Ajker Patrika

প্রস্রাবের কথা বলে হাতকড়াসহ পালালেন আসামি, চার ঘণ্টা পর আটক

ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি
আপডেট : ০৮ নভেম্বর ২০২৬, ০৯: ১৪
প্রস্রাবের কথা বলে হাতকড়াসহ পালালেন আসামি, চার ঘণ্টা পর আটক
থানা, চট্টগ্রাম। ছবি: আজকের পত্রিকা

চট্টগ্রামের ফটিকছড়িতে পুলিশের হেফাজত থেকে হাতকড়াসহ পালিয়ে যাওয়া এক মাদক কারবারিকে চার ঘণ্টা পর আবারও আটক করেছে পুলিশ। গতকাল শনিবার বিকেল ৪টার দিকে উপজেলার জাফতনগর পুলিশ ফাঁড়ি থেকে পালিয়ে যান ইয়াসিন। পরে রাত ৮টার দিকে অভিযান চালিয়ে তাঁকে আটক করা হয়।

ইয়াসিন জাফতনগর এলাকার মোহাম্মদ ইউনুছের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার জাফতনগর ইউনিয়নের মোহাম্মদ ফকিরহাটসংলগ্ন আমির আলী সওদাগর বাড়ির নিজ ঘর থেকে চার গ্যালন মদসহ ইয়াসিনকে আটক করেন জাফতনগর পুলিশ ফাঁড়ির সদস্যরা। পরে তাঁকে ফাঁড়িতে নেওয়া হয়। সেখানে প্রস্রাব করার কথা বলে হাতকড়া পরা অবস্থায় বাইরে বের হন ইয়াসিন। একপর্যায়ে পুলিশের চোখ ফাঁকি দিয়ে হাতকড়াসহ পালিয়ে যান তিনি।

এ বিষয়ে জানতে জাফতনগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) পরিমল চন্দ্র মল্লিকের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি সাড়া দেননি।

ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল আলম খান বিষয়টি নিশ্চিত করে বলেন, পুলিশের হেফাজত থেকে আসামি পালিয়ে গেলেও অভিযান চালিয়ে তাঁকে আবার আটক করা হয়েছে। তাঁকে থানায় আনা হচ্ছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত