Ajker Patrika

ফটিকছড়িতে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ৪

ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি
আপডেট : ০৮ নভেম্বর ২০২৬, ০৯: ৩১
ফটিকছড়িতে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ৪
নিহত জিসান । ছবি: সংগৃহীত

চট্টগ্রামের ফটিকছড়িতে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে জিসান (১৮) নামে এক তরুণ নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও চারজন। আহত ব্যক্তিরা চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

গতকাল শনিবার (৭ নভেম্বর) রাত সাড়ে ৭টার দিকে উপজেলার লেলাং ইউনিয়নের গহিরা-হেঁয়াকো সড়কের চাড়ালিয়াহাটের দক্ষিণ পাশে এ দুর্ঘটনা ঘটে। নিহত জিসান উপজেলার লেলাং ইউনিয়নের গোপালঘাটা গ্রামের আকবর আলীর ছেলে। আহতদের মধ্যে রয়েছেন একই ইউনিয়নের সৌরভ (২৩), সাগর (২৬) ও বারেক (৩২)। তাঁরা চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। আহত অপর ব্যক্তির পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, দ্রুতগতিতে চলার সময় বিপরীত দিক থেকে আসা দুটি মোটরসাইকেলের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল দুটি দুমড়েমুচড়ে যায় এবং আরোহীরা গুরুতর আহত হন।

দুর্ঘটনার পর স্থানীয়রা আহতদের উদ্ধার করে ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে তাঁদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। পরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় জিসানের মৃত্যু হয়।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ পরিদর্শক নুরুল আলম আশেক বিষয়টি নিশ্চিত করে জানান, মোটরসাইকেল দুর্ঘটনায় আহতদের হাসপাতালে আনা হলে চিকিৎসাধীন অবস্থায় ১৮ বছর বয়সী এক তরুণের মৃত্যু হয়। আহত অন্যরা হাসপাতালে চিকিৎসাধীন।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত