
সীতাকুণ্ডের সোনাইছড়ি ইউনিয়নের কদমরসুলপুর (কেশবপুর) এলাকায় সীমা অক্সিজেন প্ল্যান্টে বিস্ফোরণের ঘটনায় নিহতদের মরদেহ ক্ষতবিক্ষত হয়ে গেছে। এখনো পর্যন্ত এই ঘটনায় ৫ জন নিহত হয়েছেন। দগ্ধ ৩০ জনকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে আনা হয়েছে।
তবে চমেকে আসা মরদেহগুলোর নাড়িভুঁড়ি বের হয়ে গেছে, আর কোনো কোনো মরদেহের মুখ বিকৃত হয়ে গেছে। এমন অবস্থায় নিহতদের পরিচয়ও শনাক্ত করা যাচ্ছে না।
প্ল্যান্টের গাড়িচালক মো. সোলায়মান বিস্ফোরণের সময় গুরুতর আহত হন। সোলায়মানকে যখন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয় মাথা দিয়ে রক্ত ঝরছিল।
সোলায়মানের ছেলে প্ল্যান্টের গাড়ি চালকের সহকারী রাকিব আজকের পত্রিকাকে বলেন, বিস্ফোরণের সময় প্ল্যান্টে গাড়ি নিয়ে ঢুকছিলেন আমার বাবা। এ সময় হঠাৎ বিস্ফোরণে তিনি ছিটকে পড়েন। পরে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে চমেকে আনা হয়েছে।
চমেক পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক নুরুল আলম আশেক বলেন, সীতাকুণ্ডে বিস্ফোরণে নিহত একজনের মরদেহের নাড়িভুঁড়ি বের হয়ে গেছে। ওই ব্যক্তির পরিচয় এখনো জানা যায়নি। তাঁর বয়স আনুমানিক ৫৫।
এর আগে আজ শনিবার বিকেল সাড়ে ৪টার দিকে কদমরসুলপুর (কেশবপুর) এলাকার ওই অক্সিজেন প্ল্যান্টে বিস্ফোরণের ঘটনা ঘটে। তবে প্রাথমিকভাবে বিস্ফোরণের কারণ সম্পর্কে কেউ কোনো তথ্য জানাতে পারেননি।

সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) করা মামলায় ৪ বিএনপি নেতাসহ ৬ জনকে আদালতে পাঠিয়েছে পাটগ্রাম থানা-পুলিশ। অভিযুক্ত ছয়জনের মধ্যে আছেন লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারী ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক ও ওয়ার্ড বিএনপির অঙ্গ সংগঠনের ৩ নেতা এবং নীলফামারী জেলার ডিমলা উপজ
৩ মিনিট আগে
তাল কুড়াতে গিয়ে নিখোঁজ হয়েছিলেন ময়মনসিংহের ভালুকার পাড়াগাঁও গ্রামের কৃষক আব্দুল মালেক। আজ তিন দিন পর তাঁর মরদেহ একটি পরিত্যক্ত পুকুর থেকে উদ্ধার করেছে পুলিশ। সকালে হবিরবাড়ী ইউনিয়নের গতিয়ার বাজার এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। ময়নাতদন্তের জন্য মরদেহ ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়
৭ মিনিট আগে
পাবনার ঈশ্বরদীতে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণ প্রকল্পের অভ্যন্তরে পাইওনিয়ার বেজে অগ্নিকাণ্ডের খবর পাওয়া গেছে। তবে কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে কোনো বক্তব্য না দেওয়ায় আগুনের কারণ, বিস্তৃতি ও ক্ষয়ক্ষতির প্রকৃত তথ্য পাওয়া যাচ্ছে না।
১৮ মিনিট আগে
সরকারি চাকরির ১১ থেকে ২০তম গ্রেডের কর্মচারী নিয়োগের মৌখিক পরীক্ষার নম্বর বাড়ানোর প্রস্তাবের প্রতিবাদে বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) মানববন্ধন করেছেন শিক্ষার্থীরা। আজ বুধবার দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের ৩ নম্বর গেটের সামনে এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।
২০ মিনিট আগে