
বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে সহকারী শিক্ষকের করোনা শনাক্ত হওয়ায় তুমব্রু সরকারি প্রাথমিক বিদ্যালয় এক সপ্তাহের জন্য বন্ধ ঘোষণা করেছে উপজেলা প্রশাসন। গত রোববার বিকেলে নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের এ বিদ্যালয়টি বন্ধ করা হয়েছে।
জানা যায়, এ স্কুলে ১০ জন শিক্ষক ও সাড়ে ৪০০ শিক্ষার্থী রয়েছে। এদের মধ্যে সহকারী শিক্ষক ফাতেমা-তুজ-জোহরার করোনা শনাক্ত হয়েছে। এরপরই বিদ্যালয়টি এক সপ্তাহের জন্য বন্ধ ঘোষণা করেন নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা। এছাড়া বিদ্যালয়ের অন্যান্য শিক্ষার্থী ও শিক্ষকরা সুস্থ রয়েছেন।
এক শিক্ষক নাম প্রকাশ না করার শর্তে এ প্রতিবেদককে বলেন, ‘করোনাভাইরাসের প্রাথমিক উপসর্গ দেখা দেওয়ায় প্রথমে দুই শিক্ষক তাঁদের নমুনা পরীক্ষা করান। এর মধ্যে একজনের করোনা শনাক্ত হয়। অপর জনের নেগেটিভ।’
নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা সালমা ফেরদৌস বলেন, সহকারী শিক্ষক ফাতেমা-তুজ-জোহরার করোনা আক্রান্ত। বর্তমানে তিনি নিজের বাড়িতে আইসোলেশন রয়েছেন। শিক্ষক এবং ছাত্র-ছাত্রীদের করোনা ঝুঁকি এড়াতে বিদ্যালয়টি বন্ধ রাখা হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক হলে পুনরায় বিদ্যালয়টি খুলে দেওয়া হবে।’

প্রত্যক্ষদর্শীরা জানান, ছাদে ওই দুই শিক্ষার্থীর সঙ্গে আতিকুর রহমানের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে তিনি নিবিরকে চড় মারেন। প্রতিবাদ করতে গেলে তাঁকে ধাক্কা দেন আতিকুর। এতে পড়ে গিয়ে নিবিরের কনুইয়ে আঘাত লাগে। পরে সৌরভ কাব্য প্রতিবাদ করলে তাঁকে নাকে ঘুষি মারা হয়। এতে তাঁর নাক দিয়ে রক্ত পড়তে থাকে।
৪ মিনিট আগে
তারাবির নামাজ শেষে বাড়ি ফিরছিলেন আলামিন। পথে একদল দুর্বৃত্ত তাঁর ওপর হামলা চালিয়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে পালিয়ে যায়। পরে স্থানীয় বাসিন্দারা তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
১২ মিনিট আগে
কয়েক দিনের শ্রমিক ধর্মঘটের রেশ এখনো কাটেনি চট্টগ্রাম বন্দরে। এরপর গেছে ৪৮ ঘণ্টার নির্বাচনী ছুটি। সব মিলিয়ে বন্দরে জাহাজ ও কনটেইনারের জট আরও বেড়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বহির্নোঙরে ৩৮টি জাহাজ অপেক্ষায় রয়েছে। এ ছাড়া টার্মিনালে ৪০ হাজারের বেশি কনটেইনার জমে আছে।
৫ ঘণ্টা আগে
রমজানে নিত্যপণ্যের মূল্য সহনীয় পর্যায়ে রাখতে নওগাঁয় শুরু হয়েছে ট্রাকে করে খোলাবাজারে টিসিবির পণ্য বিক্রি কার্যক্রম। তবে এসব পণ্য বিক্রিতে সময়সূচি ঠিক না থাকায় ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে বাধ্য হচ্ছেন নিম্ন আয়ের মানুষজন। দেরি করে টিসিবির ট্রাক এলে ভিড়, ঠেলাঠেলি পেরিয়ে পণ্য হাতে নিতে নাভিশ্বাস...
৬ ঘণ্টা আগে