
চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) ক্যাম্পাসে ছাত্রলীগের পুনর্বাসন চেষ্টার প্রতিবাদে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। বৃহস্পতিবার (১০ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে মেডিকেল কলেজ প্রাঙ্গণে এই বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ হয়।
বিক্ষোভ সমাবেশে শিক্ষার্থীরা জানান, সাবেক ছাত্রলীগ কর্মী আসিফ হাসান নিয়নকে ঘিরে উদ্ভূত পরিস্থির সৃষ্টি হয়। বহিরাগতদের ক্যাম্পাসে এনে তিনি সন্ত্রাসী সংস্কৃতি চালু করতে চাইছেন। যারা ক্যাম্পাসে বহিরাগত ঢুকিয়ে পরিবেশ অশান্ত করার চেষ্টা করছে, তাদের আশ্রয়দাতাদের বিরুদ্ধেও প্রশাসনিক ব্যবস্থা নিতে হবে। তা না হলে ছাত্রসমাজ নিজেরাই ব্যবস্থা নেবে।
সমাবেশে লিখিত বিবৃতি পাঠ করেন, বৈছাআর সাবেক সমন্বয়ক আবরার আল ফয়সাল সিয়াম (৩১তম বিডিএস), মিনহাজুল হক (৬২তম এমবিবিএস), ইনতিসার আহমেদ (৬২তম এমবিবিএস) ও শাহ মোহাম্মদ ইমরান (৬৫তম এমবিবিএস)।
সমাবেশ থেকে শিক্ষার্থীরা দুই দফা দাবি উত্থাপন করে। দাবি দুটি হলো—চমেক ক্যাম্পাসে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগকে পুনর্বাসন বা জুলাই বিপ্লবকে তুচ্ছতাচ্ছিল্য করার ন্যূনতম সাহস দেখালে তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করতে হবে।
ক্যাম্পাস ও হোস্টেলে বহিরাগত প্রবেশ-জড়ো হওয়া সম্পূর্ণ নিষিদ্ধ এবং এ বিষয়ে প্রশাসনিক আদেশ জারি করতে হবে।
এ বিষয়ে হোস্টেল সুপার অধ্যাপক হাবিব হাসান বলেন, হলে ব্যাচভিত্তিক একটি হোয়াটসঅ্যাপ গ্রুপে ছাত্রলীগের সক্রিয় কর্মী হিসেবে নিজেকে জাহির করতেন সাইফ হোসেন নিয়ন। ছাত্রদল, ছাত্রশিবির, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকারীদের গালিগালাজ করা হয় ওই পোস্টে। পরে এই পোস্টটি ফেসবুকেও দেন সাইফ। হলের সাধারণ শিক্ষার্থী ও ছাত্রশিবিরের নেতা-কর্মীরা বিষয়টি জানার পর তাঁর ওপর চড়াও হন। তাঁকে মারধরও করেন। বিষয়টি গত মঙ্গলবার কলেজের একাডেমিক কাউন্সিলের মিটিংয়ে উঠলে নিয়নকে ছাত্রাবাস থেকে বহিষ্কার করা হয়।

জামালপুরের ইসলামপুরে গ্রামীণ অবকাঠামো উন্নয়নে সরকারের গৃহীত কাজের বিনিময়ে খাদ্যশস্য (কাবিখা) প্রকল্পের কাজে অনিয়ম-দুর্নীতির অভিযোগ উঠেছে। স্থানীয়দের অভিযোগ, নামমাত্র কাজ করে সরকারি বরাদ্দের চাল-গম আত্মসাত করা হয়েছে।
৬ মিনিট আগে
পাবনার ঈশ্বরদীতে উপজেলা ও পৌর বিএনপির নবগঠিত আংশিক আহ্বায়ক কমিটিকে ‘নিশিরাতের অবৈধ কমিটি’ আখ্যা দিয়ে ৪৮ ঘণ্টার মধ্যে তা স্থগিতের দাবি জানিয়েছেন দলের একাংশের নেতাকর্মীরা। তৃণমূলের মতামতের ভিত্তিতে নতুন কমিটি গঠনের দাবিতে তাঁরা বিক্ষোভ মিছিল ও সংবাদ সম্মেলন করেন।
১৫ মিনিট আগে
লালমনিরহাটের হাতীবান্ধা সীমান্তে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করে কৃষকদের মারধরের অভিযোগ উঠেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) বিরুদ্ধে। এ সময় স্থানীয়দের সঙ্গে ধস্তাধস্তির একপর্যায়ে দুটি শর্টগান ও একটি ওয়াকিটকি ফেলে পালিয়ে যায় বিএসএফের সদস্যরা।
১৮ মিনিট আগে
বরিশালের বাবুগঞ্জে ইয়াবাসহ জসিম ব্যাপারী (৩২) নামের এক মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। আজ মঙ্গলবার বেলা দেড়টার দিকে উপজেলার জাহাঙ্গীরনগর ইউনিয়নের তিলেরচর এলাকা থেকে তাঁকে আটক করা হয়।
৩৬ মিনিট আগে