
কক্সবাজারের টেকনাফ পৌরসভার নাইট্যংপাগা এলাকার পাহাড় থেকে একটি বন্য হাতি পড়ে গিয়ে গুরুতর আহত হয়েছে। আহত হাতিটির দ্রুত চিকিৎসার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
আজ শনিবার সন্ধ্যায় প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন এ তথ্য জানান। তিনি বলেন, ‘ভারী বর্ষণের ফলে নরম মাটি ধসে যাওয়ায় টেকনাফের নাইট্যংপাড়ার পাহাড় থেকে একটি বন্য হাতি ৩০০ ফুট উঁচু পাহাড় থেকে পড়ে যায়। হাতিটির পেছনের পা এবং বুকে ক্ষত হয়েছে। এই খবর শুনে মাননীয় প্রধানমন্ত্রী উদ্বিগ্ন হয়ে পড়েন। তিনি সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন যেন হাতিটির চিকিৎসা গুরুত্বের সঙ্গে করা হয়, হাতিটিকে সুস্থ করে তোলার সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়।’
আজ শনিবার টেকনাফ পৌরসভার নাইট্যংপাড়া ও সদর বনবিটের শিয়াল্যাঘোনা এলাকায় এ হাতিটি দুর্ঘটনায় পড়ে।
আতিকুর রহমান বলেন, ‘এর পরে আমি আহত হাতিটির চিকিৎসার খোঁজ-খবর নিয়েছি। স্থানীয় প্রশাসন, বন বিভাগের কর্মকর্তারা এবং প্রাণী অধিদপ্তরের চিকিৎসকেরা দ্রুত ঘটনাস্থলে গেছেন। হাতিটিকে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে আমাকে জানানো হয়েছে।’
আতিকুর রহমান বলেন, ‘স্থানীয় প্রশাসন আমাকে জানিয়েছে, বন্য হাতিটির পা ও বুকে ক্ষত স্থানে সেলাই দেওয়া হয়েছে। বন বিভাগ, পুলিশ বিভাগসহ স্থানীয় প্রশাসন সবাই মিলে হাতিটিকে সুস্থ করার চেষ্টা চালাচ্ছে বলে আমাকে জানানো হয়েছে। হাতিটির পেছনের দুইটি পা বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। পেটেও ক্ষত হয়েছে।’

চট্টগ্রামের রাউজানে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে পারিবারিকভাবে আয়োজিত অনুষ্ঠানে খাবার খেয়ে দাবি করে বসেন চাঁদা। দুই লাখ টাকা চাঁদা না পেয়ে আয়োজকদের ওপর হামলা, শ্লীলতাহানি ও স্বর্ণালংকার ছিনতাইয়ের অভিযোগ উঠেছে স্থানীয় একদল যুবকের বিরুদ্ধে।
২৭ মিনিট আগে
রাজধানীর পশ্চিম জুরাইনে একটি মাদ্রাসার ছাদ থেকে পড়ে ইয়ামিন (১০) নামের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। তবে সে কীভাবে পড়েছে, সেটি নিশ্চিত করে জানাতে পারেনি মাদ্রাসা কর্তৃপক্ষ।
৪৪ মিনিট আগে
সৌদি আরবে রেসিং কারের চাপায় জাহাঙ্গীর মিয়া (২১) নামে এক বাংলাদেশি যুবকের মৃত্যু হয়েছে। নিহত জাহাঙ্গীর ময়মনসিংহ জেলার গফরগাঁও উপজেলার যশরা ইউনিয়নের পালইকান্দা গ্রামের কুয়েত প্রবাসী শাহজাহান মিয়ার ছেলে।
১ ঘণ্টা আগে
মাদারীপুর জেলার শিবচরে ট্রেনের ধাক্কায় এক ব্যক্তি মারা গেছেন। রোববার বিকেলে উপজেলার দত্তপাড়া এলাকার রেললাইনের সূর্যনগর আন্ডারপাসের পশ্চিমে রেলসড়ক থেকে মরদেহটি উদ্ধার করা হয়। তবে নিহতের পরিচয় জানা যায়নি।
১ ঘণ্টা আগে