
খাগড়াছড়ি কেন্দ্রীয় কারাগারের দেয়াল টপকে দুই আসামি পালিয়েছে। তবে এর মধ্যে একজনকে আটক করা হয়েছে। রোববার (৯ নভেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন পুলিশ সুপার মো. আরেফিন জুয়েল।
পালিয়ে যাওয়া দুই আসামিরা হলেন খাগড়াছড়ি সদরের ইসলামপুর এলাকার নুরুল ইসলামের ছেলে শফিকুল ইসলাম (২৪) এবং রামগড় উপজেলার সিলেটিপাড়া এলাকার বাচ্চু মিয়ার ছেলে রাজিব হোসেন (২০)।
পুলিশ জানায়, খাগড়াছড়ি কেন্দ্রীয় কারাগারের দক্ষিণ পাশের দেয়াল ডিঙিয়ে হাজতি আসামি শফিকুল ইসলাম (২৪) ও হাজতি আসামি রাজিব হোসেন এরশাদ (২০) পালিয়ে যায়। আসামি রাজিব হোসেনকে জনতা খাগড়াছড়ি শহরের টিঅ্যান্ডটি গেট এলাকার সামনে থেকে আটক করতে পারলেও শফিকুল ইসলামকে এখনো আটক করা যায়নি।
খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বাতেন মৃধা জানান, শফিকুল ইসলামকে গ্রেপ্তারে ব্যাপক তল্লাশি চলছে।

চট্টগ্রাম নগরের (চট্টগ্রাম-৯ আসন) আঞ্চলিক লোকপ্রশাসন কেন্দ্রে ভোট দিয়েছেন জাতীয় দলের সাবেক ক্রিকেটার তামিম ইকবাল। আজ বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে আসকারদীঘিরপাড় এলাকায় অবস্থিত এই কেন্দ্রে আসেন তামিম। একটি সাদা পাজেরো করে এসে সামনে-পেছনে সেনা নিরাপত্তায় তিনি কেন্দ্রে প্রবেশ করেন।
৬ মিনিট আগে
খুলনা মহানগর বিএনপির সাবেক দপ্তর সম্পাদক মহিফুজ্জামান কচির (৫৮) মৃত্যুকে ঘিরে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে খুলনা আলিয়া মাদ্রাসা কেন্দ্রের ভেতরে জামায়াত নেতা ও আলিয়া মাদ্রাসার বর্তমান অধ্যক্ষ ড. মো. আব্দুর রহীম এবং শিবির নেতা মাহবুব বিএনপি নেতা মহিফুজ্জামান কচিকে সজোরে ধাক্কা দেন।
৬ মিনিট আগে
বাগেরহাটের শরণখোলায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে জামায়াত-বিএনপির অন্তত ১৯ জন নেতা-কর্মী আহত হয়েছেন। আহতরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছেন। এ নিয়ে এলাকায় সৃষ্ট উত্তেজনাকর পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। আজ বৃহস্পতিবার বেলা ১১টার দিকে উপজেলার সাউথখালী
১১ মিনিট আগে
চুয়াডাঙ্গার দামুড়হুদায় পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার পরও কেন্দ্রে গিয়ে ভোট দেওয়ার চেষ্টা করায় মো. শাহাবুদ্দিন নামের এক স্কুলশিক্ষককে ৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এর আগে আজ বৃহস্পতিবার সকালে নাপিতখালী ভোটকেন্দ্র থেকে তাঁকে আটক করা হয়।
১৭ মিনিট আগে