
চট্টগ্রাম নগরের বন্দর থানার আদর্শ পাড়া এলাকায় অনলাইন জুয়ায় টাকা হারার পর কথা-কাটাকাটির একপর্যায়ে স্ত্রীকে হত্যার অভিযোগ উঠেছে স্বামী মো. জাবেদের বিরুদ্ধে। আজ বুধবার সকাল আনুমানিক ১০টায় ছুরিকাঘাতে হত্যা করা হয় সানজু বিবিকে (৩৫)। এ ঘটনায় এসআরবি-৭ জাবেদকে আটক করেছে এবং হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি রক্তমাখা ছুরি উদ্ধারের কথা জানিয়েছে।
এসআরবি-৭ সূত্রে জানা গেছে, আটক জাবেদ বন্দর থানার আদর্শ পাড়ার মৃত মো. আব্দুলের ছেলে।
আজ বিকেল ৩টায় নগরের চান্দগাঁও ক্যাম্পে আয়োজিত সংবাদ সম্মেলনে এসআরবি-৭-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মোস্তাফিজুর রহমান সাংবাদিকদের বলেন, জাবেদ অনলাইন জুয়ায় আসক্ত। ঘটনার দিন সকালে অনলাইন জুয়ায় টাকা হারানোর পর স্ত্রীর সঙ্গে কলহ শুরু হয়।
মোস্তাফিজুর রহমান বলেন, ‘একপর্যায়ে জাবেদ স্ত্রীকে হত্যার উদ্দেশ্যে গলায় ছুরি দিয়ে আঘাত করে রক্তাক্ত জখম করে। এ সময় স্ত্রীর চিৎকারে আশপাশের লোকজন জড়ো হলে ঘাতক স্বামী ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।’
পরিবারের অন্য সদস্যরা সানজু বিবিকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন বলে জানান এসআরবি-৭-এর অধিনায়ক।
মোস্তাফিজুর রহমান বলেন, ‘হত্যাকাণ্ডের খবর পেয়ে আমাদের একটি দল আসামিকে ধরতে তাৎক্ষণিক অভিযান শুরু করে। পরে তাঁর অবস্থানের তথ্য পেয়ে দুপুর ১২টার দিকে বন্দর পুরাতন মার্কেট এলাকা থেকে জাবেদকে আটক করা হয়। পরবর্তী আইনানুগ ব্যবস্থা নিতে তাঁকে বন্দর থানায় হস্তান্তর করা হয়েছে।’
জাবেদের দেখানো মতে তাঁর বসতঘরের সামনে থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত রক্তমাখা ছুরিটি উদ্ধার করা হয়েছে বলে দাবি করেন মোস্তাফিজুর রহমান।

কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে চোরাচালানের নিয়ন্ত্রণ ও ভাগাভাগিকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে গোলাম মস্তফা টেঙ্গর (৬০) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। সংঘর্ষে গুলি ও ধারালো অস্ত্রের আঘাতে উভয় পক্ষের অন্তত সাতজন গুরুতর আহত হয়েছেন।
১০ মিনিট আগে
দেশবরেণ্য শিক্ষক, বিশিষ্ট সমাজবিজ্ঞানী ও ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. জিনাত হুদাকে সাময়িক বহিষ্কার এবং তাঁর বিরুদ্ধে ট্রাইব্যুনাল গঠনের সিদ্ধান্তে গভীর উদ্বেগ, ক্ষোভ ও তীব্র প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ পাবলিক বিশ্ববিদ্যালয় প্রগতিশীল শিক্ষক সমাজ।
১২ মিনিট আগে
সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) এক ছাত্রদল কর্মীর প্রেমিকাকে এক শিক্ষার্থীর প্রেমের প্রস্তাবের অভিযোগের মীমাংসায় গিয়ে শাখা ছাত্রদলের দুই নেতা-কর্মীর মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে।
২৮ মিনিট আগে
খুলনা সিটি করপোরেশনের (কেসিসি) প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু ডুমুরিয়া উপজেলার সলুয়ায় নির্মাণাধীন বর্জ্য রিসাইক্লিং প্ল্যান্টের কাজের অগ্রগতি পরিদর্শন করেছেন। আজ বৃহস্পতিবার সকালে পরিদর্শনকালে প্ল্যান্টে স্থাপিত যন্ত্রপাতি পরীক্ষামূলকভাবে চালু করা হয়।
৩১ মিনিট আগে