
চট্টগ্রাম নগরের ষোলশহর রেল স্টেশনের পশ্চিমে পাহাড় ধসে বাবা-মেয়ের মৃত্যু হয়েছে। আজ রোববার সকাল সাড়ে ৭টার দিকে পাঁচলাইশ থানার ষোলশহর এলাকার আইডব্লিউ কলোনির ভেতরে এ ঘটনা ঘটে। চমেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম আশেক বিষয়টি নিশ্চিত করেন।
নিহতরা হলেন মো. সোহেল (৩৫) এবং তাঁর সাত মাস বয়সী মেয়ে বিবি জান্নাত।
বায়েজিদ ফায়ার স্টেশনের উপসহকারী পরিচালক আব্দুল্লাহ হারুন পাশা বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে চারজনকে মাটিচাপা পড়া অবস্থায় উদ্ধার করা হয়। তাঁদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
চমেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম আশেক বলেন, পাঁচলাইশের আইডব্লিউ কলোনির ভেতরে পাহাড় ধসে আহত চারজনকে হাসপাতালে আনা হলে দুজনকে চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন।
রেলওয়ে সূত্রে জানা যায়, পাহাড়ধস যেখানে ঘটেছে, সেই জায়গা রেলওয়ের। অবৈধভাবে সেখানে বসতি স্থাপন করেছিল অর্ধশতাধিক পরিবার।

চট্টগ্রামের সীতাকুণ্ডে পুলিশ সদস্য মো. শফিকুল ইসলামের ওপর হামলার অভিযোগে চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সহসভাপতি মোহাম্মদ ইসমাইল হোসেনকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। যুবদল তাঁর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছে।
৫ মিনিট আগে
ঝড়-বৃষ্টিতে পলিথিনের ছাউনি উড়ে যেত। বৃষ্টির পানি গড়িয়ে পড়ত চৌকিতে। তীব্র রোদে উত্তপ্ত হয়ে উঠত আশ্রয়টুকু। সেই পলিথিনের নিচেই দিনের পর দিন কেটে যাচ্ছিল বৃদ্ধ কফিল প্রামাণিক (৭০) ও তাঁর দৃষ্টিপ্রতিবন্ধী ছেলে আসমত প্রামাণিকের (৫২) জীবন।
১১ মিনিট আগে
চট্টগ্রামের মিরসরাইয়ে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্র, মুখোশসহ ডাকাত দলের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে জোরারগঞ্জ থানা-পুলিশ। গতকাল বৃহস্পতিবার রাতে বারইয়ারহাট-খাগড়াছড়ি আঞ্চলিক মহাসড়কের করেরহাট ইউনিয়নের গেড়ামারা এলাকার নয়াটিলা মাজারের প্রায় ১০০ গজ পূর্বে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
১৪ মিনিট আগে
মানিকগঞ্জের ঘিওরে ফেসবুকে ইসলাম ধর্ম ও আল্লাহকে নিয়ে কটূক্তি এবং ব্যঙ্গাত্মক ছবি প্রকাশের অভিযোগে বাসুদেব রাজবংশীকে গ্রেপ্তার করে আদালতে পাঠিয়েছে পুলিশ। শুনানি শেষে আদালত তাঁকে কারাগারে পাঠানোর আদেশ দেন। এ ঘটনায় সাইবার সুরক্ষা আইনে মামলা হয়েছে।
১৮ মিনিট আগে