
নাটোরের লালপুরে অভিযান চালিয়ে আসর থেকে নগদ টাকাসহ পাঁচ জুয়াড়িকে আটক করেছে পুলিশ। আজ বুধবার আদালতের মাধ্যমে তাঁদের নাটোর কারাগারে পাঠানো হয়েছে।
গতকাল মঙ্গলবার (১ সেপ্টেম্বর) রাতে উপজেলার দুড়দুড়িয়া ইউনিয়নের জয়রামপুর গ্রামে একটি আমবাগানে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন উপজেলার দুড়দুড়িয়া ইউনিয়নের বেরিলাবাড়ি গ্রামের আবদুল গফুরের ছেলে সাবেক ইউনিয়ন পরিষদ সদস্য মতিউর রহমান (৬৫) ও এলাহি প্রামাণিকের ছেলে আবদুল মালেক (৪০), রামপাড়া গ্রামের জফির মণ্ডলের ছেলে জিয়াউর রহমান (৪০), জয়রামপুর গ্রামের মজিদের ছেলে জাহিদুল ইসলাম (৩৫) এবং গোলজারের ছেলে বাবুল (৩৩)।
থানা-পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল রাতে পুলিশ জয়রামপুর গ্রামের একটি আমবাগানের ভেতর অভিযান চালায়। এ সময় পাঁচ জুয়াড়িকে আটক করে পুলিশ। পরে সেখান থেকে জুয়া খেলায় ব্যবহৃত আটটি মোবাইল ফোন, নগদ ২২ হাজার ২৩০ টাকাসহ বিভিন্ন আলামত জব্দ করা হয়।
লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম পলাশ বিষয়টি নিশ্চিত করে বলেন, আটক ব্যক্তিদের বিরুদ্ধে জুয়া প্রতিরোধ আইনে একটি নিয়মিত মামলা হয়েছে। আজ দুপুরে তাঁদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

রংপুরের পীরগঞ্জে মাদ্রাসার জমি দখলকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে মাদ্রাসার কেয়ারটেকারসহ পাঁচজন আহত হয়েছেন। গতকাল শনিবার দুপুরে উপজেলার বড় আলমপুর ইউনিয়নের রাজারামপুর (জয়পুর) এলাকায় এ ঘটনা ঘটে।
৬ মিনিট আগে
হবিগঞ্জের নবীগঞ্জে কিশোরী ধর্ষণ ও হত্যার মামলায় দুজনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। দণ্ডিত দুজন হলেন নবীগঞ্জ উপজেলার হরিনগর গ্রামের খলিল উদ্দিন ও গোলাম হোসেন। আজ রোববার বেলা ৩টায় হবিগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৩-এর বিচারক এবং জেলা ও দায়রা জজ সৈয়দা মিনহাজ উম মুনীরা এ রায় ঘোষণা করেন।
৩৪ মিনিট আগে
সুনামগঞ্জে হাওর ও ডোবা থেকে দুজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ রোববার দুপুরে সুনামগঞ্জ সদর উপজেলার জাহাঙ্গীরনগর ইউনিয়নের ইসলামপুর গ্রামসংলগ্ন ডোবা থেকে এক নারী ও শান্তিগঞ্জ উপজেলার শিমুলবাঁক ইউনিয়নের কুতুবপুর গ্রামসংলগ্ন হাওর থেকে একজন পুরুষের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
৩৮ মিনিট আগে
পটুয়াখালীর কলাপাড়ায় এসিল্যান্ডের স্বাক্ষর জাল করে মিউটেশন জালিয়াতির অভিযোগে দলিল লেখকের সহকারী কেএম প্রিন্সকে আটক করেছে পুলিশ। ম্যাকটেন হোল্ডিং লিমিটেডের উপব্যবস্থাপনা পরিচালকের মৌখিক অভিযোগে উপজেলা ভূমি অফিস থেকে তাঁকে আটক করা হয়।
৪২ মিনিট আগে