Ajker Patrika

গাছের ডাল কাটতে গিয়ে পড়ে প্রাণ গেল একজনের

কর্ণফুলী(চট্টগ্রাম) প্রতিনিধি
আপডেট : ০৪ অক্টোবর ২০২৬, ২০: ১৮
গাছের ডাল কাটতে গিয়ে পড়ে প্রাণ গেল একজনের
নিহত আবুল হাশেম। ছবি: আজকের পত্রিকা

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় বরুমছড়া ইউনিয়নে গাছের ডালপালা কাটতে গিয়ে গাছ থেকে পড়ে আবুল হাশেম (৫৫) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। আজ রোববার বেলা ১১টার দিকে ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের আহমদ নূর মিয়ার বাড়িতে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আবুল হাশেম ওই এলাকার আহমদ নূর মিয়ার ছেলে। তাঁর স্ত্রী ও দুই সন্তান রয়েছে।

নিহত আবুল হাশেমের স্বজনেরা জানান, সকালে নিজের গাছের ডালপালা কাটতে গাছে ওঠেন আবুল হাশেম। অসাবধানতাবশত তিনি গাছ থেকে পড়ে যান। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বরত চিকিৎসক আতিব বলেন, বেলা সাড়ে ১১টার দিকে মৃত অবস্থায় এক ব্যক্তিকে হাসপাতালে আনেন তাঁর স্বজনেরা। পরে পুলিশকে বিষয়টি জানানো হয়। নিহত ব্যক্তির স্বজনদের দাবি, তিনি গাছের ডালপালা কাটতে গিয়ে পড়ে যান।

আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুনায়েত চৌধুরী বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত