
পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ চেয়ারম্যান জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় লারমা ওরফে সন্তু লারমা বলেছেন, উগ্রবাদীরা বাংলাদেশে বহু জাতির বসবাস আছে তা স্বীকার করতে চায় না। এ জন্য বইয়ে থাকা গ্রাফিতিতে আদিবাসী পাতাটি ছিঁড়ে ফেলতে চায়। দেশে ৫১টি ছোট ছোট জাতির সমষ্টিগত নাম আদিবাসী।
আজ শনিবার রাঙামাটি শহরের আশিকা কনভেনশন হলে নাগরিক সমাজের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন। পার্বত্য চট্টগ্রামের আদিবাসী জুম্ম জনগণের সামগ্রিক পরিস্থিতির আলোকে নাগরিক সমাজের ভূমিকা নিয়ে এ সমাবেশ ও মতবিনিময় সভার আয়োজন করে আদিবাসী ফোরাম পার্বত্য অঞ্চল শাখা।
সন্তু লারমা বলেন, ‘বাংলাদেশ যে একটি বহুত্ববাদের দেশ, সেটা স্বীকার করতে চায় না উগ্রবাদীরা।’ পার্বত্য চট্টগ্রামের পরিস্থিতি অত্যন্ত অস্বাভাবিক ও ভয়াবহ বলে মন্তব্য করে তিনি বলেন, ‘পার্বত্য চট্টগ্রামের ১৩ ভাষাভাষী ১৪টি আদিবাসী জনগোষ্ঠী নিশ্চিহ্ন হওয়ার পথে। তাদের অস্তিত্ব শুধু ম্রিয়মাণ নয়, অস্তিত্ব হারিয়েছে।’
পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের চেয়ারম্যান আরও বলেন, ‘শাসকগোষ্ঠী আদিবাসীদের চাকমা মারমা খিয়াং ত্রিপুরা ইত্যাদি জাতির নাম না বলে উপজাতি-ক্ষুদ্র নৃগোষ্ঠী বলে আদিবাসীদের অপমানিত করছে। যে নামের মধ্যে অপমান-অবজ্ঞা নিহিত আছে।’

সভায় আরও বক্তব্য দেন আদিবাসী ফোরামের পার্বত্য অঞ্চল শাখার সভাপতি প্রকৃতি রঞ্জন চাকমা, আঞ্চলিক পরিষদ সদস্য কেএস মং মারমা, অবসরপ্রাপ্ত অধ্যাপক মধু মঙ্গল চাকমা, অ্যাডভোকেট দ্বীননাথ তঞ্চঙ্গা, মনোজ বাহাদুর গুর্খা প্রমুখ। এ ছাড়া সভায় পাহাড়ে বসবাসরত বিভিন্ন জাতির প্রতিনিধি ও তিন পার্বত্য জেলা থেকে আদিবাসী ফোরামের সদস্যরা অংশ নেন।

গাইবান্ধার ফুলছড়ি উপজেলার বালাসীঘাটের অদূরে ব্রহ্মপুত্র নদ থেকে ড্রেজার দিয়ে বালু উত্তোলন বন্ধ ও নদীভাঙন রোধের দাবিতে প্রতিরোধ গড়ে তুলেছেন স্থানীয় বাসিন্দারা। আজ শনিবার দুপুরে কঞ্চিপাড়া ইউনিয়নের পূর্ব খোলাবাড়ী গ্রামের বাসিন্দারা নদীতে গিয়ে বালু তোলায় ব্যবহৃত একটি ড্রেজার ও একটি নৌকা আটক করেন।
২ ঘণ্টা আগে
সভায় মূল বিষয়বস্তুর ওপর কি-নোট উপস্থাপন করেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সুমনা গুপ্ত। সভায় অতিথি ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি কৃষ্ণা দেবনাথ, বাংলাদেশ মহিলা পরিষদের সভাপতি ফওজিয়া মোসলেম, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সদস্যসচিব সুব্রত চৌধুরী....
২ ঘণ্টা আগে
রাজশাহীর রেশমশিল্পের পরিচিতি নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে অনুষ্ঠিত হয়েছে ১০ কিলোমিটার চ্যালেঞ্জ ম্যারাথন ‘রান ফর সিল্ক সিটি ২০২৬’। আজ শনিবার সকাল ৬টার দিকে বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ডের সামনে থেকে ম্যারাথনটি শুরু হয়ে ভদ্রা মোড়, তালাইমারী ও সাহেব বাজার হয়ে হজরত শাহ মখদুম কেন্দ্রীয় ঈদগাহের...
২ ঘণ্টা আগে
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ড. আবদুল মঈন খান বলেছেন, ফেসবুক-সংবাদপত্রের বাক্স্বাধীনতার সুযোগ নিয়ে একটি গোষ্ঠী দেশে মিথ্যাচার চালাচ্ছে। স্বাধীনতার সুযোগ নিয়ে কেউ যেন মিথ্যাচার করতে না পারে, সেদিকে সবাইকে সজাগ থাকতে হবে।
২ ঘণ্টা আগে