
পটুয়াখালী পৌর এলাকায় ঘন ঘন লোডশেডিং এবং বিদ্যুৎ সরবরাহে লো-ভোল্টেজের কারণে প্রয়োজন অনুযায়ী পানি উত্তোলন করা সম্ভব হচ্ছে না। ফলে পৌরসভার পানির লাইনের সম্মানিত গ্রাহকেরা সাময়িক অসুবিধার মুখে পড়েছেন।
আজ বুধবার পটুয়াখালী পৌরসভার প্রশাসক মো. তারেক হাওলাদার স্বাক্ষরিত এক জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বিদ্যুৎ সরবরাহব্যবস্থা স্বাভাবিক হলে আবার পরিমিত পরিমাণে পানি উত্তোলন ও সরবরাহ করা সম্ভব হবে। সাময়িক এই অসুবিধার জন্য পটুয়াখালী পৌর কর্তৃপক্ষ নাগরিকদের কাছে আন্তরিকভাবে দুঃখপ্রকাশ করেছে।
পৌরসভা সূত্রে জানা গেছে, বেশ কিছুদিন যাবত পটুয়াখালী শহরে প্রতিদিন ৮-১০ বার লোডশেডিং হয়। এ কারণে পানি উত্তোলন ব্যাহত হচ্ছে। এই ঘোষণার বিষয়টি পৌরসভার সর্বসাধারণের অবগতির জন্য ১ ও ২ সেপ্টেম্বর মাইকিং করে প্রচার করার নির্দেশ দেওয়া হয়েছে।

বাগেরহাটে কারিগরি ত্রুটির কারণে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের দ্বিতীয় ইউনিট আজ রোববার বেলা ১১টা থেকে সম্পূর্ণ বন্ধ রয়েছে। তবে প্রথম ইউনিট স্বাভাবিকভাবে চালু রয়েছে। বন্ধ ইউনিটটি চালু হতে অন্তত চার দিন সময় লাগবে বলে জানিয়েছেন রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের মানব সম্পদ বিভাগের মহাব্যবস্থাপক আনোয়ারুল আজিম।
২ মিনিট আগে
চট্টগ্রাম নগরের হালিশহরে এক দশক আগে আট বছরের শিশু কন্যাকে ধর্ষণের ঘটনার মামলায় মো. মজিবর মৃধা (৬১) নামে এক আসামিকে আমৃত্যু কারাদণ্ড ও ৫০ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছেন আদালত।
৭ মিনিট আগে
আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, সাইবার অপরাধ দমনে সাইবার সুরক্ষা আইন-২০২৬ যথেষ্ট নয়। তাই আইনটি সংশোধনের উদ্যোগ নেওয়া হয়েছে। সংশোধনী প্রস্তাব মন্ত্রিসভায় পাঠানো হলেও মানুষের বাক্স্বাধীনতার বিষয়টি বিবেচনায় নিয়ে তা আরও যাচাই-বাছাইয়ের জন্য পুনরায় একটি উপকমিটিতে পাঠানো হয়েছে।
১৪ মিনিট আগে
রংপুরের পীরগঞ্জে মাদ্রাসার জমি দখলকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে মাদ্রাসার কেয়ারটেকারসহ পাঁচজন আহত হয়েছেন। গতকাল শনিবার দুপুরে উপজেলার বড় আলমপুর ইউনিয়নের রাজারামপুর (জয়পুর) এলাকায় এ ঘটনা ঘটে।
২৪ মিনিট আগে