
পানি ছাড়ার ছয় ঘণ্টা পর রাঙামাটির কাপ্তাই জলবিদ্যুৎকেন্দ্রের ১৬টি জলকপাট বন্ধ করেছে কর্ণফুলী বিদ্যুৎকেন্দ্র কর্তৃপক্ষ। কাপ্তাই লেকে পানি ১০৮ ফুট মিন সি লেভেল বা বিপৎসীমা অতিক্রম করায় আজ রোববার জলবিদ্যুৎকেন্দ্রের ১৬টি স্পিলওয়ের গেট খুলে দিয়ে পানি ছাড়া হয়েছে।
কাপ্তাই বিদ্যুৎকেন্দ্রের ব্যবস্থাপক এ টি এম আব্দুজ্জাহের এ তথ্য নিশ্চিত করেছেন।
জলবিদ্যুৎকেন্দ্রের ১৬টি স্পিলওয়ের গেট দিয়ে ৬ ইঞ্চি করে প্রতি সেকেন্ডে ৯ হাজার কিউসেক পানি ছাড়া হয়েছে। হ্রদে পানি বাড়ায় বর্তমানে কেন্দ্র থেকে দৈনিক ৫টি ইউনিটে সর্বোচ্চ ২১৯ মেগাওয়াট পর্যন্ত বিদ্যুৎ উৎপাদিত হচ্ছে।
এর আগে শনিবার বেলা ৩টায় কর্ণফুলী বিদ্যুৎকেন্দ্র কর্তৃপক্ষ এক নোটিশে পানি ছাড়ার বিষয়টি নিশ্চিত করে। ওই দিন রাত ১০টায় পানি ছাড়ার কথা থাকলেও পরে পরিবর্তন করে ২৫ আগস্ট সকাল ৮টা ১০ মিনিটে পানি ছাড়া হয়। এ জন্য ভাটি অঞ্চলকে আগে জরুরি সতর্কবার্তা দেওয়া হয়েছিল।
এদিকে পানি ছাড়ার সময় চন্দ্রঘোনা-বাঙ্গালহালিয়া এলাকায় ফেরি পারাপার বন্ধ রাখে রাঙামাটি সড়ক ও জনপদ বিভাগ। যেকোনো ধরনের দুর্ঘটনা এবং প্রাণহানি এড়াতে ফেরি পারাপার বন্ধ রাখা হয়। নদীর গতিবেগ কমে গেলে আবারও ফেরি পারাপার শুরু করা হবে বলে সড়ক ও জনপদ বিভাগের পক্ষ থেকে জানানো হয়। ফেরি পারাপার বন্ধ থাকার সময় রাজস্থলী-বান্দরবান যাওয়ার যাত্রীদের চরম দুর্ভোগে পড়তে হয়েছে।

চট্টগ্রামের কর্ণফুলী নদী থেকে এক নারীর হাত-বাঁধা বস্তাবন্দী লাশ উদ্ধার করেছে পুলিশ। বস্তা উদ্ধারের পর দেখা যায়, ভেতরে হাত-পা রশি দিয়ে শক্ত করে বাঁধা অর্ধগলিত লাশ। শরীরে আঘাতের চিহ্নও রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ওই নারীকে হত্যার পর লাশ গুমের উদ্দেশ্যে বস্তাবন্দী করে নদীতে ফেলে দেওয়া হয়েছে।
১১ মিনিট আগে
শেরপুরের নালিতাবাড়ী পৌর শহরে একটি অসুস্থ গরু জবাই করে মাংস বিক্রির চেষ্টার অভিযোগে এক মাংসের দোকানিকে অর্থদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। একই অভিযানে পশুর স্বাস্থ্য পরীক্ষা ছাড়াই জবাইয়ের অভিযোগে আরও তিন দোকানিকে ১৫ হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে।
২৬ মিনিট আগে
রেলপথ প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ বলেছেন, সরকার ইতিমধ্যে সিদ্ধান্ত নিয়েছে নতুন করে রেলের কোনো জমি লিজ দেবে না। বর্তমানে যেসব লিজ রয়েছে, সেগুলো পর্যবেক্ষণ করে যেগুলো বাতিল করা যায়, সেগুলো বাতিল করা হবে। আজ শনিবার বিকেল সাড়ে ৪টার দিকে চট্টগ্রাম রেলওয়ে স্টেশনে সাংবাদিকদের এক ব্রিফিংয়ে প্রতিমন্ত্রী...
২৮ মিনিট আগে
নাগরিকদের সচেতনতা ও সামাজিক উদ্যোগ ছাড়া কোনোভাবেই ঢাকা শহরকে পরিচ্ছন্ন ও সবুজ নগরীতে পরিণত করা সম্ভব নয়। সবাই নিজ নিজ দায়িত্ব পালন করলে জলাবদ্ধতা, বর্জ্য ব্যবস্থাপনা ও পরিবেশ দূষণের বড় অংশ নিয়ন্ত্রণে আনা সম্ভব। বিশ্বের অন্যতম দূষিত শহরের তালিকা থেকে ঢাকাকে বের করে আনতে হলে নাগরিকদের আচরণে...
৩০ মিনিট আগে