
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের বিজ্ঞান শাখাভুক্ত ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। দুটি শিফটে অনুষ্ঠিত পরীক্ষার প্রথম শিফটে শিক্ষার্থীর উপস্থিতির হার ৯০ শতাংশ।
আজ শুক্রবার বিশ্ববিদ্যালয়ের জগদীশ চন্দ্র বসু একাডেমি ভবনে এক সংবাদ সম্মেলনে উপাচার্য অধ্যাপক সালেহ হাসান নকীব এ তথ্য জানান।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে অধ্যাপক সালেহ হাসান নকীব বলেন, আজ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা শুরু হয়েছে। এর মধ্যে ‘সি’ ইউনিটের সকালের শিফটের পরীক্ষা শেষ হয়েছে। সি ইউনিটে ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থীর সংখ্যা ৬০ হাজার ৪২১ জনের মধ্যে উপস্থিতির হার প্রায় ৯০ শতাংশ।
উপাচার্য বলেন, রাজশাহী ছাড়াও ঢাকা, চট্টগ্রাম, খুলনা, রংপুর ও বরিশাল আঞ্চলিক কেন্দ্রগুলোতে নির্ধারিত সময়েই পরীক্ষা শুরু হয়েছে। এখন পর্যন্ত কোথাও কোনো ধরনের সমস্যা দেখা যায়নি এবং সার্বিক কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালিত হচ্ছে।
পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন দপ্তর, রোভার স্কাউট, রেঞ্জারস ও বিএনসিসি সদস্যরা দায়িত্ব পালন করছেন। পাশাপাশি প্রক্টর অফিস ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যসহ সংশ্লিষ্ট সবাই দায়িত্বশীলতার সঙ্গে কাজ করছেন।
প্রক্টর অধ্যাপক মাহবুবর রহমান বলেন, ক্যাম্পাসে ২০০ পুলিশ সদস্য মোতায়েন রয়েছে। এর মধ্যে ট্রাফিক পুলিশ যান চলাচল নিয়ন্ত্রণে নিয়োজিত আছে এবং বিভিন্ন একাডেমিক ভবনে পুলিশ সদস্যরা পাহারার দায়িত্ব পালন করছেন।

তিনি বলেন, এ ছাড়া প্রায় ৩০০ বিএনসিসি, রোভার স্কাউট ও কমিউনিটি পুলিশের শিক্ষার্থীরা মাঠপর্যায়ে দায়িত্ব পালন করছেন। একই সঙ্গে প্রতিটি গেটে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল টিম মোবাইল ডিউটিতে নিয়োজিত রয়েছে, যাতে কোনো ধরনের অনিয়ম বা অসংগতি দেখা দিলে দ্রুত ব্যবস্থা নেওয়া যায়।
পাশাপাশি নিরাপত্তা নিশ্চিত করতে ৫০ জন গোয়েন্দা সংস্থার সদস্য এনএসআই, ডিজিএফআইসহ বিভিন্ন গোয়েন্দা সংস্থার কর্মকর্তা কাজ করছেন। প্রশ্নপত্র ফাঁস এবং প্রশ্নপত্র ফাঁসের গুজব কিংবা প্রক্সি পরীক্ষার মতো কোনো ঘটনা ঘটলে তাৎক্ষণিকভাবে ব্যবস্থা গ্রহণ ও সত্যতা যাচাই করা হবে।
এদিকে প্রথম শিফটের পরীক্ষা বেলা ১১টায় শুরু হয়ে ১২টায় শেষ হয়। এই ইউনিটের দ্বিতীয় শিফটের পরীক্ষা বেলা ৩টা থেকে ৪টা পর্যন্ত চলবে। এ বছরে সি ইউনিটে আবেদন পড়েছে ১ লাখ ২৬ হাজার ২২৫টি। তার মধ্যে বিজ্ঞান বিভাগের আবেদন করেছেন ১ লাখ ২০ হাজার ৮৩৮ জন এবং অবিজ্ঞান (বিভাগ পরিবর্তন) বিভাগে ৫ হাজার ৩৮৭ জন শিক্ষার্থী।

আজ শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে জেলা শহরের পুরাতন স্টেডিয়ামসংলগ্ন কাচারি বাজার জামে মসজিদ প্রাঙ্গণ থেকে মিছিলটি বের হয়। শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মিছিলটি পুরানথানা এলাকার শহীদি মসজিদ প্রাঙ্গণে গিয়ে সমাবেশে মিলিত হয়। এতে জেলা শহরের বিভিন্ন ওয়ার্ড ও উপজেলার কয়েক হাজার নেতা-কর্মী অংশ নেন।
৩৩ মিনিট আগে
বাগেরহাটের রামপাল কয়লাভিত্তিক তাপবিদ্যুৎকেন্দ্র ১৩২১ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করে নতুন রেকর্ড গড়েছে। কেন্দ্রটির দুই ইউনিট মিলিয়ে এই প্রথম সর্বোচ্চ ১৩২১ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হচ্ছে। উৎপাদিত এই বিদ্যুৎ সরাসরি জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে। আজ শনিবার সন্ধ্যায় রামপাল তাপবিদ্যুৎকেন্দ্রের প্রধান মানবসম্পদ
১ ঘণ্টা আগে
সিরাজগঞ্জ সদর উপজেলায় পারিবারিক কলহের জেরে চাচাতো ভাইদের মারধরে আমিনুল ইসলাম (৩৫) নামে এক ব্যক্তি মারা গেছেন। আজ শনিবার দুপুরের দিকে উপজেলার মেছড়া ইউনিয়নের রূপসা বাজার এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আমিনুল ইসলাম উপজেলার মেছড়া ইউনিয়নের রূপসা বাজার এলাকার মৃত সোহরাব আলীর ছেলে।
১ ঘণ্টা আগে
সিরাজগঞ্জের কামারখন্দে নিয়মবহির্ভূতভাবে সার মজুত রাখার ঘটনায় উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমির-২ মনিরুল ইসলামের রুকনিয়াত (সদস্যপদ) বাতিল করা হয়েছে। এর আগে ভ্রাম্যমাণ আদালত তাঁকে ২৫ হাজার টাকা জরিমানা করেন এবং মজুত করা সার জব্দ করেন।
১ ঘণ্টা আগে