
বাংলাদেশ রেলওয়ের অব্যবস্থাপনা পরিবর্তনের দাবিতে এবার চট্টগ্রাম রেলস্টেশনে অবস্থান নিয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) চার শিক্ষার্থী। আজ রোববার সকাল ১০টায় চট্টগ্রাম রেলস্টেশনে তাঁরা অবস্থান নেন। এ সময় তাঁরা ‘আমরা দিব ফুল ভালোবাসা, আপনারা দিন একটি দুর্নীতিমুক্ত বাংলাদেশ’ স্লোগান-সংবলিত প্ল্যাকার্ড প্রদর্শন করেন।
অবস্থান কর্মসূচি পালনকারী চার শিক্ষার্থী হলেন কাজী আশিকুর রহমান, মোহাম্মদ মাহিন রুবেল, মোহাম্মদ মাসুদ ও মাহবুবুল হাসান। তাঁরা সবাই যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী।
এ বিষয়ে কাজী আশিকুর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘রেলওয়ের অব্যবস্থাপনা পরিবর্তনের দাবিতে ছয় দফা নিয়ে আমরা চারজন সকাল থেকে চট্টগ্রাম রেলস্টেশনে অবস্থান নিয়েছি। আমরা আমাদের দাবি মেনে নেওয়ার সুস্পষ্ট নির্দেশনা না পাওয়া পর্যন্ত অবস্থান কর্মসূচি পালন করে যাব।’
এর আগে ঢাকার কমলাপুর রেলস্টেশনে গত এক সপ্তাহ অবস্থান কর্মসূচি পালন করছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মহিউদ্দিন রনি। এতে সংহতি জানান কাজী আশিকুর রহমান ও মাহিন রুবেল।
ছয় দফা দাবি হলো, টিকিট কেনার ক্ষেত্রে সহজ ডট কম কর্তৃক যাত্রী হয়রানি অবিলম্বে বন্ধ করা ও হয়রানির ঘটনায় তদন্ত করে ব্যবস্থা নেওয়া, যথোপযুক্ত পদক্ষেপের মাধ্যমে টিকিট কালোবাজারি প্রতিরোধ, অনলাইনে কোটায় টিকিট ব্লক করা বা বুক করা বন্ধ করা ও অনলাইন-অফলাইনে টিকিট কেনার ক্ষেত্রে সর্বসাধারণের সমান সুযোগ-সুবিধা নিশ্চিত করা, যাত্রী চাহিদার সঙ্গে সংগতি রেখে ট্রেনের সংখ্যা বৃদ্ধিসহ রেলের অবকাঠামো উন্নয়নে দীর্ঘমেয়াদি পরিকল্পনা নেওয়া, ট্রেনের টিকিট পরীক্ষক-তত্ত্বাবধায়কসহ অন্য দায়িত্বশীলদের কর্মকাণ্ড সার্বক্ষণিক নজরদারি ও শক্তিশালী তথ্য সরবরাহব্যবস্থা গড়ে তোলার মাধ্যমে রেলসেবার মান বাড়ানো এবং ট্রেনে ন্যায্য দামে খাবার বিক্রি, বিনা মূল্যে বিশুদ্ধ পানি সরবরাহ ও স্বাস্থ্যসম্মত স্যানিটেশন ব্যবস্থা নিশ্চিত করা।
এর আগে বাংলাদেশ রেলওয়ের অব্যবস্থাপনা পরিবর্তনে ছয় দফা দাবিতে রাজধানীর কমলাপুর রেলস্টেশনে অবস্থান কর্মসূচি পালন করে আসছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র মহিউদ্দিন রনি।

ময়মনসিংহে দুই ছাত্রীকে লুঙ্গি তুলে গোপনাঙ্গ দেখানোর ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে। ভিডিওটি ভাইরাল হওয়ার পর মাহমুদুল হাসান (৪৫) নামের এক বখাটেকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বুধবার (২৯ এপ্রিল) বিকেলে জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মো. আব্দুল্লাহ আল মামুন এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য ন
৭ মিনিট আগে
ফেনীতে চাঁদার দাবিতে হামলা ও ভাঙচুরের ঘটনায় বন্ধ বিশ্বব্যাংক ও সরকারের যৌথ অর্থায়নে ‘সহনশীল নগর ও আঞ্চলিক উন্নয়ন প্রকল্পের (আরইউটিডিপি)’ উন্নয়নকাজ। এতে এই প্রকল্পের হাজার কোটি টাকার উন্নয়ন পরিকল্পনা অনিশ্চয়তার মুখে পড়েছে।
১ ঘণ্টা আগে
চট্টগ্রাম প্রতিদিনের সম্পাদক হোসাইন তৌফিক ইফতিখার বলেন, ঢাকা পোস্ট ইতিমধ্যে তার সক্ষমতা প্রমাণ করেছে এবং ধারাবাহিকভাবে এগিয়ে যাচ্ছে। তবে এই অগ্রযাত্রাকে আরও শক্তিশালী করতে হলে সাহসী ও দায়িত্বশীল সাংবাদিকতার চর্চা বাড়াতে হবে। সত্য তুলে ধরার ক্ষেত্রে আপস না করে আরও দৃঢ় অবস্থান নিতে হবে।
২ ঘণ্টা আগে
রাজধানীর কামরাঙ্গীরচর ও কেরানীগঞ্জ এলাকা থেকে উগ্রবাদী সংগঠনের সঙ্গে জড়িত থাকার অভিযোগে চারজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। তাঁদের কাছ থেকে দুটি আগ্নেয়াস্ত্র, গুলি, জিহাদি বই, ড্রোনসহ বিস্ফোরক দ্রব্য উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে তারা। গ্রেপ্তার ব্যক্তিরা বাংলাদেশের...
২ ঘণ্টা আগে