
কওমি ঘরানার সাতটি ইসলামি রাজনৈতিক দলের ঐক্যের খসড়া রূপরেখা চূড়ান্ত করতে চট্টগ্রামের ফটিকছড়িতে হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সঙ্গে বৈঠক শুরু হয়েছে। ইসলামি দলগুলোকে একটি অভিন্ন রাজনৈতিক প্ল্যাটফর্মে আনার লক্ষ্যে এ বৈঠক অনুষ্ঠিত হচ্ছে।
আজ রোববার বেলা ১১টায় ফটিকছড়ির আল-জামিয়াতুল ইসলামিয়া আজিজুল উলুম বাবুনগর মাদ্রাসায় আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সভাপতিত্বে মূল বৈঠক শুরু হয়।
হেফাজতে ইসলাম সূত্রে জানা যায়, দেশের বিভিন্ন অঞ্চল থেকে সাত দলের প্রতিনিধিরা সকাল ৯টার দিকে বাবুনগর মাদ্রাসায় আসতে শুরু করেন। পরে সকাল ১০টায় উপকমিটির সদস্যদের নিয়ে খসড়া রূপরেখা নিয়ে একটি বৈঠক হয়। এরপর সকাল ১১টায় মূল বৈঠক শুরু হয়। প্রতিবেদন লেখা পর্যন্ত বৈঠক চলছিল।
জানা গেছে, কওমি ঘরানার সাতটি ইসলামি রাজনৈতিক দলের সম্ভাব্য ঐক্যের খসড়া রূপরেখা চূড়ান্ত করার লক্ষ্যে হেফাজতের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরী এ বৈঠকের আহ্বান করেছেন।
বৈঠকে ঐক্য প্রক্রিয়ায় যুক্ত সাতটি দলের পক্ষ থেকে পাঁচজন করে প্রতিনিধি অংশ নিয়েছেন। দলগুলো হলো ইসলামী আন্দোলন বাংলাদেশ, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ, খেলাফত মজলিস, বাংলাদেশ খেলাফত মজলিস, বাংলাদেশ খেলাফত আন্দোলন, ইসলামী ঐক্যজোট ও বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি।

হামলাকারীরা প্রথমে বারীর বাড়ির সামনে থাকা মুদি দোকানের শাটারের তালা ভাঙে। এরপর পেট্রল বোমা মেরে দোকানটিতে আগুন ধরিয়ে দেয়। এই অবস্থা দেখে বারীসহ তার পরিবারের লোকজন বেরিয়ে আসেন। তখন বারীকে পেয়ে ধারালো অস্ত্র দিয়ে তাকে কোপানো হয়। এরপর হামলাকারীরা চলে গেলে বারীকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক)...
৯ মিনিট আগে
গতকাল শনিবার রাতে কুমিল্লা নগরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ৩৭ জনকে আটক করেছে কোতোয়ালি মডেল থানার পুলিশ। পুলিশের দাবি, আটক ব্যক্তিদের মধ্যে চারজন কিশোর গ্যাংয়ের সঙ্গে সরাসরি জড়িত। তাঁরা সবাই রতন গ্রুপের সক্রিয় সদস্য।
২১ মিনিট আগে
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শহীদ শামসুজ্জোহা হলে বিছানায় ঘুমন্ত অবস্থায় বিষধর সাপের কামড়ে এক শিক্ষার্থী আহত হয়েছেন। আজ রোববার (২৭ সেপ্টেম্বর) ভোর সাড়ে ৫টার দিকে হলের ১৩৮ নম্বর কক্ষে এ ঘটনা ঘটে।
২৭ মিনিট আগে
চট্টগ্রামে বিরোধপূর্ণ একটি জায়গা জোরপূর্বক দখলের চেষ্টার মামলায় সৌদি আরবে থাকা এক ব্যক্তিকে আসামি করে আদালতে অভিযোগপত্র দিয়েছে পুলিশ। অভিযোগপত্রে তাঁর বিরুদ্ধে ঘটনার সময় দেশে উপস্থিত থেকে অন্য আসামিদের সঙ্গে মিলে জায়গা দখলের চেষ্টার কথা বলা...
৩০ মিনিট আগে