয়েছে।
বিশকেকে অনুষ্ঠিত এবারের ২৬তম এসসিও লিডারশিপ সামিটে ১০টি সদস্যরাষ্ট্র, ১৫টি অংশীদার দেশ ও দুটি পর্যবেক্ষক দেশ অংশ নেয়। আঞ্চলিক নিরাপত্তা, সংযোগ ও বৈশ্বিক সহযোগিতা জোরদার করাই ছিল সম্মেলনের মূল লক্ষ্য।
২০০১ সালে চীন, রাশিয়া, কাজাখস্তান, কিরগিজস্তান, তাজিকিস্তান ও উজবেকিস্তান এসসিও গঠন করে। ২০১৭ সালে ভারত ও পাকিস্তান পূর্ণ সদস্য হয়। পরে ২০২৩ সালে ইরান ও ২০২৪ সালে বেলারুশ সংগঠনটিতে যোগ দেয়।

২০২৭ সাল ঘিরে যুক্তরাষ্ট্র ও বিশ্বরাজনীতিতে ভয়াবহ অস্থিরতার পূর্বাভাস দিয়েছেন চীনা বংশোদ্ভূত কানাডিয়ান শিক্ষাবিদ ও রাজনৈতিক বিশ্লেষক জিয়াং শুয়েচিন। ভূরাজনৈতিক বিভিন্ন পূর্বাভাসের কারণে যিনি ‘চীনের নস্ত্রাদামুস’ নামে পরিচিত।
১ ঘণ্টা আগে
রেকর্ড ২৮৬ দিন সমুদ্রে কাটানোর পর থাইল্যান্ডের পাতায়া বন্দরে পৌঁছানোর কয়েক ঘণ্টার মধ্যেই মদ্যপ অবস্থায় মারামারিতে জড়িয়ে পড়েন মার্কিন নৌবাহিনীর দুই নাবিক। পরে তাঁদের জাহাজে ফিরিয়ে নেওয়া হয়। তবে থাই পুলিশের ভাষ্য অনুযায়ী, তাঁরা কোনো থাই আইন ভঙ্গ করেননি।
২ ঘণ্টা আগে
সোমালিয়ার আধা স্বায়ত্তশাসিত পুন্টল্যান্ড অঞ্চলের বন্দরনগরী বসাসোতে নতুন সামরিক ঘাঁটি নির্মাণ করছে যুক্তরাষ্ট্র। স্থানীয় নিরাপত্তা কর্মকর্তাদের দাবি, এই ঘাঁটি থেকে আইএসের বিরুদ্ধে সরাসরি বিমান হামলা, নজরদারি অভিযান ও গোয়েন্দা তৎপরতা পরিচালিত হবে...
৩ ঘণ্টা আগে
নয়াদিল্লিতে অনুষ্ঠিত হতে যাওয়া ১৮তম ব্রিকস শীর্ষ সম্মেলনে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান অংশ নেবেন কি না, সে বিষয়ে এই মুহূর্তে কোনো হালনাগাদ তথ্য নেই বলে জানিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। শুক্রবার (৪ সেপ্টেম্বর) নয়াদিল্লিতে আয়োজিত নিয়মিত সাপ্তাহিক ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে...
৪ ঘণ্টা আগে