
রাজশাহীতে আবদুল বারী (৪০) নামের এক মুদি দোকানিকে কুপিয়ে হত্যা করা হয়েছে। এর আগে পেট্রলবোমা মেরে তাঁর দোকানটি পুড়িয়ে দেওয়া হয়েছে। টাকা ভাঙিয়ে না দেওয়ার জেরে গতকাল শনিবার দিবাগত রাত পৌনে ২টার দিকে নগরের রাজপাড়া থানার বাকির মোড় এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আবদুল বারী ওই এলাকার বদরুল সরকারের ছেলে।
নিহতের স্বজন ও পুলিশের সঙ্গে কথা বলে জানা গেছে, গতকাল শনিবার সন্ধ্যার পরে শহরের চন্ডিপুর এলাকার কিছু বখাটে বাকির মোড় এলাকায় মাদক সেবন করতে আসে। তারা টাকা ভাঙাতে বারীর দোকানে গিয়েছিল। বারী জানিয়েছিলেন, টাকা ভাঙতি হবে না। এ নিয়ে তাঁদের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে তাঁদের হাতাহাতিও হয়। এর জের ধরে রাত পৌনে ২টার দিকে ৫০ থেকে ৫৫ জনের একটি দল দেশীয় অস্ত্র এবং পেট্রলবোমা নিয়ে এসে অতর্কিত হামলা চালায়।
হামলাকারীরা প্রথমে বারীর বাড়ির সামনে থাকা মুদি দোকানের শাটারের তালা ভাঙে। এরপর পেট্রলবোমা মেরে দোকানটিতে আগুন ধরিয়ে দেয়। এই অবস্থা দেখে বারীসহ তাঁর পরিবারের লোকজন বেরিয়ে আসেন। তখন বারীকে পেয়ে ধারালো অস্ত্র দিয়ে তাঁকে কোপানো হয়। এরপর হামলাকারীরা চলে গেলে বারীকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নেওয়া হয়। এ সময় চিকিৎসক বারীকে মৃত ঘোষণা করেন।
রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ জানান, খবর পেয়ে রাতেই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। রোববার দুপুর পর্যন্ত এ ঘটনায় কাউকে আটক করা যায়নি।
ওসি জানান, নিহত মুদি দোকানীর মরদেহ রামেক হাসপাতালের মর্গে আছে। ময়নাতদন্তের পর মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। এ নিয়ে মামলার প্রক্রিয়া চলছে। মামলার এজাহার দেখে আসামিদের গ্রেপ্তার করা হবে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।

গতকাল শনিবার রাতে কুমিল্লা নগরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ৩৭ জনকে আটক করেছে কোতোয়ালি মডেল থানার পুলিশ। পুলিশের দাবি, আটক ব্যক্তিদের মধ্যে চারজন কিশোর গ্যাংয়ের সঙ্গে সরাসরি জড়িত। তাঁরা সবাই রতন গ্রুপের সক্রিয় সদস্য।
২৮ মিনিট আগে
কওমি ঘরানার সাতটি ইসলামি রাজনৈতিক দলের ঐক্যের খসড়া রূপরেখা চূড়ান্ত করতে চট্টগ্রামের ফটিকছড়িতে হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সঙ্গে বৈঠক শুরু হয়েছে। ইসলামি দলগুলোকে একটি অভিন্ন রাজনৈতিক প্ল্যাটফর্মে আনার লক্ষ্যে এ বৈঠক অনুষ্ঠিত হচ্ছে।
৩০ মিনিট আগে
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শহীদ শামসুজ্জোহা হলে বিছানায় ঘুমন্ত অবস্থায় বিষধর সাপের কামড়ে এক শিক্ষার্থী আহত হয়েছেন। আজ রোববার (২৭ সেপ্টেম্বর) ভোর সাড়ে ৫টার দিকে হলের ১৩৮ নম্বর কক্ষে এ ঘটনা ঘটে।
৩৪ মিনিট আগে
চট্টগ্রামে বিরোধপূর্ণ একটি জায়গা জোরপূর্বক দখলের চেষ্টার মামলায় সৌদি আরবে থাকা এক ব্যক্তিকে আসামি করে আদালতে অভিযোগপত্র দিয়েছে পুলিশ। অভিযোগপত্রে তাঁর বিরুদ্ধে ঘটনার সময় দেশে উপস্থিত থেকে অন্য আসামিদের সঙ্গে মিলে জায়গা দখলের চেষ্টার কথা বলা...
৩৬ মিনিট আগে