
কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে মাদক ও বিভিন্ন চোরাচালানের নিয়ন্ত্রণ এবং ভাগাভাগিকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে গোলাম মস্তফা টেঙ্গর (৬০) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। সংঘর্ষে গুলি ও ধারালো অস্ত্রের আঘাতে উভয় পক্ষের অন্তত সাতজন গুরুতর আহত হয়েছেন।
আজ বৃহস্পতিবার (১ অক্টোবর) বেলা সাড়ে ৩টার দিকে উপজেলার রামকৃষ্ণপুর ইউনিয়নের ভারত সীমান্তসংলগ্ন দুর্গম চরাঞ্চলের চড়ুইকুড়ি (মরার চর) গ্রামে এই ঘটনা ঘটে। নিহত টেঙ্গর ওই গ্রামের মৃত দৈব মণ্ডলের ছেলে।
স্থানীয় সূত্র জানায়, ভারত থেকে আসা মাদক ও চোরাচালানের নিয়ন্ত্রণ নিয়ে স্থানীয় ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য আজাহার এবং পটল মণ্ডলের গ্রুপের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এর জেরে গত দুই-তিন দিন ধরে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা ও পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। এরই ধারাবাহিকতায় আজ বিকেলে দুই পক্ষ দেশীয় অস্ত্র ও আগ্নেয়াস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় কয়েক রাউন্ড গুলি ছোড়া হয় বলে স্থানীয়রা জানান।
জানা গেছে, সংঘর্ষ চলাকালে পটল গ্রুপের প্রধান পটলের ছোট ভাই টেঙ্গর পেটে সড়কি ও গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন। পরে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়।
সংঘর্ষে আহত ব্যক্তিরা হলেন সুমন মিয়া (৫০), হাদু মণ্ডল (৭০), রাশিদুল (৩৫), ফটিক (৫৫), বজলু (৫৫), আজাদ মণ্ডল (৬০) ও রাজু মণ্ডল (৩০)। তাঁদের স্থানীয় বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
রামকৃষ্ণপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সিরাজ মণ্ডল বলেন, দুই গ্রুপের বিরোধের জেরে কয়েক দিন ধরে চলা উত্তেজনা আজ সংঘর্ষে রূপ নেয়।
দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদুর রহমান বলেন, সীমান্তসংলগ্ন দুর্গম চরাঞ্চলে সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এলাকাটি যোগাযোগবিচ্ছিন্ন হওয়ায় পুলিশ পৌঁছাতে বেগ পেতে হচ্ছে। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এবং জড়িতদের আটকে সীমান্ত এলাকায় অভিযান চালানো হচ্ছে।

অভিযানের সময় নীলফা বাজারের মোল্লা ফার্মেসির ফ্রিজে ওষুধের সঙ্গে তরকারি পাওয়া যায়। একই সঙ্গে বিদেশি, নকল ও মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির দায়ে দোকানের মালিক হেদায়েত মোল্লাকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। এ ছাড়া মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি ও ড্রাগ লাইসেন্স না থাকায় একই বাজারের জয় ফার্মেসির
২ মিনিট আগে
নাটোরের গুরুদাসপুরে ধর্ষণের দায়ে যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত ফিরোজুল ইসলাম (৪৮) নামের এক শিক্ষক উচ্চ আদালত থেকে জামিনে বেরিয়ে বাদীকে হত্যার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। উচ্চ আদালতের আদেশে গত মঙ্গলবার রাতে রাজশাহী কারাগার থেকে মুক্তির পর ফিরোজুলকে শতাধিক গাড়ির বহর নিয়ে ফুল দিয়ে বরণ করেন তাঁর সমর্থকেরা।
৮ মিনিট আগে
জামালপুরের ইসলামপুরে গৃহবধূ মঞ্জুয়ারা খাতুন (২৮) হত্যাকাণ্ডে জড়িতদের বিচার দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলার চরগোয়ালিনী ইউনিয়নের হরিণধরা এলাকায় এ কর্মসূচি পালন করা হয়।
১০ মিনিট আগে
২০২১ সালের ১ অক্টোবর লবণচরা থানার উত্তর হরিণটানা এলাকার মোতালেবের ছেলে মো. আলমগীরের সঙ্গে তাঁর বিয়ে হয়। বিয়ের পর স্বামী বেকার থাকায় প্রবাসী দুই বোনের আর্থিক সহযোগিতায় জনতা ব্যাংকে তাঁর চাকরির ব্যবস্থা করে দেন। শুধু তা-ই নয়, ৩০ লাখ ৯০ হাজার টাকা খরচ করে স্বামীর জমির ওপর বাড়ি নির্মাণ এবং নিজের...
১৬ মিনিট আগে