
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ে পার্বত্য এলাকার কোনো প্রতিনিধিত্বকারী নেই বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। আজ রোববার বিকেল ৪টায় চট্টগ্রাম প্রেসক্লাব মিলনায়তনে এনসিপির তিন পার্বত্য জেলার উদ্যোগে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
নাহিদ ইসলাম বলেন, পার্বত্য চট্টগ্রাম মন্ত্রণালয়ের বর্তমানে যিনি দায়িত্বে আছেন বা যিনি প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করছেন, তিনি একজন সমতলের বাঙালি। তাঁর ভাষ্য, তিনি পাহাড়ের কেউ নন, পাহাড়েরও কোনো বাঙালি নন।
নাহিদ ইসলাম আরও বলেন, পার্বত্য চট্টগ্রামে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর পক্ষ থেকে প্রতিনিধিত্ব করার জন্য মন্ত্রিসভায় দীপেন দেওয়ানকে রাখা হয়েছিল। তবে কিছুদিন পর তাঁকে মন্ত্রিত্ব থেকে সরিয়ে ফেলা হয়েছে।
তিনি বলেন, ‘সর্বোচ্চ ভোট পেয়ে দীপেন দেওয়ান যিনি সংসদে এসেছেন, পরবর্তীতে মন্ত্রী হয়েছেন, সরকার তাঁকে পরে সরিয়ে ফেলেছে। এটা বাংলাদেশের ইতিহাসে কখনো হয়েছে কিনা সেটা আমার জানা নাই। সরকার এটা করতে পারছে কারণ সরকার কোনো জবাবদিহিতার আওতায় নেই।’
জুলাই সনদের প্রশ্নে পাহাড় থেকে সবার আওয়াজ তোলা উচিত বলেও মন্তব্য করেন এনসিপি আহ্বায়ক। তিনি বলেন, ‘সুতরাং আমরা মনে করি, জুলাই সনদ প্রশ্নে পাহাড় থেকে সবার আওয়াজ তোলা উচিত। ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে যাতে পাহাড়ের নাগরিক অধিকার আমরা নিশ্চিত করতে পারি। জুলাই এমন একটা জায়গা, যেখানে গণতন্ত্রের প্রশ্নে আমরা সকলেই ঐক্যবদ্ধ হতে পারি।’
স্থানীয় সরকার নির্বাচনে তিন পার্বত্য জেলায় বিশেষ গুরুত্ব দিয়ে কাজ করা হবে বলেও জানান নাহিদ ইসলাম। তাঁর ভাষ্য, ‘যাতে সেখান থেকে আমরা জনপ্রতিনিধি বের করে নিয়ে আসতে পারি।’
পাহাড়ের দীর্ঘদিনের বঞ্চনা, শোষণ, নিপীড়ন ও অন্যান্য সমস্যার রাজনৈতিক সমাধান প্রয়োজন বলেও উল্লেখ করেন তিনি। নাহিদ ইসলাম বলেন, “রাজনৈতিক দলগুলোকে আলাপ-আলোচনা ও সংলাপের মাধ্যমে একটা রাজনৈতিক সমাধানের দিকে যেতে হবে।”
সামরিক কায়দায় এসব সমস্যার স্থায়ী সমাধান প্রত্যাশা করা সমীচীন নয় বলেও মন্তব্য করেন এনসিপি আহ্বায়ক। তিনি বলেন, পাহাড়ে বিদ্যমান দ্বন্দ্বকে যারা জিইয়ে রেখে সুবিধা নিতে চায়, তাদের চিহ্নিত করতে হবে।
নাহিদ ইসলাম আরও বলেন, পাহাড়ের সমস্যা নিয়ে পুরোনোরা পারেনি, এখন যারা তরুণ, যুবসমাজ ও শিক্ষার্থী আছেন, তাঁদের নতুন করে এ বিষয়ে ভাবা উচিত।
এনসিপি চট্টগ্রামের বিভাগীয় সাংগঠনিক সম্পাদক এস এম সুজাউদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় পার্বত্য তিন জেলার এনসিপি নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

চাঁদপুরের মতলব উত্তর থেকে নিখোঁজের প্রায় ১২ ঘণ্টা পর ছেংগারচর সরকারি উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির শিক্ষার্থী রাতুল দেবনাথ (১৩)-কে বান্দরবানের দুর্গম পাহাড়ি এলাকা ১২ মাইল থেকে উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে জেলা পুলিশের মিডিয়া সেল থেকে এই তথ্য জানানো হয়।
৪৪ মিনিট আগে
কুড়িগ্রামে সার বিতরণে একের পর এক বিশৃঙ্খলা ও কৃষক ভোগান্তির মধ্যে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক আব্দুল্লাহ আল মামুনকে বদলি করা হয়েছে। তাঁকে ঝিনাইদহ জেলার বীজ প্রত্যয়ন অফিসার হিসেবে বদলি করেছে কৃষি মন্ত্রণালয়। সোমবার (২১ সেপ্টেম্বর) মন্ত্রণালয়ের উপসচিব কামরুল ইসলাম খান স্বাক্ষরিত এক...
১ ঘণ্টা আগে
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের নিহত ছেলে স্কুলছাত্র ইশায়াত শাহরিয়ার অপ্রতিমকে বিভিন্ন ফেসবুক আইডি থেকে অপরাধের সঙ্গে জড়ানোর চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন তার মা। এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করে তিনি বলেছেন, তাঁর নিজের কোনো অপরাধ থাকলে তিনি শাস্তি পেতে
১ ঘণ্টা আগে
গোপালগঞ্জের কাশিয়ানীতে এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে ১৭ জন আহত হয়েছেন। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার খলিশাখালী গ্রামে মওলা ও গোরা গ্রুপের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
২ ঘণ্টা আগে