লক্ষ্মীপুরে গ্রাহককে মুজিব শতবর্ষের ঘর পাইয়ে দেওয়ার কথা বলে অর্থ আত্মসাৎ ও প্রতারণার কারণে দুই নারী এনজিও কর্মীকে এক মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। পরে দণ্ডপ্রাপ্তদের জেলা কারাগারে পাঠানো হয়েছে। তারা স্থানীয় বঙ্গভূমি সামাজিক উন্নয়ন ফাউন্ডেশন নামে এনজিওর কর্মী।
আজ মঙ্গলবার বিকেলে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরিফুর রহমান ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন—সদর উপজেলার মান্দারী ইউনিয়নের দক্ষিণ মান্দারী গ্রামের মো. আনোয়ারের স্ত্রী সুমাইয়া ও একই এলাকার মো. শামছুর স্ত্রী ফাতেমা।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, স্থানীয় বঙ্গভূমি সামাজিক উন্নয়ন ফাউন্ডেশন নামে এনজিওর হয়ে ২৭০০ গ্রাহকের টাকা প্রায় ১০ লাখ টাকা আত্মসাৎ করেছেন তারা। সেই সঙ্গে মুজিব শতবর্ষের ঘর পাইয়ে দেবে বলে কয়েকজনের কাছ থেকে ৬০ হাজার করেও টাকা নিয়েছেন তারা।
এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট আরিফুর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘একটি এনজিওর নাম করে ওই দুই নারী ২৭০০ গ্রাহকের প্রায় ১০ লাখ টাকা আত্মসাৎ করেছে। এ ছাড়া তারা মুজিব শতবর্ষের সরকারি ঘর পাইয়ে দেওয়ার কথা বলে কয়েকজনের কাছ থেকে ৬০ হাজার টাকা করে হাতিয়ে নিয়েছে।’
তিনি আরও বলেন, ‘ভবানীগঞ্জ এলাকার কয়েকজন ভুক্তভোগী তাদেরকে আটক করে। খবর পেয়ে সেখানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। তারা দায় স্বীকার করেছে। তাদেরকে এক মাস করে কারাদণ্ড দেওয়া হয়েছে।’

দ্বিতীয় স্ত্রী মোছা. মরিয়ম খাতুন (১৯) ‘আত্মহত্যার’ সময় ন্যাম ভবনের ফ্ল্যাটেই ছিলেন সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম। তিনি তখন আত্মীয়স্বজন নিয়ে ডাইনিংয়ে খাওয়া-দাওয়া করছিলেন। এ সময় তাঁর সঙ্গে ছিলেন প্রথম স্ত্রী মাকছুদা ইসলামও। এমপি নজরুল নামাজ পড়ার পরে খাওয়া-দাওয়ার আয়োজনে...
১৪ মিনিট আগে
রাজধানীর বারিধারায় ফুটপাতে বসে থাকা এক নির্মাণশ্রমিককে চাপা দিয়েছে দ্রুতগতির একটি প্রাইভেট কার। এতে ঘটনাস্থলেই মেহেদী হাসান (২৪) নামের ওই শ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় এক কিশোরকে আটক করেছে পুলিশ। তাঁর কোনো ড্রাইভিং লাইসেন্স ছিল না।
৩৮ মিনিট আগে
বাংলাদেশি বংশোদ্ভূত অস্ট্রেলিয়ার নাগরিক রেহানা পারভীন হত্যা মামলার অভিযোগপত্রভুক্ত পলাতক আসামি তাঁর স্বামী আওলাদ হোসাইন। ২০২৪ সালের জুলাইয়ে স্ত্রী নিখোঁজ বলে প্রচার করে ফিরে যান অস্ট্রেলিয়ায়। স্ত্রীর স্বাভাবিক মৃত্যু হয়েছে মর্মে জাল মৃত্যু সনদ দেন সে দেশের সরকারি দপ্তরে। কিন্তু শেষ রক্ষা হলো না।
২ ঘণ্টা আগে
গুলশান-বনানী-বারিধারা লেক দূষণমুক্ত করতে তিন বছরের প্রকল্প টেনে বাড়ানো হয়েছে ১৬ বছর। ব্যয় বরাদ্দ বাড়িয়ে করা হয়েছে ৫৫০ কোটি টাকা। তবু দূষণমুক্ত হয়নি রাজধানীর সবচেয়ে অভিজাত এলাকার এই জলাশয়। প্রকল্পটির অনিয়ম নিয়ে উত্থাপিত অডিট আপত্তিগুলোরও বড় অংশ অনিষ্পন্ন রয়েছে।
২ ঘণ্টা আগে