চট্টগ্রামের বাঁশখালীতে মাদকের টাকার জন্য বাবাকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে ছেলের বিরুদ্ধে। স্থানীয়রা অভিযুক্ত ছেলে তপন রুদ্রকে (২০) আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছে।
মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে উপজেলার চাম্বল ইউনিয়নের পূর্ব চাম্বল ৯ নম্বর ওয়ার্ডের রুদ্রপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, তপন রুদ্র স্থানীয় মিয়ার দোকানে একটি সেলুন চালাতেন। কিছুদিন আগে দোকান হারিয়ে বেকার হয়ে পড়েন তিনি। এরপর তিনি মাদকাসক্ত হয়ে পড়লে পরিবারে অভাব আরও বেড়ে যায়।
ঘটনার দিন সন্ধ্যায় তপন তাঁর বাবার কাছে টাকা চান। কিন্তু বাবা দুলাল রুদ্র টাকা দিতে রাজি না হওয়ায় বাবা-ছেলের মধ্যে বাগ্বিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে ক্ষিপ্ত হয়ে তপন ধারালো দা দিয়ে বাবাকে এলোপাতাড়ি কুপিয়ে আহত করেন।
স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় দুলাল রুদ্রকে বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। রাতে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সাইফুল ইসলাম বলেন, ‘ঘটনার পরপরই স্থানীয়রা ছেলেকে ধরে পুলিশে দিয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।’

বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) নিয়ম অনুসারে বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) শিক্ষক থাকার কথা ২৬০ জন। এর বিপরীতে রয়েছেন মাত্র ১৪৮ জন। বিশ্ববিদ্যালয়ের ২৫টি বিভাগ রয়েছে। তবে গত ১৫ বছর অধ্যাপক পদে শিক্ষক আছেন মাত্র একজন।
১ ঘণ্টা আগে
‘মানুষ তো মারা যাওয়ার পরে একটু শান্তিতে থাকার কথা, কিন্তু তা-ও পারে না। একটু বৃষ্টি হলেই সড়ক, ঘরবাড়ি, রান্নাঘর ও কবরস্থান তলিয়ে যায়। সরকার আসে সরকার যায়, চেয়ারম্যান- মেম্বার আসে-যায়, জনগণের কাছে সবাই ওয়াদা দেয়, কিন্তু কাজের সময় কেউ কাজ করে না।’
২ ঘণ্টা আগে
রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (রামেবি) স্থায়ী ক্যাম্পাসের জন্য অধিগ্রহণ করা ১২টি স্থাপনা গায়েব হয়ে গেছে। পাকা, আধা পাকা স্থাপনাগুলো নিলামে বিক্রি করা না হলেও সেগুলো খুঁজে পাওয়া যাচ্ছে না। এগুলোর মূল্য প্রায় সাড়ে ১৯ কোটি টাকা।
২ ঘণ্টা আগে
চট্টগ্রামে বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে সরকারি ত্রাণ (নগদ টাকা ও চাল) বিতরণ এখনো অপর্যাপ্ত। বন্যা শুরু (৫ জুলাই) হওয়ার ১৯ দিন পরও খুবই ঢিমেতালে চলছে এই কার্যক্রম। চট্টগ্রাম জেলা ত্রাণ ও পুনর্বাসন বিভাগের তথ্য অনুযায়ী, এবারের বন্যায় চট্টগ্রামে ক্ষতিগ্রস্ত হয়েছে ৭ লাখ ৮৫ হাজার ৪০০ মানুষ।
৩ ঘণ্টা আগে